somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপরাহ উনফ্রের We are all one Heart এবং “Liberty Stands Still” Movie…

১৮ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিদেশে এরকম ঘটনা আমরা অনেকবার শুনেছি। যে তাদের কোন নাগরিক কোন কারণ ছাড়াই হঠাৎ করে কোন পাবলিক প্লেসে ঢুকে নির্বিচারে গুলি চালিয়ে অনেক নিরপরাধ মানুষ হত্যা করে ফেলেছে। কিন্তু পশ্চিমারা এ ধরণের ঘটনা বারবার ঘটা সত্ত্বেও তারা সমস্যার মূল কারণ খোঁজার ও তা বন্ধ করার কোন ব্যবস্থা নিচ্ছে না।যদি তারা নিত তবে এ ধরণের ঘটনা বারবার ঘটত না।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের একটি প্রাথমিক বিদ্যালয়ে যে ঘটনা ঘটল তাতে আমি উল্লেখ করার মত কয়েকটি জিনিস পেয়েছি।একটি খুবই কদর্য আর সেটা হল ঘটনার নৃশংসতা।কিছু ফুলের মত সুন্দর শিশুকে কোন কারণ ছাড়াই জীবন দিতে হল।

আজকে এই শিশুগুলো যদি তাদের স্কুল বাস দুর্ঘটনায় মারা যেত কিংবা যে কোন ধরণের দুর্ঘটনা যা দৈবপাকে ঘটতে পারে এমন দুর্ঘটনায় মারা যেত তবে ফুলের মত শিশুহারা মা গুলোর শোক কোন একদিন হয়ত সেই মহান সত্তার স্মরণে স্তিমিত হয়ে যেত এই ভেবে যে তিনি ইচ্ছা করেছেন তাই তার শিশুকে নিয়ে গেছেন। কিন্তু যেভাবে তাদের শিশুগুলি মারা গেল এর জন্য তারা কী কোনদিন কোন সান্তনা পাবেন?

পাবেন তো নাইই বরং তাদেরই হলিউডে তৈরী করা “লিবার্টি স্ট্যান্ডস স্টীল” ছবির নায়ক ওয়েসলি স্নাইপসের মত এই শিশুগুলির অভিভাবকদের কেউ কেউ হয়ত বিদ্রোহী হয়ে যেতে পারেন।(যারা ছবিটা দেখেননি দেখতে পারেন।এই ধরণের ঘটনার পরিপ্রেক্ষিতে কী রি-এ্যাকশান হতে পারে তার উপর ভিত্তি করে ছবিটি তৈরী করা হয়েছে)

স্যান্ডি হুক বিদ্যালয়ে হয়ত আরো অনেক শিশুর জীবন যেতে পারত যদি না কিছু শিক্ষিকা নিজেদের ঢাল বানিয়ে কিছু শিশুকে রক্ষা না করতেন। এই ঘটনায় একদিকে তাদের সামাজিক মূল্যবোধের দেউলিয়াত্ব অন্যদিকে শিক্ষিকাদের আত্নত্যাগ এটাই প্রমাণ করে তাদের দেশে কিছু অসাধারণ মূল্যবোধের চর্চাও হয়।

আমি বারাক ওবামার একজন ভক্ত। তার বক্তৃতা আমি মন্ত্রমনোমুগ্ধ হয়ে শুনি কিন্তু এ ঘটনায় তার বক্তব্য কেমন কেমন যেন লাগল।

আমেরিকার জনপ্রিয় উপস্থাপিকা অপরাহ উইনফ্রে আমেরিকার একতা বোঝাতে একটা বাক্য ব্যবহার করেন… “We are all one heart.”
আমি আমেরিকা কিংবা পৃথিবীর অন্যান্য ক্ষমতাশালী দেশের মধ্যে এমন একজন অপরাহ উইনফ্রে চাই যিনি শুধু আমেরিকার একতার জন্য বাক্যটি ব্যবহার করবেন না বরং সারা বিশ্বের মানুষের জন্যই ব্যবহার করবেন “We are All One Heart…”

---------------
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানবতা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জাতীয় কবি নজরুলের চিরন্তন আহ্বান

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:০৪

বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×