somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সালাউদ্দিন আহমেদ
সত্য হল আগুনের স্ফুলিংগের মত, যেকোন সময় বের হয় আসতে পারে

ভাই, আমরা ছাত্ররা খারাপ নই

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ভার্সিটি থেকে ফিরার পথে একটু ভিড় দেখে এগিয়ে গেলাম।। কৌতুহলী মনটিকে সান্তনা দিতে মূল ঘটনা জানতে চাই, কিন্তু যা শুনতে পেলাম তাতে নিজেরই মানতে কষ্ট হল।
একজন মধ্যবয়স্ক ব্যক্তিকে কেন্দ্র করে আমাদের এই অযাযিত ভিড়ের জন্ম।লোকটি বিখ্যাত কেউ নন, পেশায় একজন রিক্সাচালক। ভদ্রলোকের বাড়ী রংপুর। তার আয়ের উপরই সন্তানের ভরনপোষন ও লেখাপড়ার ব্যবস্থা করেন
ঘটনাটি নিম্নরুপঃ রিক্সাচালক সকাল(শীতের দিন তাই সকাল বললাম) ১১টা(আনুমানিক) থেকে এক ছাত্রকে নিয়ে সাহেব বাজার যান, সেখান থেকে ঐ ছাত্রের প্রেমিকাকে রিক্সায় নিয়ে নওদা-পাড়া জিয়া পার্ক যান।সেখানে ভাংতি নাই বলে ৫০টাকা নিয়ে সেই টাকায় টিকেট কাটেন।তিনি ১০/১৫মিনিট পর ফিরবেন এই বলে রিক্সাচালক কে বসিয়ে রেখে সেই গুনধর ছাত্রটি তার প্রেমিকাকে নিয়ে মধুর ডেটিং এ চলে যান পার্কএ। বেলা ১টার দিকে বের হন। বেশি টাকা দিবেন বলে সেই রিক্সায় প্রথমে সাহেব বাজার, তারপর ভার্সিটি আসেন। এরপর রুম থেকে টাকা আনতেছি বলে হলের ভিতর ঢুকে যান। তারপর আর ফিরে আসেন নি। রিক্সাচালক অনেক সময় অপেক্ষা করেন।কিন্তু ছাত্রটি আর ফিরে আসেনা দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি। একজন বয়স্ক মানুষ কাদছে!!কি নির্ম্ম সত্যি!
ঘটনার সমাপ্তি এখানেই হতে পারত, কিন্তু একজন স্থানীয় দোকানদার এসে, সব ছাত্রকে উদ্দেশ্য করে গালি দিতে থাকেন।(গালির ধরন এতই বিশ্রী যে লেখার সাহস পেলাম না) তখন কেন জানিনা নিজের কাছে খুব খারা্প লাগল। একজন ছাত্রের অমানবিক কাজের জন্য সকল ছাত্রের গালি শুনতে হল। কেন??
যখন প্রায় সকল ছাত্র নিজের অবস্থান থেকে সমাজের কল্যানের চিন্তা করে। তখন কেন এই অপবাদ মাথায় নিতে হচ্ছে??কেন একজন দোকানদারের গালি শুনতে হবে??
কয়েকদিন আগে আমরা ক’জন বন্ধু মিলে শীতার্তদের জন্য কাপড় সংগ্রহ করতে যাই। সবাই কিছু না কিছু সাহায্য করেছে। যারা পারেনি তারা আমাদের কাজের প্রসংশা করেছে। পরেরবার দিবে বলে আশ্বাস দিয়েছে।
সংগ্রহিত কাপড় বিত্রন করতে যাই।সেদিন সারাদিনে মাত্র ২টি পরাটা আর ৫০গ্রাম বাদাম ছিল তাদের খাবার।কারন খাবারের টাকা বাচিয়ে আরো ১টি কম্বল কিনেছে, ১০/১২কিমি বেশি হেটেছে ২টা চাদর বেশি দিতে পারবে বলে। অথচ জীবনে কখনও এত রাস্তা হাটেনি, এত ক্ষধার্থ থাকেনি। যারা পরের কারনে এই কষ্ট করল তারা খারাপ হতে পারে না।
অপ্রতুল কাপড় অতিশীঘ্র শেষ হয়ে যায়। তারপর এক পর্যায়ে দেখলাম এক ছোটভাই নিজের টূপি খুলে এক বৃদ্ধের মাথায় পড়িয়ে দিল।এক বন্ধু গায়ের চাদর খুলে দিয়ে দিল একজনের হাতে। মানুষজনের কষ্ট দেখে যাদের হ্রদয় এতটা কাদে তারা খারাপ ,এটা মানতে পারব না। তারা অন্তত একজন রিক্সাচালকের ভাড়া না দিয়ে উ্লটো তার টাকাতে ফুর্তি করতে পারেনা
।যাদের দিকে সারাদেশ চেয়ে থাকে, তাদের এমন ব্যবহার হতে পারেনা।
আমরা সাধারন মানুষের কাছে শ্রদ্ধার পাত্র হতে চাই । চাই তাদের ভালবাসা পেতে। কেননা আমরা তাদেরই সন্তান, ভাই-বোন, আত্মীয়, আমরা তাদেরই আপনজন। সবাই আপনার ভালবাসার চাই যাতে আপনার কল্যানে নিজকে নিয়োজিত করতে পারি। দয়াকরে দু’একজনকে দিয়ে সবাইকে বিচার করবেন না।

সবশেষে বলব, আমরা সবাই খারাপ নই, সবাই খারাপ নই।
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

×