ছোটোবেলায় প্রতি বছরই গিয়েছি । অনেকদিন সেই পথ মাড়ানো হয়না । হয়তো তখন প্রয়োজন ছিল । এখন আর নেই । এখন বাড়িখানি পোড়ো হয়ে গেছে । হয়ে গেছে পর ।
দশ দশটি বছর সেখানে যাওয়া হয়নি আমার । এবার সুযোগটা হাতছাড়া করলাম না । আর কখনও হয়তো পাবনা । আবার নতুন করে চিনলাম শহরটাকে । এত রূপ রস আছে তার জানা ছিলনা । সাধে কি কবি বলেছেন 'দেখা হয় নাই চক্ষু মেলিয়া , ঘর হতে দুপা ফেলিয়া .... '
এই শহরটাকে আগেতো কখনও দেখিনাই এমন করে
খালি পায়ে জুতা জোড়া হাতে নিয়ে,
দেখি নাই সবুজের মেলা সোনালী আশের 'পরে
নদীর বুকে হাঁসেদের ভেলা, ডেকে ডেকে আমায় করে উতলা ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

