somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার

০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পত্রিকার পাতা থেকে
আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আড়িয়ল বিলে বিমানবন্দর করলে যদি জনগণ ক্ষতিগ্রস্ত হয় তাহলে তা অন্য জায়গায় করা হবে। প্রধানমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ জনগণের সরকার। জনগণের ক্ষতি হয় এমন কোনো প্রকল্পে সরকার হাত দেবে না। গতকাল বুধবার সচিবালয়ে মন্ত্রী পরিষদের নিয়মিত সভায় তিনি একথা বলেন বলে সভায় উপস্থিত একজন মন্ত্রী জানান। মন্ত্রী সাংবাদিকদের আরো জানান, গতকাল বুধবারের মন্ত্রী পরিষদ সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমান বন্দর' স্থাপন। এ বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা হয়। সভায় এটাও বলা হয় যে, যারা বিমানবন্দর স্থাপনে বিরোধিতা করছেন তাদের দূরদর্শিতার অভাব রয়েছে। অপরদিকে দায়িত্ব পালনে গাফলতির কারণে মুন্সিগঞ্জের পুলিশ সুপারকে (এসপি) বরখাস্ত করার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান।
আড়িয়ল বিলে ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমান বন্দর' স্থাপনের ইস্যুতে জনবিস্ফোরণ ঘটে গত সোমবার। ২২টি গ্রামের হাজার হাজার মানুষ নিজের ভিটাবাড়ি, আবাদের জমি রক্ষায় রাস্তায় নেমে আসেন। পুলিশের বাধার মুখে বাধে সংঘর্ষ। এতে একজন পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়। পুলিশ-সাংবাদিকসহ আহত হন প্রায় ৭০ জন। এই ঘটনার পর পুলিশ এবং আওয়ামী লীগ নেতারা ৪টি মামলা দায়ের করেন। মুন্সিগঞ্জের আওয়ামী লীগ সভাপতি আবদুল মান্নান বাদি হয়ে বিএনপির চেয়ারপার্সন ও সংসদে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াকে প্রধান আসামী করে মামলা দায়ের করেন। চারটি মামলায় আসামী করা হয় প্রায় ২১ হাজার। গত মঙ্গলবার রাতে পুলিশ মুন্সিগঞ্জের আলমপুর, লস্করপুর, বাড়ৈখালী, মদনখালীসহ বিভিন্ন গ্রামে হামলা চালায। গতকাল বুধবার দুপুর পর্যন্ত পাওয়া খবরে জানা যায়, ২০ জনকে এরই মধ্যে গ্রেফতার করা হয়। গতকাল সকালে গ্রেফতার করা হয় ১৪ জনকে।
যখন থেকে আড়িয়লবিলে বিমানবন্দর স্থাপনের ঘোষণা দেয়া হয় তখন থেকেই ঐ এলাকার মানুষ প্রতিবাদি হয়ে উঠেন। ইতোপূর্বে কয়েকবার সড়ক অবরোধ, মানব বন্ধন কর্মসূচি পালিত হয়। গোটা মুন্সিগঞ্জ জেলাবাসী দলমত নির্বিশেষে প্রতিবাদী হয়ে উঠে। মাথায় কাফনের কাপড় বেঁধে নারী-পুরুষ রাস্তায় নেমে আসেন। তাদের একটাই কথা যে, ‘জান দেবো তবু জমি দেবো না।'
কোনো পূর্ব পরিকল্পনা, প্রকল্পের বাস্তবতা যাচাই-বাছাই না করেই আড়িয়লবিলে বিমানবন্দর নির্মাণের ঘোষণা দেয়া হয়। এছাড়া আদৌ দেশে কোনো আন্তর্জাতিক বিমানবন্দরের প্রয়োজন আছে কিনা, তাও যাচাই করে দেখা হয়নি। বর্তমানে দেশে ৩টি আন্তর্জাতিক বিমানবন্দর আছে। এর মধ্যে প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর (ঢাকায়) মাত্র ৪০ শতাংশ ক্যাপাসিটি অনুযায়ী ব্যবহার করা হচ্ছে। ৬০ শতাংশ ব্যবহার হয় না। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে দেশে আরো ৪০ বছরের মধ্যে কোনো আন্তর্জাতিক মানের বিমানবন্দর স্থাপনের প্রয়োজন নেই। এমতাবস্থায় প্রশ্ন উঠে যে, প্রায় লাখ কোটি টাকা খরচ করে কার স্বার্থে নতুন বিমানবন্দর? জানা যায়, অতি উৎসাহী কিছু ব্যক্তি প্রধানমন্ত্রীর ‘কাছের লোক' হতেই নাকি নতুন বিমানবন্দর স্থাপনের বিষয়টি সামনে তুলে আনেন। আর তারাই পরিস্থিতিকে এই পর্যায়ে ঠেলে দেন।
এদিকে আড়িয়লবিলে বিমানবন্দর হচ্ছে না, এমন খবর ছড়িয়ে পড়ায় গতকাল মুন্সিগঞ্জের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। তারা আনন্দ-উল্লাস করেছেন বলে খবর পাওয়া গেছে। উল্লেখ্য, বর্তমান মহাজোট সরকারের অন্যতম শরীক জাতীয় পার্টিসহ দলমত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠেন।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ম্যাজিস্ট্রেট

লিখেছেন রাজীব নুর, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০০



আমাদের এলাকায় নতুন একটা ওষুধের দোকান হয়েছে।
অনেক বড় দোকান। মডেল ফার্মেসী। ওষুধ ছাড়াও কনজ্যুমার আইটেম সব পাওয়া যায়। আমি খুশি এক দোকানেই সব পাওয়া যায়। আমাদের এলাকায়... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

লিখেছেন তানভির জুমার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের নির্বাচনী ইশতেহার এবং আমার পর্যবেক্ষণ

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৭

বিএনপির প্রতি আমার যথেষ্ট ভালোবাসা কাজ করে, এবং ভালোবাসা আছে বলেই আমি তার প্রতিটি ভুল নিয়েই কথা বলতে চাই, যাতে সে শোধরাতে পারে। আপনিও যদি সঠিক সমালোচনা করেন, সত্যকে সত্য... ...বাকিটুকু পড়ুন

×