somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

হ্যাপি হাগ ডে

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সৌরভ উইন্টার ভ্যাকেশন বাড়িতে এসেছিলো, ছুটি শেষ কাল থেকে কলেজ খোলা ।
বাড়িতে ছুটি কাটাতে আসলে খুব মজা হয়, পরিবারের সবার সাথে কিভাবে আনন্দ করতে করতে দিনগুলো চলে যায় টেরই পায় না...!

যাওয়ার দিন সকালে কান্না গলায় দলা পাকিয়ে আসে, নাস্তা গলায় আটকে যায়।
মা বার বার মুখ ফিরিয়ে কান্না লুকোয়, সৌরভও কান্না লুকানোর চেষ্টায় থাকে।
ওর বাড়ি থেকে যাওয়ার দিনটায়, বাবা অন্যদিনের চেয়ে তাড়াহুড়ো করে বাসা থেকে বেরিয়ে যায়। যদি ছেলেকে বিদায়ের ভেজা চোখ কেউ দেখে ফেলে....!

সৌরভ যাওয়ার পর, কয়েকদিন খুব খারাপ দিন কাটায়।
থেকে থেকে বাড়িতে ফেলে আসা প্রিয়মুখ গুলো চোখের সামনে ভেসে উঠে।
সৌরভের সবচেয়ে খারাপ লাগে, চলে আসার সময় মাকে জড়িয়ে ধরতেই মায়ের কান্না ভেজা মুখ..।

আজ 'হাগ ডে ' মানে, ভালবাসার মানুষকে জড়িয়ে ধরা দিবস।
আচ্ছা, আজ কি সে তার ভালবাসার মানুষটাকে জড়িয়ে ধরবে।
কতদিন ভেবেছে তার ভালবাসার মানুষটাকে জড়িয়ে ধরে বলবে," তোমাকে অনেক ভালবাসি, কোন দিন বলতে পারি নি।"

প্রতিবার সে স্টেশনে পৌঁছার আগেই, তার ভালবাসার মানুষটা স্টেশনে গিয়ে দাঁড়িয়ে থাকে তাকে বিদায় দিতে....!
কক্ষনো এর ব্যাতিক্রম হয় না, কেউ কাউকে কিছু বলে না শুধু একজন আরেজনের কাছ থেকে মুখ লুকাতে ব্যস্ত থাকে।
কারণ, কে কার ছলছলে চোখ দেখে ফেলে, সৌরভ তার ভেজা চশমার গ্লাসটা বার বার মুছে...! "

সৌরভ স্টেশনে গিয়ে দেখে তার যাওয়ার আগেই, তার ভালবাসার মানুষটা দাঁড়িয়ে আছে।
সে ভাবে আজ জড়িয়ে ধরে না বলা কথাগুলো বলে ফেলবে।
কিন্তু ভেবে পায় না, স্টেশনে এত মানুষের মাঝে কিভাবে বলবে..?
ট্রেন চলে এসেছে, হুড়াহুড়ি করে লোক নামছে।
এবার লোক উঠা শেষ, বুক প্যাক নিয়ে সৌরভ উঠতে যাবে।

ঝট করে ঘুরে তার ভালবাসার মানুষটাকে জড়িয়ে ধরে বলে, "বাবা, আমি তোমাকে খুব ভালবাসি, লজ্জায় কখনোও বলা হয় নি, বাবা তোমাকে ছেড়ে যেতে আমার অনেক কষ্ট হয়, বাবা তুমি আমার আইডল...!"
ট্রেন হুইসেল দিয়ে ছেড়ে দিচ্ছে, বাবা ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন," ভালো থাকিস ব্যাটা..!"

সৌরভ বাবার বুকের উষ্ণতা নিয়ে ট্রেনের দরজায় দাঁড়িয়ে আছে, ট্রেন ছুটছে সৌরভ ঘাড় ঘুড়িয়ে ঝাপসা চোখে বাবাকে দেখছে, "বাবা পকেট থেকে টিস্যু বের করে চোখ মুছছেন..!"
ট্রেনের সাথে সাথে বাবাও যেন আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে।
সৌরভ ট্রেনে নিজের সিটে বসে, ভেজা চশমাটা মুছছে আর বিড়বিড় করে বলছে," হ্যাপি 'হাগ ডে' বাবা..!"

(আজ 'হাগ ডে' নিয়ে লেখাটা, আমি আমার প্রিয় 'ইফতিকে' উৎসর্গ করলাম..!)
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×