হলোকাস্ট ও গাজার গণহত্যা
১২ ই জুলাই, ২০১৪ রাত ৯:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত কয়েকদিন ধরে ফেসবুক ও ব্লগে একটা চরম আপওিকর পোস্ট দেখছি। সেটা হল গাজার হত্যাকাণ্ডের জন্য অনেকে হিটলারকে হিরো বানাচ্ছে। এমনকি হলোকাস্টকে সমর্থন জানিয়ে পোস্ট দিচ্ছে। আমাদের মনে রাখা দরকার অন্যায়কে সমর্থন দেওয়া কোন মানুষের কাজ না। আল্লাহ বলেছেন কেউ যদি একজন নিরপরাধ মানুষকে (হোক সে হিন্দু, বৌদ্ধ, জৈন, মুসলিম বা ইহুদি) হত্যা করে সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করলো। আর এটা সত্য ইহুদীদের মধ্যে যেমন শিমন পেরেজ আছে তেমন নোয়াম চমস্কিও আছে। আমাদের প্রতিবাদ হবে সকল অন্যায় এর বিরুদ্ধে সেটা হোক নেতানিয়াহু, হিটলার, সিসি, আতারতুক বা আইয়ুব খান। আমারা ফিলিস্তিনকে অবশ্যই সবচেয়ে বেশি ফোকাস করবো কারন তারা সবচেয়ে বেশি নির্যাতিত, অত্যাচারিত। হলোকাস্টক এর সমর্থনে পোস্ট গুলো ওদের হত্যাকাণ্ডকে লাইসেন্স দিচ্ছে (ওরা বলবে যারা আমাদের ৬০ লক্ষ নিরপরাধ ভাইদের গ্যাস চেম্বারের গনহত্যাকে সমর্থন করে তাদের কয়েক হাজার মারা দোষের না)। এই আবেগি ভাই বোনের কাছে আমার প্রশ্ন আপনারা কি কোক, পেপসি, নেসলে কোম্পানির পণ্য ব্যবহার করেন?? ইফতার এর আগে কয়দিন দোয়া করেছেন ফিলিস্তিন এর ভাইদের জন্য??? এসব পোস্ট দিয়ে প্লিজ ইহুদিবাদীদের গণহত্যাকে লাইসেন্স দিবেন না। ইসরাইলের বুলেট কেনার টাকা সাপ্লাই বন্ধ করুন এবং দোয়া করুন। । ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন


শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা...
...বাকিটুকু পড়ুন