somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডেটা ব্রিচ/তথ্য চুরি এবং আমরা!

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৪:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাই আপনার ফোনটি হ্যাক হয়েছে। "ধুর মিয়া আমি আম জনতা আমার ইনফরমেশন দিয়ে আর কি হবে!" দেশ ডিজিটাল হচ্ছে সাথে সাথে বাড়ছে সিকিউরিটি ব্রিচের আশংকা। আপনার ফোনে মাঝে মাঝে এমন কোন মেসেজ আসে যে প্রতিষ্ঠান বা সেন্ডারের সাথে আপনার কোন সম্পর্ক নেই । তাদের প্রমোশনাল অফার গুলো হুট করেই আপনার ফোনে চলে আসে। ভেবে দেখুন কল সেন্টার গুলো আপনার ফোন নাম্বার কিভাবে যোগাড় করে? আবার আপনার পরিবার/ বন্ধু বান্ধবের ফোনে একি সেন্ডারের থেকে কিভাবে মেসেজ বা ফোন আসে ? আবার কোন কোন সফটওয়ার ইন্সটলের সময় কি কি এক্সেস করার পারমিশন দিচ্ছি আমরা কেউ খেয়ালই করিনা।

মুভিতে অনেক সময় দেখে থাকবেন সিস্টেম হ্যাক হচ্ছে সার্ভারে টুইং টুইং এলার্ম দিচ্ছে কি এক রোমাঞ্চকর পরিস্থিতি । শিকার হতে পারেন আপনিও। ধরে নিলাম আপনি এমন কোন সফটওয়ার ডাউনলোড করেছেন সেখানে আপনার জিপিএস এক্সেস চাওয়া হয়েছে আপনি ভাবলেন এটা তো রাইড শেয়ারিং সার্ভিস নিতেই পারে। সাথে দিলেন টেক্সট মেসেজ রিড করার পারমিশন । কেন দিলেন এপ্লিকেশনে ইউজার ভ্যারিফাই করতে চাচ্ছে ওটিপি যেন অটোমেটিক রিড করতে পারে সে জন্য দিলেন । ধরেন এখন সেখান থেকে আপনার কন্টাক ইনফোর এক্সেস ও দিয়ে দিলেন ভুলে । আর মনের অজান্তেই মিডিয়া এন্ড গ্যালারির পারমিশন দিয়ে ফেললেন।



এবার আসি এখান থেকে কি কি করা সম্ভব । প্রথমেই আপনার মুভমেন্ট বের করা সম্ভব অর্থাৎ কখন কোথায় যাচ্ছেন সেটা বের করা সম্ভব । আপনার ফোনের মেসেজ গুলো থেকে একান্ত ব্যক্তিগত কিংবা ব্যাংকের পার্সোনাল ইনফরমেশন বের করে নেয়া সম্ভব। পরবর্তীতে আনঅথরাইজড ট্রান্সজেকশন কিভাবে হলো ওটিপি তো ফোনে আসে ওটা তো কেউ জানার কথা না এই রিজন কাজে আসবেনা । আপনি অনেক আগেই সেটা দুষ্ট লোকের কাছে দিয়ে দিয়েছেন।একই ভাবে হ্যাক করা সম্ভব আপনার মেইল, সোশ্যাল মিডিয়া বা অন্য কোন ভার্চুয়াল একাউন্ট। মিডিয়া এন্ড গ্যালারিতে আপনার পার্সোনাল অনেক রকম ছবিই থাকতে পারে। সেটা আপনার নুডস থেকে নিয়ে শুরু করে এটিম কার্ডের ছবি। হয়ত নাম্বার মনে রাখতে পারেন না কার্ডের তাই তুলে রেখেছিলেন । কেউ চুরি করতেই পারে । ধরেন আপনার ফোনে প্রাইম মিনিস্টারের নাম্বার আছে । কেউ ফোনবুক থেকে নাম্বার দিয়ে আপনার সিম ক্লোন করে ফোন দিয়ে দিয়ে দিলো প্রান নাশের হুমকি! বা টেররিস্টদের সাথে কোন ডিলিংসের কাজে ব্যবহার করে ফেলল! অথচ আপনি ছা পোষা চাকরীজীবি আপনার এসবের সাথে কোন সম্পর্কই নেই । রিমোটলি আপনার ক্যামেরা দিয়ে অন্য কেউ দেখছে এমনটা করাও সম্ভব । অথচ যার ফোন সে টের পাচ্ছেনা । বিশ্বাস না হলে অনেক এপ্লিকেশন আছে নিজে ট্রাই করে দেখুন না। ফিঙ্গার প্রিন্ট লক দিয়ে রেখেছেন যেন ফোনের লক কেউ খুলতে না পারে । অথচ আপনার ফোন থেকেই যদি ফিঙ্গার প্রিন্ট চুরি হয়ে যায় ? কিছু কি করার আছে ? পরে অন্য কোথাও ব্যবহার করল যেখানে আপনার ফিঙ্গার প্রিন্টের প্রয়োজন আছে । আর এতো কিছু যখন কেউ করতে পারে তখন আপনার সাইনের ডিজিটাল প্রিন্ট বের করাও খুব একটা কষ্টের কাজ হবেনা । ধরুন আপনি চা বিক্রি করেন । এসবের কোন ধারনাই তার নাই। একদিন দেখা যাবে পুলিশ এসে অপরাধমুলক কাজ করার জন্য ধরে নিয়ে গেলো অথচ গো বেচারা কিছুই জানেনা । আপনার পার্সোনাল ,অফিশিয়াল , ব্যাংক থেকে নিয়ে শুরু করে সব কিছুর এক্সেস নেয়া সম্ভব।

