somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পিপার স্প্রের ছিটে লাগা আমাদের কষ্ট এবং প্রথম পাতায় যাওয়ার অযোগ্য একটা লেখা ।

১৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুটো বই কেনা জরুরি । স্যান্ডেলটারও বেহাল দশা । নিউমার্কেট থেকে দেড়শ টাকায় একটা স্যান্ডেল কিনতে হবে । এর চে দামি স্যান্ডেল কেনাটা উচিৎ হবে না । আব্বার কাছে টাকা চাইতে লজ্জা করে । বাপের পকেটের অবস্থা জানি। কোনোরকমে চলে যাচ্ছে উনার । আরও বড় সমস্যা হল, মোবাইলটার অসুখ হয়েছে । সবুজ রঙের বোতামটা কাজ করছে না ঠিকমত । কল দিতে হলে অন্য কারো মোবাইল থেকে দিতে হবে ।
আব্বা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক । উনাদের বেতন নিয়ে কে যেন লিখেছিল...
“ডিসেম্বরের বেতন পান পরের বছর মার্চে
সবাই বলে, ঠেলাগাড়ি বাইলে পারিস তারচে... ।“


কেন্দ্রীয় শহীদ মিনারে বেসরকারি শিক্ষকদের “চাকুরি সরকারীকরণ” সমাবেশ থেকে ফিরে আব্বা চোখ মুছতে মুছতে বলেছিলেন, আর চিন্তা নেই ।আমাদের আর কষ্ট থাকবেনা । অনেক সময় আনন্দে কাঁদে মানুষ । আব্বার চোখের পানিতে যতটা না আনন্দ ছিল, তার চে বেশি ছিল পিপার স্প্রের যন্ত্রণা । সেই যন্ত্রণা তুচ্ছ মনে করে বাপ বেটা মিলে সেই রাতে অনেকক্ষন গল্প করেছিলাম । মা ও ছিল । আমি , মা বাবা, আমরা ভেবেছিলাম, আমাদের আর কষ্ট থাকবেনা ।


না, সে কষ্টের দিন শেষ হয়নি । কথা ছিল, জানুয়ারি ২০১৩ থেকে নতুন বেতন কাঠামো অনুসারে বেতন পাবেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা । তাই, বেতন আসতে দেরি হচ্ছে । আমরা মেনে নিয়েছিলাম । তবে, নতুন বেতন কাঠামো অনুসারে বেতন পাননি কেউ । জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন পেয়েছেন এপ্রিলে [পুরাতন কাঠামো অনুযায়ী ]। মার্চ, এপ্রিল, মে’র বেতন এখনও পাওয়া যায়নি ।


একজন শিক্ষক যখন বেতন পান না, তখন তার পরিবারের খরচ মেটানো সম্ভব হয় না। তার পক্ষে সঠিকভাবে পাঠদান করাও সম্ভব নয়। যার প্রভাব গোটা জাতির শিক্ষা ব্যবস্থার উপর পড়ে।

জাতীয়করণের তালিকায় খুলনা অঞ্চলের ৩ হাজার ৬শ’ বেসরকারী প্রাইমারী স্কুলের নাম রয়েছে
http://greenbangla24.com/archives/20111

যশোরে দু'হাজার প্রাথমিক শিক্ষকের ৩ মাস বেতন বন্ধ রয়েছে।
Click This Link



আমি মনে করি, শিক্ষকদের ব্যার্থতা এটা । নীতি নির্ধারকদেরকে তো তারাই শিক্ষার আলো দেখিয়েছেন। সুতারাং সঠিক শিক্ষা না দিতে পারার দায়ভার তো তাদেরকেই নিতে হবে ! পিপার স্প্রে তাদেরই প্রাপ্য !!

১৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×