somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভুলের আগুনে পুড়ে ছাই হল আরও ২৫ জন, দরকার শরিয়া আইন ...

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিবছর শত শত মানুষ মারা যায় ভুলের আগুনে পুড়ে অথবা বিল্ডিং চাপা পরে। আমাদের দেশের আইন আবার অসাধারণ দয়ালু। আপনি ভুল করে কাউকে মেরে ফেললে আপনার কোন শাস্তি হবে না। মানুষ মাত্রই ভুল, Man is mortal... ভুল হয়, ফ্যাক্টরিতে আগুন লাগে, রানা প্লাজা ভেঙে পরে, লঞ্চ ঢোবে। মরে যাওয়া মানুষগুলো রাষ্ট্রযন্ত্রের কাছে সংখ্যা ছাড়া কিছু না। এর আগে জোট সরকারের সময় মৃত ব্যক্তিদের পরিবারকে একটা করে ছাগল দেওয়া হতো। বর্তমান মহাজোট সরকার শুনলাম ২০,০০০ টাকা দেবে [এই টাকা দিয়ে একটি ভাল ছাগলের সাথে দুই জোড়া মুরগিও কেনা যাবে].... ইসলাম এই ভুলের ব্যাপারে একটা বিধান দিয়েছে। মধ্যযুগীয় ধর্ম তো, তাই আইন সুবিধার না। বিধানটির নাম “দিয়া” বা রক্তমূল্য। আল্লাহ পবিত্র কুরআনের চার নম্বর সূরা, সূরা নিসার ৯২ নম্বর আয়াতে বলেন,
“কোন মুসলিমের কাজ নয় অন্য মুসলিমকে হত্যা করা, তবে ভুলবশত হতে পারে। আর যে ব্যক্তি ভুলবশত কোন মুসলিমকে হত্যা করে তার কাফ্ফারা হিসেবে একজন মুমিনকে গোলামী থেকে মুক্ত করে দিতে হবে এবং নিহত ব্যক্তির ওয়ারিসদেরকে রক্ত মূল্য দিতে হবে। তবে যদি তারা রক্ত মূল্য মাফ করে দেয়, তাহলে স্বতন্ত্র কথা। আর যদি সে (নিহত ব্যক্তি) এমন কোন অমুসলিম জাতির অন্তর্ভুক্ত হয়ে থাকে যাদের সাথে তোমাদের চুক্তি রয়েছে, তাহলে তার ওয়ারিসদেরকে রক্ত মূল্য দিতে হবে এবং একজন মুমিন গোলামকে মুক্ত করে দিতে হবে। আর যে ব্যক্তি কোন গোলাম পাবে না, তাকে পরপর দু’মাস রোযা রাখতে হবে। এটিই হচ্ছে এই গোনাহের ব্যাপারে আল্লাহর কাছে তাওবা করার পদ্ধতি। নিশ্চয় তোমাদের প্রভু আল্লাহ মহাজ্ঞানী এবং প্রজ্ঞাময়”।
এ ব্যাপারে রাসুলুল্লাহ সাঃ এর বেশকিছু সহিহ হাদিস রয়েছে যা উল্লেখ আছে ইমাম বুখারি রঃ এর সহিহ হাদিস গ্রন্থের ৯ নম্বর খণ্ডের ৮৩ নম্বর অধ্যায়ের ৩৬, ৪১, ৪২, ৪৫ এবং ৫০ নম্বর হাদিসে। এছাড়া ইমাম মালিকের মুয়াত্তায় (43 15.8b )। তা সংক্ষেপ করলে রক্ত মূল্যের পরিমাণ হবে ১০০ উট, ২০০ গরু বা ২০০০ ছাগল। কোন ব্যক্তি যদি রক্তমূল্য হিসেবে অন্য কিছু দিতে চায় তাহলে এই জিনিসগুলোর বিক্রয়মূল্য ধরে তার পরিমাণ নির্ণয় করতে হবে। যেমন রাসূলুল্লাহ সাঃ এর যুগে নগদ মুদ্রায় রক্তমূল্য দানকারীদের জন্য ৮ শত দীনার বা ৮ হাজার দিরহাম নির্ধারিত ছিল।
বর্তমান হিসাবে রক্তমূল্য কত হবে? বাংলাদেশে উটের দাম কেমন আমি জানি না। তবে গরুর দাম যদি ৪০,০০০ করেও ধরি তাহলে হবে ৪০,০০০*২০০= ৮০০০০০০ টাকা মাত্র। রাসুলুল্লাহ সাঃ এর সময়ের দিনারের দাম এখন কত হবে সেটা পরিস্কার না। তবে তার ২০০ বছর পরের আব্বাসিয়াতের দীনারের মূল্য বর্তমান বাজার মূল্য ৮০০ ডলায়। আমরা আনুমানিক ১০০০ ডলার ধরতে পারি। তাহলে বাংলাদেশের বর্তমান বাজার মূল্য ১০০০*৮০০*৮০= ৬৪০০০০০০ মানে ছয় কোটি ৬৪ লক্ষ টাকা। কয়েকদিন আগে কোথায় খবর পড়েছিলাম শ্রমজীবীদের কোদাল-কাস্তের লাল পতাকার দল ক্ষতিপূরণ দাবি করেছিলো ১ কোটি টাকা। ইসলাম তার থেকে কয়েক গুন বেশি দেড় হাজার বছর আগেই দিয়ে রেখেছে............
আমি বুঝি না ইসলামি দল গুলো নানান জায়গায় শরিয়া আইন চায়। এখানে কেন চায় না?
শরিয়া আইন যদি আজ কার্যকর করা হয় কাল থেকেই এই ভুল করা অবুঝ ব্যক্তিদের ভুলের পরিমান শূন্যের সবচেয়ে কাছের সংখ্যা হয়ে যাবে। এটাই ইসলামের সৌন্দর্য....
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৭
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫



আমার এক বন্ধু আছে। ধরা যাক, নাম তার করিম। করিমকে একদিন চায়ের দোকানে একজন বলল, “আপনি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?” করিম চায়ের কাপ নামিয়ে বলল, “ভূয়া হলে লাভটা কী?” লোকটি... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×