প্রতারণা করা খারাপ- এ ব্যাপারে কোন সন্দেহ নেই।
এখন যুক্তি দেখানো হচ্চে প্রতারণা করে ভাল কাজ করা যেতেই পারে। এজন্য দেয়ালে আরবি লেখা হচ্ছে, দেশের বেশিরভাগ মানুষ মুসলিম, তারা আরবি দেখলে ভাববে কুরআনের কথা তাই সেখানে মূএ ত্যাগ করবে না। [এই আইডিয়াটি ভারত থেকে আমদানি করা। রাস্তার পাশে মূত্র ত্যাগ ঠেকাতে ভারতে ওয়াল এর গাঁয়ে বিভিন্ন দেবতার ছবি আঁকা হয়। এটা জানতাম। পিকে মুভির কল্যাণে এখন মোটামুটি সবাই জানে। তবে যতদূর জানি এতে খুব বেশি লাভ হয়নি] প্রশ্ন হল প্রতারণা করে ভাল কাজ কতটা ঠিক???
হ্যাঁ। এটা সত্য, মানুষকে বোকা বানিয়ে হয়তো কিছু দিন অব্যস্থা ভাল থাকবে। কিন্তু যখন মানুষ জানতে পারবে আসল ঘটনা তখন আরবি তথা ধর্মের প্রতি শ্রদ্ধা কমে যাবে। যার প্রভাব মারত্নক। এমনতেই সমাজের নৈতিক অব্যস্থান খুব বেশি একটা ভাল না। এটা তা আরও নিচে নামিয়ে দেবে।
আর একটি ব্যাপার আরবি হিন্দুদের কাছে সম্মান এর না। তারা কেউ যদি বাধ্য হয়ে এর উপর মুত্র ত্যাগ করে এবং এটা নিয়ে যদি সাম্প্রদায়িক সমস্যা তৈরি হয়। তাহলে তার দায় কে নেবে??
আমাদের মূল সমস্যা দেখতে হবে। সেটা হল দেশে পাবলিক টয়লেট এর পরিমান খুবই কম এবং বলতে গেলে তা ব্যবহার এর অযোগ্য। এটার সমাধান করা দরকার।
মন্তব্য: সমস্যা সমাধান না করে উল্টো নতুন সমস্যা তৈরি করা হচ্চে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


