বেকুব
১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যে গালি জীবনে সবচে বেশি খেয়েছি তা হলো- বেবাট (বেকুব).. পরিবারের বড় সন্তানরা নাকি বেকুব হয়। এ ধারনা নিয়েই আমি বড় হয়েছি যে আমি একটা বেকুব। আমার ছোট ভ্রাতারা আমার চেয়ে অতিশয় বুদ্ধিমান এটা আমি এখনো বিশ্বাস করি। বিজ্ঞানীরা অবশ্য উল্টো বলেছেন। তাদের মতে প্রথম সন্তানই বরং বুদ্ধিমান। কারণ, প্রথমে জন্মগ্রহণকারী সন্তান পরিবারের সদস্যদের অনেক বেশি সময়, যত্ন ও মনোযোগ পায়। পরবর্তীতে জন্মগ্রহণকারীদের ক্ষেত্রে এ মনোযোগ বিভক্ত হয়ে যায়। বড় সন্তান ছোটদের শেখানোর মাধ্যমে অভিজ্ঞতা সঞ্চয় করে। ফলে এ অভিজ্ঞতা তাদের নানা কাজে লাগে। তাছাড়া জ্বীনগত হাবি জাবি বিষয়ও আছে।
এ ক’দিন আশেপাশে প্রচুর নতুন বাবা মায়ের ছবি দেখছি। সিনিয়র সমবয়সী এমনকি জুনিয়ররা নতুন সন্তান পৃথিবীতে এনেছেন। প্রথম বাবা মা হওয়ার অনুভূতি শুধু বাবা মা-রাই বুঝবেন। আমাদের নিয়ে তাদের কতো আবেগ, কতো ভালবাসা তা আমরা কখনো টের পাই না। ভাল থাকুক পৃথিবীর সকল নতুন বাবা-মা ও তাদের প্রথমটিসহ সকল সন্তানেরা।
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।...
...বাকিটুকু পড়ুন
সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে...
...বাকিটুকু পড়ুন
বাতিঘর (Lighthouse)
বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ...
...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ""৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮...
...বাকিটুকু পড়ুন