somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনীতি ও আমার কিছু প্রশ্ন

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ এই বিশ্ববিদ্যালয়ের গন্ডির ভেতর আমার মন ভাল নেই। ভাল থাকবেই বা কি করে, যেখানে প্রতিদিন মৃত্যু আমাকে তাড়া করে, নিরাপত্তা নেই কারো জীবনের। আমার ভাইয়ের রক্তের দাগ আমার বুকে শেল হয়ে বিধে, তাদের বিদেহি আত্মা আমাকে তাড়া করে বেরায়। বারবার জানতে চায়, কেন তাকে প্রান দিতে হল? আমিতো চেয়েছিলাম আমার মায়ের গয়না বেচার টাকায় নিজেকে গড়ে তুলতে, বাবার ঘাম আর বিনিদ্র রজনীর বিনিময়ে তার জীবনের শান্তিময় শেষ আশ্রয়স্থল হতে, তবে কেন আমাকে দ্দেশের সবচেয়ে উচ্চ বিদ্যাপিঠে আমার লাশ অনাব্রিত পড়ে ছিল?? এই আত্নচিতকার আর প্রস্নগুলো কি শুধু আমিই শুনি?? নাকি আমার দেশের তথাকথিত দেশপ্রেমিক{!!) রাজনীতিবিদও শুনেন???(ব্যতিক্রম অবশ্যই আছে)
স্বাধীন দেশের এই বিদ্যাপিঠগুলো যেখানে মুক্তবুদ্ধির বিকাশ আর মহত গুনাবলির বিচরন ক্ষেত্র হওয়ার কথা সেখানে কেন প্রতিবছর হায়েনার আক্রমনে প্রান হারায় আমার ভাই-বন্ধু? কেন কারাবরন করে নিরহ স মত ছাত্র আর ছাড়া পেয়ে যায় হায়েনার দল? তাহলে কিসের গনতন্ত্র?? কোথায় সকলের আইনের আশ্রয় লাভের অধিকার?? কোথায় আইনের দৃষ্টিতে সকলের সমতার নীতি??
মাননীয়া প্রধানমন্ত্রীর নামের পাশে লেখা থাকে গনতন্ত্রের মানষকন্যা, আর বিরোধীদলের নেত্রী নাকি গনতন্ত্রের পৃষ্ঠপোষক… এর থেকে ভাল উপমা আর কি হতে পারে?? যদি গনতন্ত্রের প্রতি এতটূকু শ্রদ্ধা পোষন করতেন তাহলে লিমনের এই করুন অবস্থা হত না, মানবাধীকার কমিশনের চেয়্যারম্যান কে জেল পরিদর্শনে বাধা দেওয়া হতনা্ .TIB এর প্রতিবেদন আমাদের আতংকিত করত না… এরকম হাজারো উদাহরন দেওয়া যাবে যা গনতন্ত্রের আওতায় পরে না।
মাননীয় অর্থমন্ত্রী আপনে জানেন কি যে সুইডেন এর মত দেশ ২হাজার ডলার এর অধিক অর্থ দুর্নীতিবাজদের শাস্তির ব্যাবস্থা করেছে?? আমাদের এই গরিব দেশে ৪হাজার কোটি টাকা দুর্নীতিকে আপনে কিভাবে গুরুত্বহীন ভাবতে পারছেন?? হলমার্ক কে আমরা ভোট দেইনি কাজেই তাদের ধরবো না, কিন্তু আপনাকে মাফ করি কিভাবে??
আরেক মন্ত্রী বললেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্র হত্যা বিচ্ছিন্ন ঘটনা, !!! কি আজব দেশ!!! বিচ্ছিন্ন ঘটনার মানে কি প্রতিবছর ছাত্র হত্যা?? নোমানী-ফারুক-এরাতো একদিনে মারা যায়নি। কাজেই আগে বিচ্ছিন্ন ঘটনা বলতে কি বুঝায় তা বুঝেন, তারপর বলবেন,। কেননা একজন চা বিক্রেতা/রিক্সাওলা/মুদিদোকানী না বুঝে বলতে পারেন কিন্তু একজন মন্ত্রীর তা শোভা পায় না। অন্তত চা বিক্রেতার/রিক্সাওলা/মুদিদোকানীর সাথে নিজের তফাত করতে শিখুন।
পদ্মাসেতু, হলমার্ক, এর সাথে যোগ করলেন মেডিকেল ভর্তি বিতর্ক, রাজশাহীতে দলের নামে জমিদখল, সাংসদ কতৃক কর্মকর্তাকে অপদস্ত করা, এরকম হাজার হাজার বিতর্কের জন্ম দিয়েছেন।। সারাদেশ জুড়ে এত বাজে অবস্থা সৃষ্টি করেছেন যে পাকিস্তান আমলেও দেশ এত অস্থির ছিল কি না তাতে সন্দেহ আছে। মাননীয় প্রধান মন্ত্রী যদি এই সমস্যার সমাধান না করেন, তবে ২০০৯ এর নির্বাচনে বি,এন,পি এর কি অবস্থা হয়েছিল তা নিশ্চয় ভুলে যান নি?? জনগন যা ভালবেশে নিতে পারে তা লাথিমেরে আস্তাকুরেও ফেলতে পারে্।

