somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের স্বপ্নবাড়ি.......................

২৬ শে আগস্ট, ২০১০ রাত ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকদিন আগের কথা।
কিছু যুবক হঠাৎ বিদ্রোহ করে বসল।একটি মফ:স্বল শহরে। প্রচলিত শিক্ষা পদ্ধতির বিপরীতে। তাদের একটাই দাবী ছিল......"আমাদের আজকের এবং অনাগত শিশুরা বেড়ে উঠবে মানবিক মূল্যবোধে বলীয়ান হয়ে। তারা জীবন থেকে শিখবে। তারা পড়বে পরীক্ষার হলে উগলে দিতে নয়। তারা পড়বে মনের ভিতরে জমানো স্পৃহা থেকে। তারা খেলা করবে সাহিত্যের সাথে। এবং শিশুদের জন্য সেই পরিবেশ তৈরী করার দায় আমরা কখনোই এড়াতে পারি না।"
সেই স্বপ্নবাজ তরুনদের মধ্যে আমিও একজন।

তাদের সেই বিদ্রোহ থেকেই জন্ম হল একটি শিশুদের বাগান। ওরা সেই বাগানটির নাম দিল 'স্কাইলার্ক ইন্টারন্যশনাল স্কুল'। সেখানে একটি লাইব্রেরি আছে যা মুখরিত থাকে কিছু দেবদূতের পদচারনায়।
এইমাত্র আমি সেখান থেকে একটি চিঠি পেলাম। চিঠিটি আমি সরাসরি তুলে ধরলাম.......................................................


"অন্ধকার ভেদ করে এসো
আলোকধারায় করি স্নান...
-এই স্বপ্নময় বাক্যটি বুকে নিয়ে শুরু হয়েছিলো আমাদের পথচলা। তারপর সেই স্বপ্নাতুর চোখে আমাদের বুকের সবটুকু ভালোবাসা জমাট বেঁধে তৈরি হলো একটি পাঠশালা। আমাদের স্বপ্নবাড়ি। তখন থেকেই শুরু সেই অন্ধকার বাড়িটার দরজা-জানালা খুলবার আমাদের প্রাণান্ত প্রচেষ্টা। সেইসঙ্গে তৃষ্ণার্ত চাতকদেরকে স্নেহার্দ্র নিমন্ত্রণ। তারপর স্বপ্ন- আকাশছোঁয়া ইচ্ছা, আশা-নিরাশা; নিরাশাই; কেননা, আমরা তো জানিই, যে জানালা খোলা থাকে তাতে ধুলো-বালি, খড়কুটো, ঢিল এগুলো আসবেই। আমরা এও জানি, ভিতরে বিষের বালি নিয়ে ঝিনুক মুখ বুজে কিভাবে মুক্তো ফলায়। এই তিন বছরে আমদের সাফল্যও কম কীসে! কী গণিত অলিম্পিয়াড, কী ভাষা প্রতিযোগ কিংবা একাডেমিক পাঠ্যকর্মে আমরাও তো কম প্রতিনিধিত্ব করিনি! বালির পাথারে মুখ ডুবিয়ে আমরাও কি মুক্তো ফলাইনি একটুও? এইসব সাফল্যের হৈচৈ না হয় নাই থাকলো, বাচ্চাদের নাচ-গান, আঁকিউকি, হৈ-হুল্লোর এমনকি বই(পাঠ্যবইয়ের বাইরে)পড়ার প্রতি প্রবল আগ্রহ আমাদের এইটুকু প্রাপ্তিই বা কম কী? যেহেতু আমরা অনেক আগেই জেনে গেছি, স্কুল-কলেজের গৎবাধা পড়াশোনা কখনও কখনও মানুষের শিক্ষার পথকে ব্যাহত করতে পারে (বই পড়া, প্রমথ চৌধুরী), সেকারণেই আমাদের স্কুলে একটি সমৃদ্ধশীল লাইব্রেরী গড়ে তোলার স্বপ্ন দেখছি। কিন্তু আমাদের যে সাধ আছে, সাধ্য নেই। তাই আমরা সবার সাহায্য ও সহযোগিতা কামনা করছি। তবে অর্থ দিয়ে নয়, একটি...দুটি.... তিনটি.......বই পাঠিয়ে। আমরা কিন্তু সহযোগিতা পাওয়ার হাত বাড়িয়েই রাখলাম...


বই পাঠানোর ঠিকানা:
লাইব্রেরীয়ান
স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুল
কাশীনাথপুর, পাবনা।"

কি ভাবছেন আপনি?
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×