somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাসে গন-ধর্ষণ, ভারতের পথে বাংলাদেশ এবং কিছু চিন্তা

২৩ শে মে, ২০১৫ রাত ১১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অনেকদিন আগে যৌনতা নিয়ে ড. হুমায়ন আজাদ স্যার এর একটি অসাধারন লেখা পড়েছিলাম। লেখাটার বক্তব্য ছিল অনেকটা এমন, যখন মানুষ এর মধ্যে যৌনতা এর ব্যাপারটি আসে, তখন পশ্চিমা সমাজে ছেলে মেয়েদের একে অন্যের সাথে ঘনিস্টতা তৈরি হয়। তারা সেটিকে উপভোগ করে। আর আমাদের প্রাচ্য সমাজের ছেলে মেয়েরা তখন সেটি নিয়ে প্রচণ্ড হতাশায় ভোগে, বিকৃত চিন্তা করে, অস্তিরতার মধ্যে থাকে। যখন তারা সেটি কাছে পায় তখন খুবই বিকৃতভাবে তা ব্যবহার করে এবং এর ফলশ্রুতিতে কোনদিনই তারা যৌনজীবনে সুখি হতে পারে না।
আমি জানি আমাদের সমাজে হুমায়ন আজাদ এর খুব একটা গ্রহণযোগ্যতা নেই। তবে এই কথাটি খুবই নগ্ন সত্য। তার প্রমান আমরা সব সময়ই দেখি, পহেলা বৈশাখে এটা খুব অশ্লীলভাবে আমাদের চোখে পড়েছে। আমারা এতদিন ভারতকে খুবই বিদ্রুপ করতাম যা নিয়ে, অলাইনে ভারতকে ব্যাঙ্গ করে রেন্ডিয়া (রেপ+ইন্ডিয়া) বলা হয় যে ঘটনার প্রেক্ষিতে সেই একই ঘটনা দুইদিন আগে আমাদের ঢাকায় ঘটলো। মাইক্রোবাসে এক তরুণী গন-ধর্ষণের শিকার হল।
এমন কঠিন না হলেও এ ধরণের ঘটনা আমাদের দেশে নতুন না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিংবদন্তি জনাব মানিক সাহবে ধর্ষণ এর সেঞ্চুরি ঘটা করে পালন করেছেন। নওয়াব সলিমুল্লাহ মুসলিমদের উচ্চ শিক্ষার জন্য যে বিশ্ববিদ্যালয় বানিয়েছিলেন সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে থার্টি ফাস্ট নাইটে বাঁধন তারই সহপাঠীদের দ্বারা নিপীড়ন এর শিকার হন। বুয়েটে সানি। ইত্যাদি ইত্যাদি। বলা শুরু করলে শেষ হবে না।
আমাদের এখন আমাদের সামনে দুইটা ব্যাপার আছে। এক বিচার করতে হবে এই সব ঘটনার। বিচার হতে হবে খুবই কঠোর। এর একমাত্র শাস্তি হবে মৃত্যুদন্ড। এবং সবচেয়ে ভাল হবে দণ্ডটি যদি সবার সামনে কার্যকর করা হয়। তাহলে বাকীদের মনে ভীতির সঞ্চার হবে। ১০০০ বার ভাববে কিছু করার আগে।
শুধু শাস্তি দিলেই কাজ শেষ হবে এমনটা মনে হয় না আমার। এখন আমাদের এই তরুণদের মধ্য থেকে হতাশা, বিকৃত চিন্তা এবং অস্থিরতা দূর করতে হবে। কিন্তু কিভাবে?
হুমায়ন আজাদ তার লেখায় এর সমাধান দিয়েছেন তা হল পশ্চিমা সমাজ থেকে শিক্ষা নেওয়া। এখন এই সমাধানে কতজন একমত হবেন তা নিয়ে সন্দেহ আছে। খোদ আমি নিজেই এই সমাধানে বিশ্বাসী না। কারন এক- আমাদের সমাজের জন্য এই সমাধান কোন ভাবেই বাস্তবায়ন যোগ্য না। দুই- এটা আরও নতুন কিছু সমস্যার জন্ম দেয় পশ্চিমা সমাজ এখন যেগুলোর সম্মুখীন এর মধ্যে আছে এইডস, পিতৃ পরিচয়হীন শিশু(কয়েকটা দেশে এমন শিশুর পরিমাণ অনেক ৫০ ভাগেরও বেশি)।
তাহলে সমাধান কি হতে পারে?
এটাও তারাই বের করেছে তা হল কম বয়েসে বিয়ে। প্রায় সব পশ্চিমা দেশে বিয়ের বয়স ১৫/১৬। অ্যামেরিকার কিছু রাজ্যে ১৪। জানি অনেকের কম বয়সে বিয়ের ব্যাপারে চুলকানি আছে। কিন্তু এর থেকে ভাল সমাধান আর নাই বা হতেও পারে না।
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×