somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার নিয়ার ডেথ অভিজ্ঞতা

২১ শে মে, ২০১৩ বিকাল ৫:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিয়ার ডেথ অভিজ্ঞতা-৩ এর ধারাবাহিকতায়..................

নিয়ার ডেথ অভিজ্ঞতা বোলতে আমি যেটা বুঝি তা হোল প্রায় একদমই মৃত্যুর সময়কার অনুভূতি, যখন শরীর এবং আত্মা ( যেটা এমন কিছু, যা অবশ্যই শরীর থেকে সম্পূর্ণই আলাদা ও ভিন্ন) একে অপর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে যাচ্ছে অবস্থা!

মারা যাচ্ছি বা ক্যানসার হয়েছে, সুতরাং আর তো মাত্র কটা দিন......... এই সময়কার অনুভূতিকে আমি কনও অবস্থাতেই নিয়ার ডেথ অভিজ্ঞতা বোলতে পারি না, তার কারণ এই দুটা অভিজ্ঞতাই আমার আছে, আর তা সম্পূর্ণ ভিন্ন। এটাকে আমি মনে হয় বোলতে পারি “নিয়ার ডেথ ফিলিং"......... সত্যিকারের ডেথ ফিলিংও পুরো সময়টা জুড়ে থাকে না......... খুব অল্প সময় থাকে মাত্র.........

আমার নিয়ার ডেথ অভিজ্ঞতা আমি সাধারণত কারো সাথে শেয়ার কোরতে চাইনা! কারণ এটা এমন একটা অভিজ্ঞতা যা কোনভাবেই কাওকে বুঝানো যায় না এবং চেষ্টা করলেও কেউ বুঝবে না। তারপরও লেখকের অনুসন্ধানী মন ও অনুরধে এবং কিছু পাঠকের জানার আগ্রহের কথা চিন্তা করে খুব সংক্ষেপে আমার অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করছি...............

সালটা ছিল ১৯৮৩, অক্টোবর ৭, বিকালে অস্ট্রেলিয়া বনাম পাকিস্তানের ক্রিকেট কমেন্ত্রি(পার্থ) শুনে ঘর থেকে বের হলে আব্বা বলল সারাদিন ঘরে শুয়ে বসে কাটালি, মাঠে যা, মাঠে আজকে খুব ভালো খেলা হচ্ছে ( ফুটবল), বন্ধুদের খুঁজে নিয়ে বসলাম মাত্র হাফ টাইম! মাঠ খুব গরম তুই কেন আসলি? বন্ধুরা বলল। দুই পক্ষের তুমুল মারামারি হয়ে গিয়েছে একবার, কোনওমতে মেনেজ করে খেলা আবার শুরু হয়েছিলো! আপডেট হয়ে বাদাম চিবাতে চিবাতে খেলা শুরু......... ১০-১২ মিনিট যেতে না যেতে লেগে গেলো আবার! এমন লাগা লাগলো, যে যেদিকে পারে দৌড়.........

মাঠে তখন তুমুল চলছে! মাঠের চারিদিকে রাস্তা, মিনিট ৪-৫ পর এক কোনার রাস্তা থেকে মাঠের ভিতরের মারামারি দেখছিলাম। হটাত পিছন থেকে এক পুলিশ কমরের বেল্ট এর অংশটা ধরে আমাকে বেদম মার, বিশেষ করে তার চেষ্টা চলছিল মাথায় মারার! হাতে মোটা একটা কাঠের চোলা, স’মিল থেকে সংগ্রহ করা! আমি প্রাণ পণে হাত দিয়ে মাথার আঘাত গুলোকে ঠেকাচ্ছি আর চেষ্টা করছি তার হাত থেকে ছুটার, কিন্তু এমন বিশেষজ্ঞের মতো সে আমাকে ধরেছে যে, আমি কনও ভাবেই ছুটতে পারছি না......

তার প্রয়াস বৃথা গেলো না...... হটাত পিছন থেকে বাম কানের ঠিক উপরে একটা আঘাত...... না, কনও ব্যথা পেলাম না......... তবে সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে নিজেকে এতো হালকা মনে হতে লাগলো যে, আমি কোনোমতেই শরীরের ভার নিতে পারছিলাম না!? আমার সম্পূর্ণ শরীর অসম্ভব রকমের ভারী লাগছিলো! আমি প্রাণ পণে চেষ্টা করছিলাম শুয়ে পোরতে, যতোই পুলিশ ভাইকে বলছি, আমাকে ছেরে দেন, আমি শুয়ে পরবো, সে ততোই শক্ত করে ধরে আমাকে টানতে টানতে মাঠের ভীতরে নিয়ে যাচ্ছিলো......... এটাতো ছিল শারীরিক অবস্থা।

কিন্তু ঠিক সেই সময়ের আমার মানসিক অনুভূতি অবর্ণনীয়!

সম্পূর্ণ দুইটা ভিন্ন সত্তার অনুভূতি অত্যন্ত পরিষ্কার ভাবে আমাকে ভাগ করে ফেলতে চলছিলো! অবর্ণনীয় এক ভালো লাগা ও আনন্দ আমাকে তাড়িত করছিলো দেহ থেকে মুক্ত হয়ে পাখির পালকের মতো ভাসতে ভাসতে উপরে আরও উপরে চলে যেতে থাকা আমারই শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া কিছু একটার সাথে ( ওটাই মনে হয় আত্মা) মিলিত হবার ব্যাকুল ইচ্ছায়............ কিন্তু পারছিলাম না পুলিশ ভাইয়ের কাড়নে, সে কিছুতেই আমাকে না ছেরে, মারতে মারতে( পরে শুনেছি), টানতে টানতে মাঠের মধ্যে নিয়ে যাচ্ছে! অথচ আমি সর্বশক্তি দিয়ে, কাকুতি মিনতি করে চেষ্টা করছি পুলিশের কাছ থেকে ছাড়া পেয়ে উপরে চলে যেতে! সেই মিনিট খানেকের ভালো লাগা আর আনন্দ অনুভূতি ভাষায় ব্যাখ্যা করার জ্ঞান আমার নেই.........

তারপর............ আমি কোমায়............ জ্ঞান আসলো ২৪ অক্টোবর, ১৯৮৩......... মাঝখানে প্রায় ১৭ দিন জীবন থেকে হারিয়ে গেছে।
আর ক্যানসার?! সেটা আর এক ইতিহাস............... প্রায় ৮ বছর পর.........
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একসাথে হাঁটি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৭

একসাথে হাঁটি
সাইফুল ইসলাম সাঈফ

কতদিন তুমি প্রেম করবে হে রূপসী
অনেক দেরি হয়ে গেছে
আমারও খুব দেরি, ভীষণ দুখি
এসো হাতে হাত রেখে পথ চলি।
তুমি এলে পাশে ফিরে পাবো
সুখ, আনন্দ, প্রশান্তি, হবো সফল।
কত... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×