somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের শিক্ষাব্যবস্থা

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যখন হাইস্কুলে পড়তাম তখন দেখতাম,কোনএকটা হাইস্কুলের সাথে ঐ স্কুলের আশে পাশের হাইস্কুলগুলার রেশারেশি থাকতো।
আবার যখন কলেজে গেলাম,তখন দেখলাম এক কলেজের সাথে আরেক কলেজের রেশারেশি,রাগারাগি লেগেই আছে।কোন কলেজ আরেক কলেজের ভালো দেখতে পারতোনা বা ভালো চাইতো না।
এখন এই সমস্যাগুলা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতেও প্রকটভাবে দেখা যাচ্ছে। বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় রেশারেশি,মারামারি,অন্য বিশ্ববিদ্যালইয়ের ছাত্র-ছাত্রীদের হয়রানি,গাড়ি ভাঙচুর এগুলা লেগেই আছে।
সেদিন 'প্রথম আলো' পত্রিকাতে ঢাবি এবং জাবি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই বিরাজমান সমস্যাটা সম্পর্কে পড়লাম। নিউজটা এরকম,
'মদ্যপানের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কয়েক শিক্ষার্থীকে আটক করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষ। তাঁদের নামধাম দিয়ে আবার জাবিতে কর্মরত গণমাধ্যমকর্মীদের জানিয়েও দিয়েছে জাবি কর্তৃপক্ষ। এর কয়েক দিন আগে আবার জাবির কয়েক শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে আটক করে পুলিশ। তাঁদের বিরুদ্ধেও মাদকসেবনের অভিযোগ। উভয় ঘটনার প্রতিবাদ করেছে শিক্ষার্থীরা। ঢাবির শিক্ষার্থীদের অভিযোগ ভয়াবহ। হেনস্তার শিকার হওয়ার শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, জাবি ক্যাম্পাসে হিম উৎসবে গিয়েছিলেন। কিন্তু অনুষ্ঠান শেষে ঢাকায় ফেরার গাড়ি না পেয়ে ক্যাম্পাসেই থেকে যান তাঁরা। রাতে কেন্দ্রীয় খেলার মাঠ, টিএসসির আশপাশে বিভিন্ন জায়গায় বসে ছিলেন ভোরের অপেক্ষায়। এ সময় নিরাপত্তা কর্মকর্তা এসে তাঁদের হাতে মদের বোতল ধরিয়ে দিয়ে ছবি তুলে হেনস্তা করেন। জাবি শিক্ষার্থীকে ঢাবি কর্তৃপক্ষের দ্বারা পুলিশে দেওয়ার জের ধরে জাবি প্রশাসন এমনটা করেছে বলে ঢাবি শিক্ষার্থীদের অভিযোগ। সেখানে ঢাবির কয়েকজন শিক্ষার্থী থাকলেও কেবল জাবির শিক্ষার্থীকে পুলিশের হাতে দেওয়া হয়।'
দোষ না যতোটুকু ,তার চেয়ে বেশি ভয় হচ্ছে দুই বিশ্ববিদ্যালয় এর মধ্যে বিরাজমান রেশারেশি।আবার এমনো নাকি হচ্ছে যে, 'ঢাবি ক্যাম্পাস এলাকায় জাবির বাস ভাঙচুর করা বা জাবি এলাকায় ঢাবি শিক্ষার্থীদের মারধরের ঘটনাও ঘটছে। কিছুদিন আগে এক চিত্রগ্রাহকের ক্যামেরা ছিনিয়ে নিয়ে পানিতে ফেলে দিয়েছে জাবির শিক্ষার্থীরা। '
এগুলা শুধু এই দুই বিশ্ববিদ্যালইয়ের মধ্যে না,আরো অন্যান্য বিশ্ববিদ্যালয় গুলাতেও, বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলাতে তো আরো বেশি দেখা যায় এগুলা।
কথা কাটাকাটি হলেই বিশ্ববিদ্যালয়ের গাড়ি ভাঙা ,শিক্ষার্থী পেটানো,মারামারি,- এগুলা হচ্ছে।বিশ্ববিদ্যালয় প্রশাসন তো কিছু বলেই না,উল্টো আরো মদদ দিচ্ছে।
অথচ এগুলা কিন্তু দেশের সবচেয়ে বড় পর্যায়ের বিদ্যাপীঠ।
একটা জাতির ভবিষ্যৎ কেমন হবে তা নির্ভর করে ঐ দেশের শিক্ষাব্যবস্থার উপর।আর এই দেশের শিক্ষাব্যবস্থার বর্তমান অবস্থা যদি হয় এমন, না জানি দেশের ভবিষ্যৎ টা হবে কেমন!!
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪৬
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিউইয়র্কের ডায়েরী ২: এভাবেই জীবন কেটে যাচ্ছে জীবনের নিয়মে

লিখেছেন কাছের-মানুষ, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ১১:৩৯


লং আইল্যান্ডের একটি রাসবেরি ফার্মে গত সপ্তাহে

এক লোক একটা মাছি মারার জন্য পেপার গোল করে তাড়া করছে। মাছিটি উড়ে গিয়ে দেয়ালে বসল। লোকটা যেই মারতে যাবে, মাছিটি হাতজোড় করে... ...বাকিটুকু পড়ুন

হোমিওপ্যাথি হচ্ছে একটি ধাপ্পাবাজ কিবিরাজি চিকিৎসা পদ্ধতি এর বৈজ্ঞানিক কোন ভিত্তি নেই

লিখেছেন জ্যাক স্মিথ, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ১:০৪



হোমিওপ্যাথি যে একটি ভাঁতাবাজি চিকিৎসা পদ্ধতি তা আমি আগেও জানতাম কিন্তু আমি কখনো এর বিরুদ্ধে কথা বলিনি বা কোথাও কিছু লিখিনি- তবে আজ কি মনে করে চ্যাটজিপিটির কাছে... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ ভ্রম

লিখেছেন সামিয়া, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৫৩



চোখ বন্ধ করলেই আমি ধোঁয়া দেখি। ঘন, ধূসর ধোঁয়া। যেন কেউ ভেজা কাঠ জ্বালিয়েছে। তার সঙ্গে মিশে থাকে পোড়া কাপড়ের গন্ধ। কখনও মনে হয় প্লাস্টিক, কখনও মনে হয় পুরোনো... ...বাকিটুকু পড়ুন

পাহাড় আমি ভালোবাসি

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪৩

পাহাড় আমি ভালোবাসি
...........................................



চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।

পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।

ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন

×