somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভলিউম বাড়াবেন না! তাহলে ওরা সেঞ্চুরী করতে পারবে না!

১৬ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একসময় ক্রিকেট খেলতাম, ক্রিকেটে ঘুমাতাম, ক্রিকেটে খেতাম অর্থাৎ ইংরেজীতে যে বলে “লিভ দ্যা গেম” আমার অবস্থা ছিল তাই। প্রচুর ক্রিকেট খেলেছি এবং ক্রিকেট টিভিতে দেখেছি।আমি আমার টিভিতে ক্রিকেট দেখাকে এভাবে বলি, আমি আসলে ক্রিকেট শুনেছি। অর্থাৎ খেলায় কী হচ্ছে তারচে কমেন্টেটররা কী বলল তার দিকেই আমার ধ্যান বেশি ছিল।একসময় আমার জীবনের প্রথম গভীর ভালবাসা ক্রিকেট আমাকে ছ্যাঁকা দিল!
এখন মাঝে মাঝে ক্রিকেট দেখি।যেহেতু একসময় প্রচুর ক্রিকেট শুনেছি তাই ক্রিকেটের কৌশলগত দিকগুলো খুব বেশি না জানলেও দু’এক কলম জানি।দু এক কলম জানার যে অসুবিধা তা এখন আমার মধ্যে প্রকট।সে অসুবিধা হল আমি এখন ক্রিকেটের আলোচনা করলে প্রশংসার চেয়ে সমালোচনাই বেশি করি!
তবে এই আলোচনায় সমালোচনা প্রশংসা দুটোই থাকবে। তবে প্রশংসার ভলিউম খুব একটা বেশি হবে না। কারণ যদি আমাদের প্লেয়ারদের প্রশংসার ভলিউম বেড়ে যায় তবে ওদের খেলায় এর একটা বিরাট নেতিবাচক প্রভাব পড়ে!
যারা আমার মত ইয়ান চ্যাপেল, মাইকেল হোল্ডিং, ইমরান খান, ইয়ান বিশপ প্রমুখদের ধারাভাষ্যের ভক্ত তাদের কাছে আতাহার আলীর ধারাভাষ্য ভাল লাগার কোন কারণ নেই! যারা টনি গ্রেগের ধারভাষ্যের ভক্ত তাদের কাছে আতাহার আলীর ধারাভাষ্য ভাল লাগতেও পারে!
সে যাই হোক, আজ সকালে চ্যানেল নাইনে বাংলাদেশের খেলা দেখছিলাম (শুনছিলাম) চ্যানেল নাইনে। বুঝতেই পারিনি নাসির কখন ৯২ রানে চলে গেল! ছেলেটা আসলেই ভাল খেলে। ও কখন এত রান করে ফেলে টেরই পাওয়া যায় না!ভারতের সাবেক অধিনায়ক আজহারউদ্দিন ছিল ঠিক এই টাইপের প্লেয়ার। মনে হত ক্রিজে এল একটু আগে ফিফটি করে ফেলল কখন! বাংলাদেশের মিডল অর্ডার যে এখন তাসের ঘরের মত ভেংগে পড়ে না এর কারণও বোধহয় এই ছেলেটা।ওর জন্য শুভকামনা।
নাসির ৪ মেরে ৯২ থেকে ৯৬ রানে গেল। আমি এবার টিভির ভলিউম আরো বাড়িয়ে দিলাম।দেখি ধারাভাষ্যকাররা তার সেঞ্চুরিকে কীভাবে মূল্যায়ন করে। কিন্তু একী! নাসির আউট!
আমি ভুলেই গিয়েছিলাম ভলিউম বাড়ালে বাংলাদেশের ক্রিকেটারদের উপর তার নেতিবাচক প্রভাব পড়ে!
সুতরাং সবার উদ্দেশ্যে বলছি টিভির ভলিউম হোক আর প্রশংসার ভলিউম হোক কোনটাই খুব একটা বাড়াবেন না! এর একটা নেতিবাচক প্রভাব বাংলাদেশের ক্রিকেটারদের উপর পড়ে!
পুনশ্চ- পিচে বোলারদের জন্য কিছু নেই বলে মনে হল। যদিও আমি খেলা দেখেছি মাত্র আধাঘন্টা। ব্যাটসম্যান নিজে আউট না হলে তাদের আউট করা এই উইকেটে নারাইনের মত অসাধারণ বোলার ছাড়া অন্যরা করতে পারবে বলে মনে হয় না। যার পরিণতি নিশ্চিত ড্র!
--------------------------------------------
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পশ্চিমবঙ্গে বিজেপির জয়: সব কিছু ভেঙে পড়ে

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই মে, ২০২৬ দুপুর ২:২৮


"তোমরা যেখানে সাধ চলে যাও - আমি এই বাংলার পারে
র’য়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে;
দেখিব খয়েরি ডানা শালিখের..."

জীবনানন্দ দাশ ''রূপসী বাংলা'র কবিতাগুলো বরিশালে তাঁর পৈতৃক বাড়িতে বসে লিখেছিলেন। জীবনানন্দের... ...বাকিটুকু পড়ুন

আপার কারণে দিদি হেরেছন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৩:০৩




আপা এপারের হিন্দুদেরকে স্নেহ করতেন তাতে ওপারের হিন্দু খুশী ছিল। আপা ভারতে বেড়াতে গেলে মোদীর আতিথ্যে আপা খুশী। কিন্তু আপার আতিথ্যে দিদি কোন অবদান রাখলেন না। তাতে হিন্দু... ...বাকিটুকু পড়ুন

লেখালিখি হতে পারে আপনার বিক্ষিপ্ত মনকে শান্ত করার খোরাক।

লিখেছেন মাধুকরী মৃণ্ময়, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৪:২৯

এই যেমন আমি এখন লিখতে বসছি। সর্বশেষ লিখেছি ২০২১ সালে জুলাই এর দিকে। লিখতে গিয়ে আকাশে বাতাসে তাকাচ্ছি, শব্দ, বিষয় খুজছি। কিন্তু পাচ্ছি না। পাচ্ছি যে না , সেইটাই লিখছি।... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে হবে সেই ছেলে কবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই মে, ২০২৬ রাত ২:৩৩


নট আউট নোমান ইউটিউব চ্যানেলের ক্রীড়া সাংবাদিক নোমান ভাই একজন খাঁটি দেশপ্রেমিক। বাংলাদেশে এখন আমরা এমন এক পরিস্থিতির মধ্যে বাস করছি যেখানে প্রকৃত দেশপ্রেমিক আর ভুয়া দেশপ্রেমিকের পার্থক্য করা... ...বাকিটুকু পড়ুন

রফিকুল ইসলামের ২য় বিয়ে করার যুক্তি প্রসঙ্গে chatgpt-কে জিজ্ঞেস করে যা পেলাম...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৭ ই মে, ২০২৬ দুপুর ১২:৫০



ইসলামে একাধিক বিয়ে বৈধ, তবে সেটা বড় দায়িত্বের বিষয়। শুধু “বৈধ” হলেই কোনো সিদ্ধান্ত স্বয়ংক্রিয়ভাবে উত্তম বা সবার জন্য উপযুক্ত হয়ে যায় না। Qur'an-এ বহু বিবাহের অনুমতির সাথে ন্যায়বিচারের শর্তও... ...বাকিটুকু পড়ুন

×