তিনদিনের ছুটি পাইয়া সবাই ঢাকা ছাইড়া পালাইছে। আর এদিকে আজ থেকে শুরু কইরা আগামী মঙ্গলবার পর্যন্ত আমার টানা ৬ দিনের ছুটি। আমি ঢাকা শহরে বইসা, হু্ইয়া দিন কাটাইতাছি। বন্ধুবান্ধবরাও বেশীরভাগ ঢাকা নাই; ঢাকায় যেগুলা আছে সেগুলাও বেশীরভাগ বিয়াত্যা। একটা ফ্রেন্ড সার্কেল গেছে কক্সবাজার, আরেক গ্রুপ বিরিশিরি। পোলাপাইন অনেক ফুনাইলো তাও গেলামনা। চিটাগাং এ বাসায়ও গেলামনা, রবিবার এম্নিতেই যাইতে হবে। করারও কিছু পাইতেছিনা। পুরা ভাদাইম্যা অবস্হা।
সকাল থেকে একজন সাতটা মিসকল দিছে দেইখা ফোন কইরা দেখি এক মহিলা নোয়াখাল্যা ভাষায় কিসব বলতেছে আর তার পাশে একটা বাচ্চা ট্যা ট্যা করতেছে। এরমধ্যে এইটুকু বুঝলাম আমি কই থাকি এটা সে জানতে চায়। কয়েক ঘন্টা পরে এক ব্যাডা ফোন কইরা বলে আমি নাকি তারে ফোন দিছিলাম। এই লোকেরও দেখলাম আমি কই থাকি এইটা জানার খুব আগ্রহ। পরে চেক করে দেখি দুইটাই একি নাম্বার।
এই গরমে বাইর হইতে ইচ্ছা করতেছেনা, শুইয়া ছিলাম কারেন্ট চলে গেছে
নেটে মেইল চেক করে ফেইসবুকে ঢুইকা বুঝলাম ঐখানেও করার কিছু নাই। দুপুরের আগে ESPBSTAR এ FCManager এ একটা টিম বানাইসি, আরো কিছু বানানো দরকার; এখন ইচ্ছা করতেছেনা। গত কিছুদিন অফিসে সিরিয়াস পেইনে ছিলাম, তার আগে ফ্রেন্ডরা মিলে ঘুরতে গেছিলাম, একটা ক্লোজ ফ্রেন্ড USA চলে গেলো। নানা ঝামেলায় সামুতে ঠিকমতো আসা হয়নি। এখন ভাবলাম একটু ঘোরাঘুরি করি....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

