somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তালেবান ও নারীদের জীবন

২২ শে আগস্ট, ২০২১ রাত ১১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বিশ্ব রাজনীতির নানা পট পরিবর্তনের মোড় ঘুরে আফগানিস্তানে তালেবানরা আবার ক্ষমতায় ফিরল।তালেবানরা কাবুল দখল করার পরে, আফগানিস্তানের কাবুল এয়ারপোর্টে মানুষের উপচে পড়া ভিড়। নিরুপায় আফগান জনগণ ইউ.এস এর প্লেনের ডানায় বসে আফগানিস্তান ছাড়ার দৃশ্য দেখে যে কোনো মানুষ ই বুঝবে, আফগানরা কি আশাহীন, অসহায় অবস্থায় আছে। যে কোনো সংবেদনশীল মানুষের চোখে তা জল এনে দিবে। এই গন্ডগোলেই ৭ জন মানুষ মারা গেলো এয়ারপোর্টে। ২ জন মারা গেলো প্লেন থেকে পড়ে। আর এক জন ১৭ বছরের যুবকের প্রাণ গেলো প্লেনের গিয়ারে। সে আফগানিস্তানের ন্যাশনাল ফুটবল টিমে খেলতো। এই দৃশ্য সহ্য করার মতো না। তালেবানদের প্রতি মানুষের এতো বিতৃষ্ণা কারণ তাদের স্মৃতিতে তালেবানদের শাসনামল এখনো দগদগে ঘা এর মতন।

প্রথমবার ক্ষমতা দখলের পরে তালেবানরা দেখালো মেয়েদের প্রতি তাদের কর্কশ চেহারা। রাস্ট্রীয় শাসন ব্যবস্থায় তারা মেয়েদের কিভাবে বিবেচনা করে তার স্বরূপ তারা ঠিকই দেখালো। মেয়েদের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বন্ধ করে দিলো। সে এক আজব অবস্থা। এ আজব অবস্থায় কাটলো তালেবানদের শাসনামল। পুরো বিশ্ববাসী অবাক হয়ে দেখলো, মেয়েদের প্রতি তাদের দৃষ্টিভংগী। শিল্প সাহিত্যের সব চর্চা বন্ধ করে দিলো।প্রাচীণ অনেক শিল্প সাহিত্য ধ্বংস করে দিলো। টিভি সেট এর সামনে বসে, পুরো বিশ্ববাসী শ্বাসরুদ্ধকর অবস্থায় সেই দৃশ্য লাইভ দেখলো।চোখের সামনে বিশ্ব শিল্প সাহিত্যের অমূল্য নিদর্শন ধ্বংস হয়ে যেতে দেখলো। শিক্ষা ও প্রগতিতে তালেবানদের আপত্তি। তারচেয়ে বড় আপত্তি মেয়েদের শিক্ষা গ্রহণে। মেয়েদেরকে তারা চায় দাসী হিসাবে।তাদের সেবা যত্ন করবে,সন্তান লালন পালন করবে। আর তারা দেশ বিদেশ কাঁপিয়ে বেড়াবে। তাদের স্বার্থে তারা নারীদের নিজেদের অধীনে রাখবে। এইজন্য তাদের এতো ক্রোশ নারীদের শিক্ষা দীক্ষা প্রগতিতে। তাদের দেখাদেখি বাংলাদেশ ও অনেক মানুষ চায় নারীরা আফগান নারীর মতো ঘরে বন্দী থাকুক। তাতে যে তাদের ও সুবিধা। তাদের কি আনন্দ, তালেবানরা ক্ষমতা দখলের পর, তারাও যে বাংলাদেশে তালেবান শাসন চায়। এমনিতেই দুর্নীতিগ্রস্থ এশিয়ার দেশগুলোর মানুষ শিক্ষা-দীক্ষায় অনেক পিছিয়ে। তারউপরে পুরুষতান্ত্রিকতা যা বিভিন্নভাবে আরোপিত নারীদের উপরে। সেই নারীরা আরো অনেক পিছিয়ে। উন্নত দেশে নারীরা যেখানে স্পেস এক্সপ্লোর করার স্বপ্ন দেখে, সেখানে আফগান নারীরা নূন্যতম বেসিক স্কুল, কলেজ এ যাওয়ার জন্য আন্দোলন করছে।যে বিদ্যা দিয়ে তারা সর্বোচ্চ বাজারের হিসাব নিকাশ ও দৈনন্দিন জীবন যাপন করার কাজে লাগাবে। আর উচ্চশিক্ষা??? সেতো সুদূর পরাহত!

পৃথিবীর যে কোনো প্রান্তে মানুষ হিসাবে নারীর মর্যাদা দেওয়ার ব্যার্থতা পুরো পৃথিবীর মানব গোষ্ঠীকে বিবেকহীন হিসেবে দাঁড় করাবে।



সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:৫০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×