প্রতিদিন চুল আঁচড়াতে সময় লাগে দেড় ঘণ্টা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
‘চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা’। জীবনানন্দ দাসের সেই ‘বনলতা সেন’ চিরসবুজ হয়ে আজও গেঁথে আছে বাঙালির হৃদয়ে। চুল নিয়ে নানা কাব্য রচিত হয়েছে নানা সময়ে। সেই দীঘল-কালো কেশকে পরিচর্যার কোমল স্পর্শে নিজের সমান করে তুলেছে এ যুগেরই এক বনলতা সেন। নাম তার নাতাশা মোরেস। ব্রাজিলের একটি ছোট শহর রিও’র বাসিন্দা। বয়স মাত্র ১২ বছর। উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি। জন্মের পর থেকে একটিবারের জন্যও নরসুন্দরের কাঁচি তার চুল স্পর্শ করতে পারেনি। পরম যত্নে আগলে রাখা সেই চুলের দৈর্ঘ্য এখন ৫ ফুট ২ ইঞ্চি। নিজের উচ্চতার চেয়ে মাত্র ১ ইঞ্চি কম। ইউরোপীয় রূপকথার বাস্তব এই ‘রেপানজেল’ নতুন শিল্প সৃষ্টি করেছে তার চুলের মাধ্যমে। শিল্পীর ক্যানভাসের নতুন মোনালিসা হয়ে উঠতে পারে সে- তার চুলের জন্য। এত লম্বা চুলের পরিচর্যাও চাট্টিখানি কথা নয়। তাকে পা ফেলতে হয় মেপে মেপে, যাতে পায়ের তলায় পড়ে চুল ছিঁড়ে না যায়। আর চিরুনি দিয়ে প্রতিদিন চুল আঁচড়াতে নাতাশাকে পাক্কা দেড় ঘণ্টা সময় ব্যয় করতে হয়। প্রতি বছর ৪০০ পাউন্ড খরচ হয় কেবল শ্যাম্পুর পেছনে। তবে, ভালবাসার চুলকে বিক্রির সিদ্ধান্ত নিতেই হচ্ছে তাকে। কারণ, এত ঝক্কি সামলানো সত্যিই কঠিন। স্বাভাবিক অনেক কাজই করতে পারছে না সে। চুল বিক্রি করে সাড়ে ৩ হাজার পাউন্ড পাওয়ার আশা করছে নাতাশা। তার মা জানান, এ মুহূর্তে আমার মেয়েকে বন্দির মতো জীবন কাটাতে হচ্ছে। এদিকে জন্ম থেকে বেড়ে ওঠা চুল কাটার কথা ভেবে বেশ কষ্ট পাচ্ছে নাতাশা। এ খবর দিয়েছে অনলাইন দ্য সান।

১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
**চিঠি ০৩ : ক্যাফের চিঠি** ☕️

বহু বছর পর আজ তোমাকে দেখলাম।
একটা ক্যাফেতে।
জানালার পাশের টেবিলে বসে ছিলে তুমি। সামনে একটা বই, পাশে একটা Affogato। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছিলে, আবার বইয়ের পাতায় চোখ রাখছিলে।
আমি ক্যাফেতে... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন
শিরোনামহীন কবিতা-০৭
তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।