somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্ম নিরপেক্ষতা

২৪ শে অক্টোবর, ২০২১ রাত ১০:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ধর্ম নিরপেক্ষতার বিষয়টি বরাবরই বাংলাদেশে একটা আলোচিত বিষয়। ধর্ম নিরপেক্ষতার সংজ্ঞাটাই একেক জনের কাছে একেক রকম। এই বিষয়টা নিয়ে সব সময়ই একটা ঝামেলা চলে আসছে। সাম্প্রতিক সংখ্যালঘু হিন্দু জনগোষ্ঠীর উপর বর্বর হামলা ধর্ম নিরপেক্ষতার বিষয়টিকে আবারও সামনে নিয়ে এসেছে। সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর আক্রমণ এখন এখানকার সংস্কৃতি হয়ে দাড়িয়েছে। সব সময়ই ঘটে আসছে। এই ঘটনাগুলো ধর্ম নিরপেক্ষ রাস্ট্রর প্রয়োজনকে আরো স্পষ্ট করে তোলে। প্রথমে ধর্ম নিরপেক্ষতার সংজ্ঞাকে স্পষ্ট করা দরকার। ধর্ম নিরপেক্ষতা মানে ধর্ম হীনতা নয়। ব্যাক্তিগত জীবনে সবার নিজ নিজ ধর্ম পালনের অধিকার আছে। ধর্ম নিরপেক্ষতা হলো রাস্ট্রের ধর্মীয় চরিত্রকে সামনে না আনা। রাস্ট্র তার আইন অনুযায়ী চলবে। সংখ্যালঘু আর সংখ্যাগরিষ্ঠের প্রেক্ষিতটা আর সামনে আসবে না। সাম্প্রতিক হিন্দু জনগোষ্ঠীর উপর নির্যাতনের হৃদয় বিদারক ঘটনাটা যেকোন সুস্থ মানুষের পক্ষে সহ্য করা কঠিন।

হনুমানের কোলে পবিত্র কুরআন শরীফ রাখা নিয়ে যে তোলপাড় হলো! কখন, কিভাবে এই কুরআন হনুমানের কোলে আসলো তা না জেনেই কুরআন অবমাননার শোরগোল তুলে হিন্দু জনগোষ্ঠীর উপর যে নির্যাতন, ভাংচুর, ধর্ষন আর কতোগুলো প্রাণ এর অবসান করলো তা আসলই চূড়ান্ত পাশবিক। কিন্তু পরে সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করে বের করা হলো এক মুসলমান যুবক মসজিদ থেকে কুরআন নিয়ে গিয়ে এইরকম কাজ করলো। এই কাজটি যদি কোন হিন্দু ও করতো তাহলে ও হিন্দু জনগোষ্ঠীর উপর হামলা বৈধ হয়ে যেতো না। যারা এই হামলা গুলো করলো তারা যে ধর্ম কর্ম নিয়ে খুব মনোযোগী, তা কিন্তু নয়। ধর্মের কথা বলে অন্যকে নিয়ন্ত্রণই তাদের মূল উদ্দেশ্য। তাদের হিন্দু বিদ্বেষ, নারী বিদ্বেষ এর মূল কথা এখানেই। দেবী দূর্গা তো তাদের সবচেয়ে অপছন্দের। দেবী হিসেবে নারীর এতো শক্তিশালী ইমেজ তাদের একটা যন্ত্রণার কারণ। দেব দেবী বিদ্বেষের এটা একটা কারণ। রাস্ট্রের ধর্মীয় পরিচয় যখন থাকবে না তখন সংখাগুরুর গায়ের জোর দেখিয়ে ধর্মের কথা বলে অন্যের জমি দখল, ধর্ষণ এর মতো ঘটনাগুলো ঘটনার সাহস হবে না। এখানে কারোর ই ব্যাক্তিগত জীবনে ধর্ম পালনে কোনরুপ বাধা ঘটবে না। নারীর অধিকার ও প্রতিষ্ঠিত হবে। যেহেতু ধর্মের অজুহাত দেখিয়ে তাদের প্রাপ্য অধিকার থেকে তাদেরকে সবসময় বঞ্চিত করা হয়। ধর্ম নিরপেক্ষতার মাধ্যমে মূলত সংখ্যাগুরুর গায়ের জোর থেকে বিরত রেখে সবার মানবাধিকার রক্ষা করাও ধর্মের নামে সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করাই উদ্দেশ্য।

কারণ রাস্ট্র ধর্ম রেখে কখনোই কোন দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও বিজ্ঞান মনষ্কতা রক্ষা করা যায় নি।

সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০২১ রাত ১০:১৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

×