ধরুন এক বন্ধুর সাথে মাথায় ঠুস লেগে আমার কপালের সামনের দিকটা ফোলে গেল ৷ দুজনই কিন্তু ব্যাথা পেয়েছি৷ কিন্তু কেউ যদি দুবন্ধুর মধ্যে ক্যাচাল লাগানোর জন্য একটিবার প্রচার করে দিতে পারে : বন্ধুকে খুন করার জন্য ফয়সাল লাখ টাকা খরচ করে মাথায় গরুর শিং লাগিয়েছে - সবাই কিন্তু এটাই বিশ্বাস করবে ৷ আমার সে বন্ধুটিও বিশ্বাস করতে পারে৷
আমরা সত্য এর চেয়ে মিথ্যা বিশ্বাস করতে বেশি পছন্দ করি ৷
বাঙ্গালীতো জন্মগতভাবেই রূপকথা বা ফ্যান্টাসীতে খুব আগ্রহী ৷ গ্রামের এমনকি শহরের তথাকথিত কতক শিক্ষিত লোকজন এখনো বিশ্বাস করে ইউনিভার্সিটির নষ্ট পোলাপান শাহবাগে বিরিয়ানি খেয়ে শাপলা চত্বরে লাখ মৌলভী মেরে ফেলেছে৷ হায় বাংলাদেশ- সেলুকাস এক আজব ভূখন্ড ! তারচেয়েও আজব চিরিয়া , এই দেশের মানুষগুলো ৷
বাঙ্গালী সবি গেলে ৷
মিথ্যা,কাল্পনিক, মুখরোচক ব্যাপারগুলো গোগ্রাসে গেলে ৷

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


