somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিয়ম মানা মুসলিমদের মধ্যে অনৈক্য এবং ঐক্যের একটি পথ

০৭ ই জুলাই, ২০১৪ রাত ১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


হযরত আলী হায়দার র. এর সময় থেকেই মুসলিম উম্মাহ এর মধ্যে বিভেদ শুরু হয়। নানা দল-উপদলে বিভক্ত হয়ে যায় উম্মাহ। এক দল আর এক দলকে অনেক সময় কাফের পর্যন্ত বলে ফেলে। এ নিয়ে প্রচুর লেখা লেখি হয়েছে, হচ্ছে ভবিষ্যৎও হবে। আমি কোন ইসলামি বিশেষজ্ঞ নই। খোলা চোখে একটু দেখার চেষ্টা করি এই বিভেদকে। বর্তমানে নিয়ম মানা মুসলিমদের মোটামুটি প্রধানত ৩ ভাগ করা যায়

১। গনতন্ত্রপন্থী > এই গ্রুপটা চায় নির্বাচন এর মাধ্যমে রাষ্ট ক্ষমতায় গিয়ে ইসলাম কায়েম করা। বলা বাহুল্য এদের মধ্যে নানা কারনে ভাগ আছে। বর্তমানে মুসলিম বিশ্বে অনেক গুলো ইসলামি দল রয়েছে।

২। বিপ্লবী> এই গ্রুপটি চায় স্বসস্ত্র বিপ্লবের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। তাদের নির্বাচন বা গনতন্ত্র বিশ্বাস নেই। এই গ্রুপও বেশ জনপ্রিয়। বলা বাহুল্য এদের মাঝেও বিভেদ আছে।

৩। প্রচায়> এরা প্রচার এর মাধ্যমে সবাইকে ইসলাম এর কাছে নিয়ে আসতে চায়। তাদের মত সবাই ইসলাম মানলে এমনিতেই ইসলাম প্রতিষ্ঠা পাবে। এই গ্রুপের মধ্যে তাবলীগ জামায়াত বেশ জনপ্রিয়।

এই তিন দলের মধ্যে ঝামেলা চলছে। একদল আর একদলকে গালা গালি, কখনও ইহুদীদের চর, কখনও কাফির পর্যন্ত বলে ফেলি।

এখন প্রশ্ন কিভাবে এদের মাঝে একতা আনা সম্ভব?? যারা সিরিয়াতে বা আফগানিস্তানে অস্ত্র নিয়ে যুদ্ধ করছে তারা কি অস্ত্র ফেলে ইজতেমাতে আসবে । তাবলীগ এর ভাইরা কি এখন ভোট চাই, ভোট চাই শ্লোগান দিবে?? অথবা গনতন্ত্রপন্থীরা কি সব বাদ দিয়ে যুদ্ধে যাবে??

আপাত দৃষ্টিতে একদম অসম্ভব। আফগানিস্তান এর মুজাহিদরা কখনও তাদের অস্ত্র ছাড়বে না। গনতন্ত্রপন্থীরা যুদ্ধে যাবে না কিংবা প্রচারে বিশ্বাসীরা ভোটের লড়াইয়ে নাববে না।

এখানে আমাদের কি করনীয়। আমাদের ফিয়ে যেতে হবে আল্লাহর কাছে। কুরআন কি বলে??

"এসো সেই কথায় যা তোমাদের ও আমাদের এক"

যে দলেই থাকি না কেন আমাদের বোঝা উচিত এই তিন দলের সবাই ইসলামকে ভালবাসে, সবাই রাসুল স. কে ভালবাসে, সবাই ইসলাম চায়। তাই আমাদের জন্য এটাই ভাল না আমরা সবাইকে ভালবাসা। কারন সবার কাছে কম বেশি দলিল আছে। এমনও হতে পারে যাকে বিপথগামী বলছেন তার ইসলামের প্রতি ভালবাসা আপনার চেয়ে বেশি। কে সবচেয়ে বেশি সঠিক আল্লাহ মালুম। কেউই জানে না কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে। ইসলাম একটি বিশাল ভাণ্ডার কারো পক্ষে সব জানা সম্ভব না। এজন্য সব ইসলামি বিশেষজ্ঞ তাদের মত দেওয়ার পর বলেছেন, আল্লাহুল আলম, আল্লাহু আহকাম, আল্লাহুল আ'লা। এর অর্থ ইয়া আল্লাহ তুমি সত্য, তুমি সব জানো। আমার জ্ঞান খুবই সামান্য। আমার যা জ্ঞান আছে তা দিয়ে সত্যের কাছা যাওয়ার চেষ্টা করলাম। আমি ভুল হতে পারি। তুমি আমার চেষ্টা কবুল কর। একবার ইমাম মালিক র. এর কাছে মরক্কো থেকে এক ব্যাক্তি ইসলামের বিভিন্ন বিষয় এ ৪০ টি প্রশ্ন নিয়ে আসেন। ইমাম মালিক র তার মধ্যে থেকে মাএ ৪ টি প্রশ্নের উওর দিতে পেরেছিলেন। বাকি গুলোর ব্যাপারে বলেন আমি জানি না। এটা থেকেই বোঝা যায় ইসলাম কতটা গভীর বিষয়। সুতরাং মনে হয় আমাদের জন্য এটাই ভাল আল্লাহ এর কাছে সঠিক পথে রাখার জন্য দোয়া করব। এটা মনে করব না যে নিজের অবস্থানই একমাএ সঠিক। অন্যভাইদের জন্য দোয়া করব কারন তারাও আপনার মত ইসলামকে ভালবাসে। আর অন্যভাইদের অব্যস্থানও বোঝার চেষ্টা করবো।

পুনশ্চ : ইমাম ইবনে তাইমিয়া বলেছেন কেউ যদি কোন মানুষকেও সিজদা করে এবং ভাবে এটাই তার দ্বীন তাহলে সে ক্ষমা পাবে। ( সোর্স Dr জাকির নায়িক এর unity of ummah লেকচার)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

×