সাল দুই হাজার বার,শুরুটা যেমন ছিল
আজও তেমনই লাগে, যেন সময়টা থমকে
আছে,মূহুরতেই যেন আটকে আছি আজও।
আজও চোখ বুজেলেই সেই চিরচেনা
চাহনিকে প্রথম দেখায় চিনতে পারার
উচ্ছ্বল আনন্দ বুকের ভেতর ছলকে ওঠে।
যানি আগামী শতকে বদলে যাবে আরও বেশি, তৃতীয় শ্রেনীর যে প্রেম আজ সমাজে মাথাচারা
দিচ্ছে, যে প্রেম ভালবাসার থেকে যৈবিকতার
টান বেশি অনুভব করে,সেদিন স্বীকৃতি পাবে।
সেদিন আর পায়ে চলা পথ থাকবেনা যানি।
যানি যান্ত্রিকতার কাছে হার মানবে চাদের আলো,
কুয়াশা জমলে আবহাওয়াবিদরা সরিয়ে দেবে।
মেঘের চলনও সেদিন হবে নিয়ন্ত্রিত,পাহাড়ের
নিস্তব্ধতা বলেও সেদিন কিছুই থাকবেনা।
এত কিছুর পরও ভালবাসা বেচে থাকবে যানি।
তাই অপেক্ষায় থাকব, সাল তিন হাজার বার।
অস্বাভাবিক এক মানুষ আমি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



