somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ কি হজরত মুহাম্মাদ সাঃ এর জন্মদিন ??

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ১২ রবিউল আউয়াল। মুসলিমদের বেশির ভাগ আজ হজরত মুহাম্মাদ সাঃ এর জন্মদিন হিসাবে বিশ্বাস করেন।

ইসলামের বিখ্যাত বিশেষজ্ঞ এবং তাফসিরকারক ইবনে কাছির তার "বিদায়া আন নিহায়া" বইয়ে হজরত মুহাম্মাদ সাঃ এর জন্মদিন কবে সে সম্পর্কে বর্ণনা করেন। তিনি এ ব্যাপারে যে মত গুলা প্রচলিত ছিল তা বিস্তারিত বর্ণনা করেন

প্রথম মত- আবু মায়াসা (-১৭১ হিজরি), ইবনে আব্দুল বার(-৪৬৩ হিজরি), আল ওয়াকিলি (-২০৭ হিজরি) এর মতে হজরত মুহাম্মাদ সাঃ এর জন্ম তারিখ ২ রবিউল আউয়াল ।

দ্বিতিয় মত- ইবনে হাজম, ইমাম মালিক, আজ জুহুরি (১২৮), মুহাম্মাদ ইবনে জুবাইর এর মতে হজরত মুহাম্মাদ সাঃ এর জন্ম তারিখ ৮ রবিউল আউয়াল।

তৃতিয় মত- ইবনে আসাকের, হযরত জাফর সাদিক (রাসুল সাঃ চতুর্থ বংশধর) এর মতে হজরত মুহাম্মাদ সাঃ এর জন্ম তারিখ ১০ রবিউল আউয়াল।

চতুর্থ মত- ইবনে ইসহাক ( ৮৫ -১৫০ হিজরি)- ১২ রবিউল আউয়াল। তবে এর কোন বর্ণনাকারি নেই। ইবনে ইসহাক নিজে লেখেন। তিনি রেফারেন্স উল্লেখ করেন নি।

কোন কোন বিশেষজ্ঞ বলেন ১৭ রবিউল আউয়াল। কেউ কেউ মত প্রকাশ করেন ২১ রবিউল আউয়াল।

প্রথম মক্কার ইতিহাস লেখেন জুবাইর ইবনে বাক্কার (২৫৬ হিজরি)। তিনি বলেন হজরত মুহাম্মাদ সাঃ এর জন্ম গ্রহণ করেন রমাদান মাসে রবিউল আউয়াল মাসে না।


এই সবগুলা মতের মধ্যে ২, ৮ এবং ১০ তারিখের মত যারা দিয়েছেন তারা অনেক বেশি বিখ্যাত। ২, ৮, ১০ এর মত ১২ তারিখের মতের চেয়ে বেশি গ্রহণযোগ্য।

১২ রবিউল আউয়াল জনপ্রিয় হওয়ার কারনঃ

এক- ইবনে ইসহাক তার সিরাত গ্রন্থে উল্লেখ করেছেন। সিরাতে ইবনে ইসহাক সবচেয়ে বিখ্যাত। প্রায় সব সিরাত গ্রন্থ ইবনে ইসহাকের কপি-পেস্ট।

দুই- প্রথম মিলাদুন নবি সাঃ পালন করা হয় ১২ রবিউল আউয়ালে। মিশরের ফাতেমি সাম্রাজ্যের রাজা আল আমর ৫১৭ হিজরিতে প্রথম মিলাদুন নবি উৎসব চালু করেন। জন্মদিন পালন করা ইসলাম বা আরবদের মধ্যে কখনওই ছিল না। এই ফাতেমিরা ছিল শিয়াদের একটি চরমপন্থি দল। বর্তমান ইসমাইলিয়া আগা খান পরিবার এই ফাতেমিদের বংশধর। ফাতেমিরা ৩০-৪০ টি নতুন উৎসব চালু করে। মিলাদুন নবি উৎসব তার মধ্যে অন্যতম। এর ১৫০ বছর পর সুন্নিদের মধ্যে প্রথম মিলাদুন নবি পালন শুরু হয়। ৬৭০ হিজরিতে মসুলে (বর্তমান ইরাকের একটি শহর) এর গভর্নর উমর আল মওলা প্রথম মিলাদুন নবি পালন করা শুরু করেন। এরপর বিভিন্ন গভর্নর এই উৎসব গ্রহণ করে। এবং ক্রমেই এই উৎসব খুবই জনপ্রিয়তা লাভ করে, অত্যান্ত জাঁক-জমক পূর্ণ ভাবে পালন হওয়া শুরু করে। বিভিন্ন প্রদেশের গভর্নর প্রতিযোগিতা শুরু করে। এবং ১২ রবিউল আউয়াল হজরত মুহাম্মাদ সাঃ এর জন্মদিন হিসাবে প্রতিষ্ঠা পেয়ে যায়।

আরও বিস্তারিত জানতে পড়তে পারেন-
http://muslimmatters.org/2009/03/11/the-birth-date-of-the-prophet-and-the-history-of-the-mawlid-part-i-of-iii/
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২০
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।

লিখেছেন ইমরান আশফাক, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৩

আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×