somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নভেম্বর মাস

১৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বছরের একটা মাস থাকে সবার খুব কাঙ্ক্ষিত, সেটা নিজের জন্মের মাস। "আমার প্রিয় মাস ছিলো এই নভেম্বর, আমার জন্মের মাস...!"

আগে তো কেক টেক কাটার রেওয়াজ এতটা ছিলো না, জন্মদিনে মা স্পেশাল কিছু রান্না করতেন।
বাবা, বড় ভাই-বোন, আত্মীয়-স্বজন গিফট দিতেন।
এখন আমার এই জন্মের মাসটা আমি পছন্দ করি না, আমার সবচেয়ে অপছন্দের মাস এই 'নভেম্বর'।
"সম্ভব হলে বছর থেকে এই মাসটাকে আমি ভেনিস করে দিতাম.....!"

আমার জন্ম হয়েছিলো ঢাকা মেডিকেলে, কিছু জটিলতার জন্য মাকে প্রায় ২২দিনের মত হাসপাতালে ভর্তি থাকতে হয়েছে।
আমার জন্মের অপেক্ষায় হাসপাতালের বেডে শুয়ে মায়ের প্রহর গুনা.....।

আমার বড় একটা বোন ছিলো, নয় মাস বয়সে তার ডায়রিয়া হয়। সারারাত বমি আর ননস্টপ লুজ মোশান, তখন ওরস্যালাইন ছিলো না। মায়েরা রবিনসন্স বার্লি জ্বাল দিয়ে খাওয়াতেন, এত রাতে ডাক্তারও পাওয়া যায় না।

মা সারারাত বোনটাকে বার্লি জ্বাল দিয়ে খাওয়ালেন।
সকালে বাবা গেলেন ডাক্তার আনতে, মা বোনটাকে কোলে নিয়ে দুধ খাওয়াচ্ছেন।
হঠাৎ মায়ের মনে হলো সে নড়াচড়া করছে না, বাবা আসা পর্যন্ত বোনটার নিথর দেহ নিয়ে ঠায় বসে ছিলেন।

মাঝে মাঝে মৃত্যু কত সহজে হয়, মাত্র এক রাতের ডায়রিয়ায় বোনটা মারা গেলো..! আমার বোনের নাম ছিলো আঞ্জুম, আমি আমার বড় বোনের নাম মুছতে দেইনি।
আমি বড় হয়ে আমার 'রুহীর' সাথে 'আঞ্জুম' লাগিয়ে ফেললাম, আমি যতদিন বেচে থাকবো ততদিন আমার মাঝে আমার বোনের নামটাও বেঁচে থাকবে 'আঞ্জুম রুহী'।
আমার জন্মে পরিবারে খুশির বন্যা বয়ে গেলো, মেয়ের মৃত্যু পর আবার মেয়ে...!
এই নভেম্বর মাসে মা আমাকে কোলে নিয়ে, হাসপাতাল থেকে বাড়ী ফিরলেন ।

আর আজ থেকে সাতবছর আগে এই দিনে হাসপাতাল থেকে লাশবাহী গাড়িতে করে আমি আমার মায়ের লাশ নিয়ে বাড়ি ফিরেছি.....।
নভেম্বর মাস আমার জন্মের মাস, নভেম্বর মাস আমার কাছ থেকে আমার মাকে কেড়ে নেয়ার মাস ।

"নভেম্বর মাস আমি তোমাকে অপছন্দ করি, অপছন্দ করি....!"
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১৫
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খাম্বা তারেক ওরফে খাল তারেক ...

লিখেছেন অপলক , ২৩ শে মে, ২০২৬ সকাল ৯:০১

খাম্বা তারেক ওরফে খাল তারেক ওরফে কার্ড বাবা... তারপর হবে বন্যা বাবা। কিন্তু কেন এই ভবিষ্যৎবানী?

পানি সবসময় উঁচু থেকে নিচু জায়গায় গড়িয়ে যায়। বাংলাদেশের বিশাল বিশাল নদীগুলাে মানব সৃষ্ট কারনে... ...বাকিটুকু পড়ুন

সাগরের তলদেশে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির ‘মালবাহী ট্রেন’! সামনে কি আসছে ইতিহাসের সবচেয়ে ভয়ংকর সুপার এল নিনো?

লিখেছেন জিয়া চৌধুরী, ২৩ শে মে, ২০২৬ সকাল ৯:৫৯

পৃথিবীর সবচেয়ে বড় জলবায়ু নাটকের মঞ্চ এখন প্রশান্ত মহাসাগরের গভীরে।

সমুদ্রের তলদেশ দিয়ে নিঃশব্দে এগিয়ে যাচ্ছে উষ্ণ পানির এক বিশাল ঢেউ, যাকে বিজ্ঞানীরা বলেন “কেলভিন ওয়েভ” (Kelvin Wave)। এর দৈর্ঘ্য প্রায়... ...বাকিটুকু পড়ুন

অ্যাকশন-অ্যাডভেঞ্চার মুভি সিরিজ - "ইন্ডিয়ানা জোনস"

লিখেছেন মরুভূমির জলদস্যু, ২৩ শে মে, ২০২৬ দুপুর ১২:৫৬

হলিউড ইতিহাসের অন্যতম সফল, জনপ্রিয় এবং কালজয়ী অ্যাকশন-অ্যাডভেঞ্চার মুভি সিরিজ হচ্ছে ইন্ডিয়ানা জোনস (Indiana Jones)


এই সিরিজের মূল চরিত্র "হেনরি ইন্ডিয়ানা জোনস জুনিয়র" এর ভূমিকায় অভিনয় করেন আমার পছন্দের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের রাজনীতির অর্থনীতি: পেশিশক্তি, ব্যবসা ও ক্ষমতার সম্পর্ক

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে মে, ২০২৬ বিকাল ৩:১১


কিছুদিন ধরেই বিএনপি নেতা ও বর্তমানে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের ফেসবুক পাতায় একটা খবর চোখে পড়ছিল। সেটা হলো, তিনি তাঁর নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

কোথায় হারিয়ে গেলো সোনালী বিকেলগুলো সেই

লিখেছেন শায়মা, ২৩ শে মে, ২০২৬ রাত ৯:৩২


প্রায়ই খায়রুল আহসান ভাইয়া আমাদের পুরোনো পোস্টগুলো পড়েন। সাথে কমেন্টগুলোও খুব খুঁটিয়ে পড়েন ভাইয়া।পুরোনো পোস্টে ভাইয়ার কমেন্টের সূত্র ধরে উত্তর দিতে গিয়ে চোখে পড়ে যায় কত শত ফেলে... ...বাকিটুকু পড়ুন

×