আজকে আমারে বস ডেকে পাঠিয়েছেন ...... গতকালের লাঞ্চ টাইমে ঝাপাঝাপি করার ফল
গেলাম উনার রুমে ....
তারপর বিস্তারিত কর্ম গছায় দিয়া
জিজ্ঞাসা করিলেন সেই মহৎ প্রশ্নটি
........
........
........
বিবাহ শাদি কবে করিবেন ?
শুইন্যা গতকালের সেই আনন্দঘন মুহুর্তগুলা বাতাসের সাথে কর্পুরের মত উবে গেল ।
আমার তো মুখ বন্ধ
আবার জিগাইলেন বাসা থিকা কিছু বলে না
আমি তখনও সাইলেন্স
আমার তখন মাটির লগে মিশে যাইবার মঞ্চাইতে ছিল
উনি প্রশ্নাতুর চউক্ষে চাইয়া রইছে
কিছুমিছুতো কইত্যা হয় ।
মিছা কইরা কইলাম বাসায় কিছু কয় না
তারপর রুম থিকা বাইর হইয়া ভাবলাম এইখানেও জ্বালা
আমি কই যামু ?
এত দুসক আমি কই রাখমু।
আমার মন এখন উদাস হইছে
এখন আমি কি করমু?
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১২ রাত ১০:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


