somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

LGBTQ কমিউনিটি!

০৮ ই অক্টোবর, ২০২৩ রাত ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমাদের সমাজ সংস্কৃতি বৈচিত্র্যে ভরা, তার চেয়ে বৈচিত্র্যে ভরা প্রকৃতি, যা আমাদের প্রকৃতিকে জানা বোঝার আখাঙ্খা যোগায়। প্রকৃতির খুব ক্ষীণ অংশই আমরা জানি। বংশ বিস্তার প্রকৃতির একটা নিয়মিত ধারা। হাজার বছর ধরে আবর্তিত হচ্ছে এই জন্ম মৃত্যুর ধারা। সেখানে স্ত্রী প্রজাতি ও পুরুষ প্রজাতির যৌনতার মধ্য দিয়ে আবর্তিত হচ্ছে সৃষ্টির ধারা। সেখানে প্রকৃতির ব্যাতিক্রম ধারার ঘটনাও রয়েছে ব্যাতিক্রম ধারার যৌনতা। যা সমকামী সহ নানা ধরনের যৌনতার সংজ্ঞার মধ্য দিয়ে অবস্থান করছে। বিপত্তিটা ঘটে তখনই যখন আমরা এই সব ভিন্ন ধারার যৌনতাকে ভালোভাবে নিতে পারি না। আমাদের কাছে এই গুলো ফেইক মনে হয়। যৌনতা বরাবরই প্রকৃতি প্রদত্ত। ভিন্ন ধারার যৌনতা প্রকৃতিরই অংশ। কেউ ইচ্ছা করলেই তার যৌনতার প্রকৃতি পরিবর্তন করতে পারে না। যখনই লোকজন এই ভিন্ন ধারাকে নিতে পারে না তখনই ঘটতে থাকে নানা অঘটন। চলে তাদের উপর নানা ধরনের অমানবিক নির্যাতন। অনেক সময় শারীরিক নির্যাতনের ঘটনাও ঘটে।এই সব কিছু তাদের জীবনকে পুরোপুরি বিপর্যস্ত করে দেয়।

এইসব অমানবিকতা থেকে মুক্তির জন্য তারা এক হতে শুরু করে। গড়ে তোলে LGBTQ কমিউনিটি। যা লেসবিয়ান , গে, বাই সেক্স্যুয়াল ও ট্রান্সজেন্ডার এর একত্রিত কমিউনিটি। এই কমিউনিটির রঙধুনি রঙা পতাকাটি তাদের প্রত্যেকের আত্মপরিচয় সহ কমিউনিটির অন্যান্যকে একত্রিত করার প্রয়াসকে তুলে ধরে।মানুষ হিসাবে স্বীকৃতি পাওয়ার জন্য, প্রকৃতি তাকে যে সত্তায় প্রেরণ করেছে সেই সত্তায় তার পরিচয় পাবার জন্য। এই কমিউনিটি বরাবরই তাদের বিবাহ সহ সামাজিক স্বীকৃতির আইনী অধিকারের জন্য লড়াই করে আসছে। কোনো সময় সফল, কোনো সময় এই লড়াই চলমান।

এই মুসলিম প্রধান বাংলাদেশে বরাবরই LGBTQ কমিউনিটিকে ঘৃণার চোখে দেখা হয়। অনৈতিক বিবেচনা করা হয়। প্রকাশ্যে এই কমিউনিটির কোনো কার্যক্রম দেখা যায় না। বেশ কিছু সময় আগে এই কমিউনিটির কেন্দ্রীয় এক্ দম্পতিকে নিজ বাসায় হত্যা করা হয় এই কমিউনিটির কার্যক্রম চালানো ও দম্পতি হিসেবে বসবাসের জন্য। আড়ালে আবডালে তাদের পরিচয় লুকিয়ে রাখতে হয় যা তাদের নানা মানসিক যন্ত্রণার কারণ। যা মানুষ হিসাবে তাদের মানবিক অধিকারকে লঙ্ঘিত করে। এই মুসলিম সংস্কৃতিতে তাদের আত্মপরিচয় বরাবরই হুমকির মুখে। আত্মপরিচয় সহ মানবধিকার কবে প্রতিষ্ঠিত হবে তা আজও প্রশ্ন!


সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০২৩ রাত ১২:৪১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"পুরুষ প্রেমিক ভালোবাসে 'তুমি'র জন্য, প্রেমিক পুরুষ ভালোবাসে 'আমি'র জন্য।"

লিখেছেন ডি এইচ তুহিন, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৯:০৮

শুধু দুটো শব্দের জায়গা বদলের সাথে সাথে অর্থ উল্টে গেল। একটু ভাবলে দেখবেন, এই ছোট্ট বাক্যটার ভেতরে আসলে লুকিয়ে আছে সম্পর্ক নিয়ে আমাদের বহুদিনের চেনা এক তেতো সত্য।

আমরা চারপাশে দুই... ...বাকিটুকু পড়ুন

জাতিসত্তার পরিচয়ের বাজার

লিখেছেন তানভীর রাতুল, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ৩:২১

ইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।

১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন

একটা ছিলো সোনার কণ‍্যা, মেঘ বরন কেশ!!!!

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা জুলাই, ২০২৬ ভোর ৬:১৩



শাওন প্রশ্ন করেছিলে ৭৮ বছর বয়স্ক একজন মহিলার। অন্তর্বাস উচিয়ে যখন অন্তর্জালে দাঁত মুখ খিচিয়ে উল্লসিত বহু পোস্টে ভেসে যায় ।কিংবা দেয়ালে সরাসরি দি লিখে প্রচার করছিলো তখন... ...বাকিটুকু পড়ুন

‘ছুটি’র স্মৃতি

লিখেছেন খায়রুল আহসান, ০৪ ঠা জুলাই, ২০২৬ দুপুর ১২:৫০

(প্রায় দু’মাস আগে লেখা। তখন গ্রীষ্মকাল হলেও ঢাকায় কয়েকদিন পরপর বৃষ্টি হতো। এখনকার মত “ঘাম ঝরে দরদর” ধরণের গরম ছিল না। রাতগুলো তুলনামূলকভাবে বেশ ঠাণ্ডা থাকতো।)

আজ খুব ভোরে (শেষরাতে)... ...বাকিটুকু পড়ুন

যে কারণে এবারের বিশ্বকাপও আর্জেন্টিনার ঘরেই উঠবে B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ০৪ ঠা জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৪



কারণ আর্জেন্টিনা দুর্দান্ত, মেসি-মার্তিনেজরা অপ্রতিরোধ্য। আর্জেন্টিনা এখন পর্যন্ত এই বিশ্বকাপের সবগুলো ম্যাচেই একছত্র আধিপত্য দেখিয়ে জয়লাভ করে প্রবল বেগে ফাইনালের দিকে ধ্বাবিত হচ্ছে। আশা করা যাচ্ছে গতবারের... ...বাকিটুকু পড়ুন

×