শুধু মাত্র আপনার ফোনের ডেটা চুরি করে কি কি করা সম্ভব কোন ধারনাই আপনার নেই। ভবিষ্যতের সব থেকে দামী সম্পদ হচ্ছে তা হচ্ছে তথ্য না ইনফরমেশন। সেগুলো আমাদেরই। প্রথমে যেটা বলেছিলাম, এতোক্ষনে হয়ত বুঝে নিয়েছেন যে আপনার তথ্য কোথাও না কোথাও লিক হয়েছে বা আপনি মনের ভুলে বা না জেনে দিয়ে এসেছেন কিংবা আপনার পরিচিত কারো ডেটা স্টোরেজ থেকে নেয়া হয়েছে। সেখান থেকেই আপনাকে প্রমোশনাল অফার দেয়া হয়েছে। ধরুন কেউ কোন ক্ষতিই করলো না শুধু মাত্র প্রোমোশনাল মেসেজ গুলো দিয়ে ব্রান্ডিং করলো সেখানেও ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান স্বার্থ রয়েছে। সব কিছু মানলাম আপনার ইনফো গুলো এমন কেউ নিলো যে হয়ত কোন রিসার্চের কাজে ব্যবহার করবে । অবশ্যই ভালো কোন কাজে । তার থেকে যে ডেটা চুরি হবেনা এমন কোন গ্যারান্টি কেউ দিতে পারবেনা । ইন্টারনেটের এই যুগে কখনোই বলা সম্ভব না যে ১০০% সিউকিউরড । ৯৯.৯৯৯৯৯% দিতে পারেন তবুও কিন্তু থেকেই যাবে। ইজ্জত থেকে শুরু করে ধন সম্পদ সবই হারাতে পারেন।

মেইলে এক বিদেশী বান্ধবী লিখেছেন তার নতুন বয়ফ্রেন্ড কিভাবে কিভাবে যেন তার ফোনের সকল ছবি নিয়ে যাচ্ছে এবং পরবর্তীতে খাস বাংলায় পার্ট বা ভাব মারা বলতে যাকে বুঝি তেমন আচরন করছে। তখন বললাম ফোনের এপ্লিকেশন গুলো ভালো করে চেক করতে ব্যাকগ্রাউন্ডের এপ্লিকেশন চেজ করতে । অবশেষে ছোট্ট একটা সফটওয়ার পাওয়া গেলো যেটার আইকন হাইড করা । ওটা দিয়েই সব কিছুর এক্সেস নেয়া হয়েছে। এতো বড় লেখার মোটিভ এখান থেকেই শুরু।

দেশ, দুনিয়া , যুগ ডিজিটাল হচ্ছে । সব কিছুইতেই যেন স্মার্টনেস চোখে পরে । সেটা মানুষ হোক কিংবা স্মার্টফোন । ঠিক ততইটাই আন্সমার্ট বনে যাচ্ছি আমরা । আমাদের ডেটা কতটুকু সিকিউরড নিজেই ভেবে নিয়ে মতামত দিন এবার।







সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৪:৪২
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবন এক মরীচিকা

লিখেছেন রোকসানা লেইস, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ২:২৬


ফেসবুক এ কতজনই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সবার সাথে কথা হয় না। তানিম ছেলেটি কবে থেকে ফেসবুক এ ছিল মনে নেই। একসময় সে যোগাযোগ করল আমার লেখা, পড়ার আগ্রহ দেখালো।... ...বাকিটুকু পড়ুন

জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১৩

জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!

জুলাই মিউজিয়ামে ঢুকলে প্রথমেই যে অনুভূতিটি হৃদয়কে স্পর্শ করে, তা হলো- এটা শুধু একটি জাদুঘর নয়; এটা একটি জাতির রক্তাক্ত স্মৃতির সাক্ষ্য।
পরিকল্পনা থেকে নির্মাণ- প্রতিটি পরতে... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

×