বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়
গত কয়েকদিনে ও আজকে ব্লগে বেশ কিছু ডাক্তারের অসুস্থ প্রতিক্রিয়ায় নির্বাক আমি।
আমার স্কুল বন্ধু কয়েক জন ডাক্তার, আমার অনেক ঘনিষ্ঠ আত্মীয় ডাক্তার।কেউই তো এমন জঘন্য মানসিকতার না!এই যদি হয় একজন ডাক্তারের দর্শন ও ভাষা,তাহলে কি বলবো ভাষা হারিয়ে ফেলেছি! রুগী উন্মাদের মতো আচরণ করতেই পারে,এটা কি ডাক্তারি মতে অস্বাভাবিক?রুগীর পড়িবার পরিজন অন্যায় আচরণ করতেই পারে,তাই বলে এই ভাবে তাঁর উত্তর!
ডাক্তার কে দেবতার আসনে বসিয়ে সম্মান করাটা কি কুরুচির বা কুচিন্তার পরিচয়?
একজন ডাক্তার রুগীর অসহায়ত্ব কে পুঁজি কোরতে পারে?রুগীর স্বজনদেরকে তুচ্ছ তাচ্ছিল্য কোরতে পারে?
ব্লগে কেউ কেউ ডাক্তার দের কে খারাপ ভাবে উপস্থাপন করছে!হয়তো সব সত্যি না,হয়তো অন্যায়।কিন্তু তাঁর প্রতিক্রিয়া একজন ডাক্তার এই ভাবে দেখাতে পারে?
এরা কি সেই ডাক্তার,যারা ভর্তি পরীক্ষায় ১০-১৫ নম্বর পেয়ে ফেল করে টাকা বা কোটা বা ক্ষমতার জোরে মেডিক্যালে ভর্তি হয়ে রাজনীতির ছত্রছায়ায় প্রফ পাশ করেছে! নতুবা এমন ভাষা তো একজন ডাক্তারের হতে পারে না?
আমি বিশ্বাস করি এই দেশে এখনো অনেক ভালো ডাক্তার আছে যাদের পায়ের নখের যোগ্য না এই সব কুলাঙ্গারগুলো। ব্যক্তিগত ভাবে আমি প্রঃসি এইচ চৌধুরী(স্যর মারা গেছেন),প্রঃ রশিদউদ্দিন(নিউরোলজি,আমি উনার মরে যাওয়া রুগী!) ও প্রঃ মাহমুদ হাসানের ঘনিষ্ঠ।উনারা যদি ডাক্তার হন,তবে এরা কারা?পার্থক্য তো আকাশ-পাতাল!আশ্চর্য! কোথায় চলছে এই দেশ? কি হবে পরবর্তী প্রজন্মের?ইতর আর অসভ্যতে কি পুরা জাতীটাই ভরে যাবে?
উপমহাদেশের প্রথম মুসলমান মহিলা ডাক্তারের প্রজন্ম এবং ৭১ এ আহত মুক্তিযোদ্ধাদের কে চিকিৎসা দেবার কাড়নে শহীদ হয়েছেন( পি জি এবং সি এম এইচ এ শ্বেত পাথরে নাম লেখা আছে)এমন একজন ডাক্তারের প্রজন্ম আমি(আমার গর্ব হয়),পরিচয় দিতে এখন নিজের কাছেই লজ্জা লাগছে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



