সকালে ৬:৩০ এ যখন ঘুমটা ভাইংগা গেলো, তখন ভাবতেছিলাম এত তাড়াতাড়ি ঘুম ভাঙলো কেন? পরে মনে হয়লো আরে আজকেতো পূর্ণ সূর্যগ্রহণ। ছুইটা গেলাম ছাদের দিকে, বন্ধ। বারান্দায় গিয়ে দেখি সূর্য ঝলকাচ্ছে। আবার কিসুক্ষণ ঘুমায় নিলাম, পরে অফিসের জন্য রেডী হচ্ছি, দেখি আমার বন্ধু ওর রুম থেকে ডাকাডাকি করতেছে। গিয়ে দেখি টিভিতে লাইভ দেখায়, সকাল ৮টায় পন্চগড়ে পুরা ঘুটঘুটা আন্ধার। গাড়ীর হেডলাইট, রাস্তায় লাইটপোস্ট জ্বলতেছে। যাক! পূর্ণ সূর্যগ্রহণ দেখা হয়ে গেলো। প্রাচীণ জংলী প্রবাদ শুনছিলাম, সূর্যগ্রহণের সময়ে সুপার হিউম্যানদের পাওয়ার চলে যায়। আমারো দেখলাম কেমন জানি দূর্বল দূর্বল লাগতেছে
শুভ সকাল।
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