দেশের বিরোধীদল আরেক হাস্যরসাত্নক জিনিস, আপ্-নারা কি একটি নৈতিক আন্দোলন করেছেন?? সারা বছর থাকেন তারেক-কোকো আর নেতাদের বাচানোর ধান্ধ্যায়। জনগন কে সাথে নিয়ে আন্দোলনে যাওয়ার হুমকি দেন কিন্তু কিসের আন্দোলন?? নাকি দেশ বাচাও আন্দোলনের নামে তারেক-কোকো- খালেদা বাচাও আন্দোলন?? এখনও সময় আছে দেশের স্বার্থে, জনগনের স্বার্থে আন্দোলনে নামেন না হলে আপনারা ভালই জানেন জনগন কি করতে পারে…২০০৯ এতো বুঝতেই পেরেছেন।। রাস্তায় দারিয়ে কাদলেও কেউ আপনাদের সাথে আসবে না।
পরিশেষে একজন ভাল লোকের সাথে পরিচয় করিয়ে দেই, যিনি সবার ব্যতিক্রম দৃষ্টান্ত হয়ে আছেন। তিনি ওবায়দুল কাদের। হ্যা ঠিকই ধরেছেন, ইনি আওয়ামীলীগ এর মন্ত্রী নন, বরং বাংলাদেশের যোগাযোগ মন্ত্রী হিসেবে পরিচয় দিতে ভালবাসেন। ২/৩দিন পূর্বে চাদপুরে যা করলেন তা সত্যি প্রশংসার দাবিদার। আবুল হোসেন নামক ব্যর্থ লোকের কাছ থেকে দায়িত্ব্য নিয়ে নতুন উদ্যমে কাজ করছেন। এগিয়ে যান, কাদের সাহেব…
আর একজন কৃশিমন্ত্রী মতিয়া চৌধুরী। বিএনপি এর আমলে খাদ্য সংকট অবস্থা থেকে খাদ্যে স্বয়ংসম্পুর্নতা অর্জন করতে কাজ করছেন এই নারী নেত্রী। কৃতিত্বের সাথে তা অর্জনও করতে পেরেছেন। তার কার্যকরী পদক্ষেপ বাংলাদেশকে খাদ্য নিরাপত্তা এনে দিতে পেরেছে।
বাঙ্গালী একেবারে ফেলনা নয়, তারা চেষ্টা করলে পারে, উপরের দুইজন তার জলন্ত প্রমান।কাজেই আমি একা পারবনা মনোভাব ত্যাগ করে নিজের জায়গা থেকে চেষ্টা করুন। হয়ত আপনার দারা হবে এম্ন কোন অসাধ্য সাধন যাতে উপকৃত হবে ১৬কোটি বাঙ্গালী আর বাংলাদেশ।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৫

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×