ফেসবুক বন্ধে করার বিরুদ্ধে একটা বিক্ষোভ হওয়া উচিত।
২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলাদেশে কিছু কিছু বিষয় নিয়ে আমরা কম বেশি আন্দোলন বা বিক্ষোভ দেখতে পাই। যেমন সরকার বিরোধী আন্দোলন, শিক্ষায় ভ্যাট বিরোধী আন্দোলন ইত্যাদি। তবে এবার ফেসবুক বন্ধের বিষয় নিয়ে একটা বিক্ষোভ হওয়া উচিত। অনেকেই হয়ত ভাবছেন এটা হয়ত এক ধরনের পাগলামি। কিন্তু না, ঠান্ডা মাথায় একটি বার চিন্তা করে দেখুন তো এই ফেসবুক বন্ধ হবার কারনে ই-কমার্স ব্যবসায় কি পরিমাণ ধস নেমেছে, কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হচ্ছে ই-কমার্স ব্যবসায়ীরা। সংগৃহিত (বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) পরিসংখ্যান অনুযায়ী, ই-কমার্সের মাধ্যমে বছরে প্রায় ১০০ কোটি টাকার লেনদেন হচ্ছে। তবে এই পরিসংখ্যান শুধু বেসিস সদস্যভুক্তদের। বর্তমানে বেসিসে তালিকাভুক্ত সদস্য ৯০০ ছাড়িয়েছে। এর বাইরে ব্যক্তি উদ্যোক্তা ও ক্ষুদ্র পর্যায়ে আরও অনেক ই-কমার্স চালু থাকলেও তার সুনির্দিষ্ট কোন পরিসংখ্যান পাওয়া যায়নি।) তাহলে এবার ভাবুন ফেসবুক কি শুধু যোগাযোগের মাধ্যম না কি ব্যবসায়ের মাধ্যম। যদিও জানি যে ফেসবুকের মাধ্যমে বড় ধরনের কোন লেনদেন হয় না। তবে প্রচার প্রচারণার জন্য ফেসবুক হচ্ছে সবচেয়ে বড় মাধ্যম। আর সেই মাধ্যম টিকে সরকার নাকি নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দিয়েছে। তাই আমি মনে করি যে ই-কমার্স ব্যাবসায়ী দেরই প্রথমে ফেসবুক বন্ধের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করা উচিত।
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন
ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে ==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপ্সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২

এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও...
...বাকিটুকু পড়ুন
একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার...
...বাকিটুকু পড়ুন
অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল...
...বাকিটুকু পড়ুন