somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামালগঞ্জ কয়লাখনি থেকে গ্যাস আহরণের প্রক্রিয়া শুরু

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের সবচেয়ে বড় ও সবচেয়ে বেশি গভীরতার কয়লাখনিটি থেকে গ্যাস আহরণের প্রক্রিয়া শুরু হচ্ছে আজ মঙ্গলবার। জয়পুরহাট জেলার জামালগঞ্জে প্রায় এক কিলোমিটার গভীরতায় এই খনির অবস্থান। এখানে কয়লার মজুত প্রায় ১০০ কোটি মেট্রিক টন।
কয়লাখনি থেকে গ্যাস তুলে শিল্প, বিদ্যুৎ উৎপাদন কিংবা অন্য কোনো ক্ষেত্রে বাণিজ্যিক জ্বালানি হিসেবে ব্যবহারের লক্ষ্যে গৃহীত এই কার্যক্রমের নাম ‘কোল বেড মিথেন’, ইংরেজি আদ্যক্ষরে সিবিএম প্রকল্প। কয়লাসমৃদ্ধ দেশগুলো এই পদ্ধতিতে গ্যাস তুলে বাণিজ্যিকভাবে ব্যবহার করছে। তবে বাংলাদেশে এটাই প্রথম সিবিএম প্রকল্প।
খনিটিতে কী পরিমাণ গ্যাস থাকতে পারে, তার কতটা উত্তোলনযোগ্য—এসব খতিয়ে দেখতে পেট্রোবাংলার নিযুক্ত ভারতীয় পরামর্শক প্রতিষ্ঠান ‘মাইনিং অ্যাসোসিয়েটস প্রাইভেট লিমিটেড’ আজ থেকে কাজ শুরু করছে। তারা জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ ইউনিয়নের বড় মাঝিপাড়ায় প্রথম কূপ খনন করবে।
সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা জানিয়েছেন, কয়লাখনিতে প্রাকৃতিকভাবেই গ্যাস জমা হয়। এগুলো সাধারণত মিথেন গ্যাস। কূপ খনন করে সেই গ্যাস তোলার পদ্ধতি হচ্ছে সিবিএম। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, ইন্দোনেশিয়া, চীন, ভারতসহ অনেক দেশেই সিবিএম পদ্ধতি চালু আছে।
বাংলাদেশের বিশেষজ্ঞ, পরিবেশবাদী ও সুশীল সমাজ আগে থেকেই সিবিএম প্রকল্প গ্রহণের কথা বলে এসেছেন। সরকার এই প্রথম সিবিএম প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিল।
জামালগঞ্জ কয়লাখনিতে সিবিএম প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য মাইনিং অ্যাসোসিয়েটসের সঙ্গে পেট্রোবাংলা চুক্তি সই করে গত বছরের ২১ জুন। ২২ জুলাই থেকে প্রতিষ্ঠানটি কাজ শুরু করে। প্রকল্পের ‘মনিটরিং কনসালট্যান্ট’ মর্তুজা আহমেদ ফারুক প্রথম আলোকে বলেন, খনিটিতে গ্যাসের পরিমাণ ও খনির অভ্যন্তরে গ্যাস চলাচলের ব্যবস্থা খতিয়ে দেখতে তিনটি কূপ খনন করা হবে। কয়লা ও গ্যাস খনিমুখেই পরীক্ষার জন্য পরীক্ষাগার স্থাপন করা হয়েছে।
জাতিসংঘের সহায়তাপুষ্ট কয়লা অনুসন্ধান কর্মসূচির আওতায় ১৯৬২ সালে জামালগঞ্জ কয়লাখনিটি আবিষ্কৃত হয়। এখন পর্যন্ত দেশের পাঁচটি খনিতে আবিষ্কৃত মোট কয়লার পরিমাণ প্রায় ৩০০ কোটি মেট্রিক টন। দেশের অন্য খনিগুলোতে কয়লার অবস্থান যেখানে ১৫০ থেকে ৫০০ মিটার গভীরতার মধ্যে, সেখানে জামালগঞ্জে কয়লার অবস্থান ৬৪০ থেকে ১ হাজার ১৫৮ মিটার গভীরে। এ কারণে প্রচলিত সুড়ঙ্গ বা উন্মুক্ত পদ্ধতির কোনোটিই এই খনি থেকে কয়লা তোলার ক্ষেত্রে প্রযোজ্য নয়।
জামালগঞ্জ খনি থেকে সিবিএম পদ্ধতিতে গ্যাস আহরণের উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক বদরূল ইমাম প্রথম আলোকে বলেন, এটা খুবই ইতিবাচক উদ্যোগ।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৯


Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন

আমাদের সেই এন্টিনিয়ার।

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৮

কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি



আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।

ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×