somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

**বোধোদয়**

০৬ ই আগস্ট, ২০১৪ রাত ৯:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দীর্ঘদিন পর ব্লগে লগ ইন করলাম। একটা সময়ে এই ব্লগ ছিল আমার জীবনের অন্যতম একটা অবিচ্ছেদ্য অংশ। একসাথে সবাই অনেক মজা করেছি, দুষ্টামি করেছি, নিজের সুখ দুঃখের কথাও লিখেছি। এখানে থেকে আমি অনেক বন্ধু শুভাকাংখীও পেয়েছিলাম। অনেকের সাথে সম্পর্কটা শুধু ভার্চুয়াল হলেও আমার বাস্তব জীবনের তাদের অনেক প্রভাব এবং সম্পর্ক ছিল। কিন্তু একটা সময়ে আসলো যখন আমি নিজের ব্যক্তিগত ভুল অবস্থান বা ভুল তথ্যের উপর নির্ভর করে নেয়া সিদ্ধান্ত বা মতামতের কারনে এই মানুষগুলোকে অনেক কষ্ট দিয়েছি। যারা পুরানো ব্লগার আছেন, তারা জানেন আমি কোন বিষয়ে কথা বলছি।

আমাদের সবার জন্য পুরো বিষয়টি খুবই স্পর্শকাতর ছিল। আর সেই স্পর্শকাতর একটি বিষয়ে, আমি সম্পূর্ন না জেনে অন্য কিছু মানুষের কথার উপর ভিত্তি করে দ্বিমত পোষন করেছিলাম, যা কোন ভাবেই আমার উচিত ছিল না। পরবর্তীতে আমি যখন নিজের ভুল বুঝতে পারলাম ততক্ষনে অনেক দেরী হয়ে গিয়েছিল। আমি নিজের কাছে নিজেই ভীষন লজ্জিত বোধ করছিলাম। অনেকদিন থেকে এই পোষ্টটি দিব বলে ভাবছিলাম, কিন্তু একটা জড়তা, ভয় আর এবং কিছুটা চক্ষুলজ্জার কারনে আমি দ্বিধায় ছিলাম।

কিন্তু আমি ভীতু নই, নিজের ভুল সবাই স্বীকার করতে পারেন না। নিজের ভুল স্বীকার করার মত সাহস আছে। যারা আমার ঐ সময়কার কিছু আচরনে কষ্ট পেয়েছেন বা দুঃখ পেয়েছেন, তাদের সবার কাছে আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি। আমি আনন্দিত যে কিছু মানুষ আমাকে এই সময়টায় ছেড়ে যান নি, তারা আমাকে আমার ভুল ধরিয়ে দিয়েছেন এবং আমি নিজে আমার ভুল বুঝতে পেরে লজ্জিত হয়েছি।

যাইহোক, অনেক নতুন ব্লগার এসেছেন ইতিমধ্যে, সবাইকে আমার শুভেচ্ছা! আশা করি এখন থেকে আবার নিয়মিত আপনাদের সবার সাথে ব্লগে দেখা হবে।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১৪ রাত ৯:২২
২৬টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় কন্যা আমার- ৯১

লিখেছেন রাজীব নুর, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৩৯

প্রিয় কন্যা আমার, আজ ইদের দিন!
একমাস ধর্মপ্রাণ মুসলমানেরা সিয়াম সাধনা করেছে। রমজান মাস মূলত সংযমের মাস। ফাজ্জা কাউকে আমি দেখিনি সংযম করতে। রমজান মাসে সবাই বিলাসিতা করেছে। খাওয়া দাওয়া... ...বাকিটুকু পড়ুন

আজ ও আগামী

লিখেছেন আবু সিদ, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ২:১৫

অন্যের হাতে নিজেকে সমর্পণ করো না, মানুষ !
অন্যের হাতের শিল্প হয়ো না।
অন্যের চোখে বিশ্ব দেখ না,
অন্যের সুর-নৃত্যে আর দুলো না।
নিজেকে খুঁজে নাও তুমি!
বুঝে নাও নিজের... ...বাকিটুকু পড়ুন

আমরা কি সত্যিই দেখি, নাকি যা বিশ্বাস করি কেবল সেটাই দেখি ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ২:২৯


গাজীপুরের কালিয়াকৈরে কমলা বেগম ঈদের সকালে গোরুর মাংস রান্না করতে বসেছিলেন। গতবছর কোরবানির ঈদে মানুষের বাড়ি থেকে চেয়ে আনা মাংস, মাসের পর মাস পাশের বাড়ির ফ্রিজে থাকা, এখন... ...বাকিটুকু পড়ুন

চলমান যুদ্ধ পরিস্থিতি অস্থিতিশীল বিশ্ব এবং এর মাঝেই আমাদেরকে একটু আনন্দ নিশ্চিত করতে হবে

লিখেছেন শোভন শামস, ২৩ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৫৯








ইরান ও আমেরিকার মধ্যে চলমান যুদ্ধ চতুর্থ সপ্তাহ অতিক্রম করছে। যুদ্ধের তীব্রতা না কমে বরং পারস্পরিক... ...বাকিটুকু পড়ুন

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৪ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১২

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট এর সত্যতা কতটুকু ?
সাধারণ মানুষ জানতে চায় !




বাংলাদেশ কি বিক্রি হচ্ছে ডা*র্ক ওয়েবে ?
Redlineinvestigation নামে ডা*র্ক ওয়েবের কেবল ফাইলে চাঞ্চল্যকর রিপোর্ট ফাঁস... ...বাকিটুকু পড়ুন

×