somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামালগঞ্জ কয়লা খনিতে মিথেন গ্যাস উত্তোলন শুরু

০৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নওগাঁ: নওগাঁ ও জয়পুরহাট জেলার প্রায় ১২ বর্গকিলোমিটার এলাকায় কয়লা খনিতে গ্যাসের সন্ধানে কাজ শুরু করেছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন পেট্রোবাংলা।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে খনির সিবিএম কাজের উদ্বোধন করেন জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী নসরুল হামিদ। এসময় আরো উপস্থিত ছিলেন, পেট্রোবাংলা, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়সহ জয়পুরহাট জেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় সুধীজন।

প্রধান অতিথির বক্তব্যে জ্বালানিমন্ত্রী বলেন, “দেশের বিদ্যুৎ চাহিদার বিপরীতে বর্তমান সরকার বেশ কিছু উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় জামালগঞ্জ কয়লা খনির কাজ শুরু করা হলো। এক বছরের মধ্যে দেশের বিদ্যুৎ সংকট সমাধান হবে বলে আমরা আশা করছি।”

জামালগঞ্জকে বলা হয় দেশের সবচেয়ে বড় কয়লা খনি। এবার এ খনিতে শুরু হলো মিথেন গ্যাস অনুসন্ধান। গত বছর পেট্রোবাংলাকে এর অনুমতি দেয় জ্বালানি বিভাগ। এতে পেট্রোবাংলার ব্যয় ধরা হয়, ২৩ কোটি ৩৭ লাখ টাকা। চলতি বছরের জুনের মধ্যেই শেষ হবে প্রকল্প কাজ। এতে পরামর্শক হিসেবে কাজ করছে মাইনিং অ্যাসোসিয়েটস প্রাইভেট লিমিটেড নামের ভারতীয় এক প্রতিষ্ঠান।

পেট্রোবাংলা জামালগঞ্জ সিবিএম স্টাডি প্রকল্পের পরিচালক আখতারুজ্জামান নিউজবাংলাদেশকে বলেন, “শুরুতেই কয়লার নমুনা সংগ্রহের মাধ্যমে নির্ণয় করা হবে গ্যাসের উপস্থিতি। সিবিএম পদ্ধতিতে খনি এলাকায় একশো মিটার গভীর করে তিনটি কূপ খনন করা হয়। এর মাধ্যমে নমুনা সংগ্রহ করে চালানো হচ্ছে পরীক্ষা-নিরীক্ষা। প্রথম কূপটি করা হয় জামালগঞ্জ বড় মাঝিপাড়া এলাকায়।”

তিনি আরো বলেন, “খনির কয়লা স্তরে থাকা মিথেন গ্যাসকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আহরণ করবে পেট্রোবাংলা। সম্ভাব্যতা যাচাইয়ে গ্যাসের আশানুরূপ সন্ধান পাওয়া গেলে এখানে গড়ে তোলা হবে পূর্ণাঙ্গ বিদ্যুৎ কেন্দ্র। এছাড়া উত্তরাঞ্চলের জ্বালানির চাহিদা মেটাবে এ খনি।”

প্রকল্পের টিমলিডার সুধাংশু অধিকারী নিউজবাংলাদেশকে বলেন, “খনির কয়লার মান বিবেচনা করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ২৩০ বিলিয়ন ঘনফুট মিথেন গ্যাস পাওয়া যাবে এ খনি থেকে।”

উল্লেখ্য, ১৯৬২ সালে ভূ-তাত্ত্বিক জরিপে জামালগঞ্জে কয়লা খনির সন্ধান পাওয়া যায়। জরিপে বলা হয়, এটিই দেশের সবচেয়ে বড় কয়লা খনি। উত্তরাঞ্চলের জয়পুরহাট ও নওগাঁ জেলার প্রায় ১২ বর্গকিলোমিটার এলাকা জুড়ে এ খনিতে রয়েছে প্রায় এক হাজার ৫০ বিলিয়ন টন কয়লা।

সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×