somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বুয়া সমাচার (যারা এই লকডাউনে বুয়াদের মিস করছেন)

০৮ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গৃহকর্মে সহযোগী বা বুয়াদের ধারনা অত্যন্ত প্রাচীন। কালের পরিক্রমায় বুয়ারা আজ অভিজাতদের হারেম থেকে মধ্যবর্তীদের বাসা আর ব্যাচেলরদের মেসেও নেমে এসেছে। সর্বস্তরে বুয়াদের আধিপত্য বজায় থাকলেও আমার সাথে বুয়াদের পরিচয় দীর্ঘকাল বাংলা সিনেমাতেই সীমাবদ্ধ ছিলো। সিনেমায় নায়িকার বুক ভাসানো গোপন কান্নার সঙ্গী হতো বুয়ারা। কাউকে কাউকে বৈপ্লবিক ভূমিকাতেও দেখা যেতো, বুর্জোয়াঁ চৌধুরী, পাটোয়ারীদের শ্রেণীশত্রু বিবেচনা করে অনেক বুয়াকেই পরবর্তীতে নিজেই বিশাল শিল্পপতি হয়ে উঠতে দেখা গেছে। এইসব কার্যকলাপ দেখে ছোটবেলা থেকেই বুয়ারা সংসারের কার্যকরী বিরোধীদল নাকি রাজপথ কাপানো বিরোধীদল তা নিয়ে ধন্দে থাকতাম।

বুয়াদের সাথে ব্যাপক আকারে পরিচয় হয় বাসা থেকে বেরোনর পর। আমি হলের বাসিন্দা হলেও সহপাঠী অনেকের বাসায় বুয়া ছিলো এবং তাদের সেই বুয়ার গল্প প্রতি সপ্তাহে একবার শোনা ছিলো বাধ্যতামূলক। প্রতিনিয়তই তাদের বুয়ারা ঝাল টক তরকারী রান্নার পাশাপাশি টক মিষ্টি ঘটনাও উপহার দিতো। বুয়াদের নিয়ে সবচেয়ে দুঃসময়টা মনে হয় পার করেছে বন্ধু রেজাউল। বুয়াদের গল্প বলতে এলেই মনে হতো তার মুখে সব শ্রাবনের মেঘ নেমে এসেছে, শুনতাম সে নাকি স্টুডেন্টকে ইতিহাস পড়ানোর সময় নাৎসী স্বৈরশাসক হিটলারের সাথে যুৎসই উদাহরন মিলানোর জন্য তার বুয়ার নাম উল্লেখ করতো। তার বুয়ার ছিলো মারাত্মক রকমের শুচিবাই, মেসের বিছানা সমকোনে না হয়ে বিষমকোনে কেন, কিচেনের একটা প্লেটে কেনো ঝোল লেগে আছে, ভোগবাদীদের মতো দুটো আইটেম খাওয়ার ইচ্ছা কেনো!! এসব নিয়েই প্রতিদিনই বুয়ার মুখের তৎসম শব্দ মিশ্রিত বাক্যাংশ শুনতো তারা। কেদে বালিশ না ভেজালেও হৃদয়ের গভীরে অশ্রু ঝরে যে তাদের খাবার হজম হতোনা তাই বা কে বলতে পারে।

তবে সকল বুয়ারাই যে হিটলারের জমজ বোন একথা আমি বলবোনা। অনেক বুয়ারাই আন্তরিকতার উচ্চ পরাকাষ্ঠা দেখিয়ে আমাদের মনে চীর উচ্চ আসনে আধিষ্ট হয়। ঢাকা থাকাকালীন একবার তরকারীর বাটিতে মাংসের ন্যায় খাবারে মাছের হাড়ের মতো উপাদান থাকায় স্মৃতিচারণ করেও যখন খাবারের হেতু বুঝতে পারছিলাম না, তখন বুয়াই আমাকে কৃতার্থ করে জানিয়েছিলেন এটা খাসীর মাংসের মাথা উনি ব্যাক্তিগত স্টাইলে রান্না করেছেন। প্রাণ তেল কোম্পানির গোপন ব্রান্ড এম্বেসেডর ছিলেন উনি, যদিও সকল বুয়াকেই আমি তেল কোম্পানির সাথে গোপন চুক্তিতে লিপিবদ্ধ হতে দেখেছি, তবে উনি ছিলেন ব্যাতিক্রম, উনি ছিলেন প্রানের একান্ত ভক্ত। ঢাকার বুয়ারা যে দেশ চালায়, বুয়াদের সিন্ডিকেট না দেখলে তা আপনার বোধগম্যই হবেনা। বুয়াদের সাথে সুসম্পর্ক থাকলে আপনি সহজেই মেয়রের বাসার দুপুরের তরকারীতে ব্যবহৃত লবনের পরিমান জানতে পারবেন এবং ওই মূহর্তে কোন কাজে মেয়রের সমীপে যাওয়া উচিৎ কিংবা অনুচিত তাও নির্ণয় করতে পারবেন। শোনা যায় অনেক বুয়ারাই নাকি গ্রীন টি পরিবেশনকালীন মন্ত্রীদের দেশ চালানোর মতো গুরত্বপূর্ণ পরামর্শ দিয়ে থাকেন।

মেসের বুয়াদের সাথে সদস্যদের সম্পর্ক হয় সচরাচর খালা মামা স্টাইলে, কালকে হলুদ বেশি দিছিলা, লবন কম দিও টাইপের। সুন্দরী বুয়াদের আবির্ভাব ঘটলে দৃশ্যপটের পরিবর্তন হয়, তখন অনেক সদস্যকেই নিজেদের রান্না বিষয়ক পিএইচডির থিসিস শেষ করার জন্য উঠেপড়ে লাগতে দেখা যায়। দেখা যায় বুয়ার সুচিন্তিত দিক নির্দেশনায় মেসের সদস্যরাই নিজ হাতে রান্না এগিয়ে নিচ্ছে।

আশাকরি বুঝতেই পারছেন, আমাদের সমাজে বুয়াদের প্রভাব কেমন। ঢাকা শহরের বুয়ারা স্ট্রাইক করলে বাংগালীর ওজন ২০% কমে যেতে বাধ্য। তাই বুয়াদের প্রতি আন্তরিক হোন, বুয়াদের এক্সপেরিমেন্ট রান্নাকে নিরুৎসাহিত করবেননা। রান্নায় গিনিপিগ হোন, মাংসের রেজালা কেনো মুলার চচ্চড়ির মতো লাগছে তা জিজ্ঞেস করে কারো সৃজনশীলতাকে বিনষ্ট করার মতো অবিবেচক হবেন না। হতে পারে আমাদের জেমি অলিভার, গর্ডন রামসেরা উঠে আসবে আপনার হেসেল থেকেই।
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:২৭
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ যখন মানুষটা চলে যায়

লিখেছেন সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

×