গুগলের ১৭তম জন্মদিন আজ
২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিশ্বের সবচেয়ে বড় ও জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের ১৭তম জন্মদিন আজ। বিভিন্ন উৎসব বা বিশেষ দিনে গুগলের হোমপেজের ছবি পরিবর্তন করা হয়, যাকে গুগল কর্তৃপক্ষ বলে গুগল ডুডল। নিজেদের জন্মদিনে গুগল ডুডল পরিবর্তন হবে না, সেটা তো হয় না।
গুগলের ১৭ বছর উদযাপন উপলক্ষে গুগল ডুডল করা হয়েছে একটি সাদা সিআরটি কম্পিউটার মনিটর, লাভা ল্যাম্প এবং তার পাশে ছোট একটি পেঙ্গুইনের পুতুল। মনিটরে দেখা যাচ্ছে গুগলের হোমপেজ। আর এভাবেই নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে গুগল।
গুগলের জন্মদিন বিভিন্ন সময়ে পরিবর্তিত হয়েছে। এ নিয়ে বিতর্কও আছে অনেক। ১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর গুগল ইনকরপোরেশন প্রতিষ্ঠার আবেদন জানায়। তিন দিন পর ৭ সেপ্টেম্বর গুগল প্রতিষ্ঠিত হয়। গুগল.কম ডোমেইনটি নিবন্ধিত হয় ১৫ সেপ্টেম্বর। সব দিনই গুগলের জন্মদিন হিসেবে বিবেচিত হতে পারে। তবে গুগল কর্তৃপক্ষ ২০০৬ সাল থেকে ২৭ সেপ্টেম্বর দিনটি জন্মদিন পালন করে আসছে।

সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কুর্মিটোলায় বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার ডিফেন্স কমান্ড সেন্টার। চব্বিশ ঘণ্টা সতর্ক থাকতে হয় এই আধুনিক কন্ট্রোল রুমে। রাত তখন ২টা ৪৭ মিনিট।
হঠাৎ করেই দক্ষিণ-পূর্ব দিক থেকে সেন্টমার্টিনের আকাশসীমায় এমার্জেন্সি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ২৭ শে জুলাই, ২০২৬ দুপুর ২:৫৭

আমার দাদা মাটিতে টানা দাগ পার হতে পারতেন না।
কথাটা যত সহজে লিখে ফেললাম, ব্যাপারটা তত সহজ না। দড়ি পার হতেন। বাঁশ পার হতেন। ক্ষেতের আইল, হালের ফালে ওল্টানো মাটি, সাঁকো,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৭ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৪৬

একজন শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা কয়েক সেকেন্ডের একটি ভিডিওতে মাপা যায় না...
বিউটি রাণী পালঃ ২০২৬ সালে সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে স্বীকৃতি পেয়েছেন। একটি জেলার শ্রেষ্ঠ শিক্ষক হওয়া...
...বাকিটুকু পড়ুন
ভোর হওয়ার আগেই পাখিরা বুঝে গিয়েছিল, আজকের সকালটা অন্য রকম। কুয়াশার বদলে বাতাসে ভাসছে ডিজেলের গন্ধ। শিশিরের শব্দকে ঢেকে দিচ্ছে করাতের দাঁতের চিৎকার। সূর্য তখনও পুরোপুরি ওঠেনি, কিন্তু মানুষের লোহার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
ঢাকার লোক, ২৭ শে জুলাই, ২০২৬ রাত ৯:৩৪
গত সপ্তাহে এক আত্মীয়র বিয়েতে গিয়েছিলাম। কনে বাংলাদেশী বাবা মার আমেরিকায় জন্ম নেয়া বাঙালি, বর সাদা আমেরিকান। সমবয়সী, দুজনের বয়সই বাইশ বছরের মত। বর ইসলাম গ্রহণ করেছে দুই... ...বাকিটুকু পড়ুন