somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নজরুল জয়ন্তী

২৬ শে মে, ২০১৭ সকাল ৮:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কাজী নজরুল ইসলামকে আমার ইতিহাসের সবচেয়ে সবচেয়ে দ্বিধাগ্রস্থ খ্যাপাটে প্রতিভাধর সাহিত্যিক মনে হয়। তিনি নিজের থিওলজি সম্পর্কে তিনি নিশ্চিত ছিলেন না। আমি অবাক হয়ে যাই যে ব্যক্তি বলেন,
"আমরা বলিবো সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ"

"মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই"

"দিকে দিকে জ্বালিয়া উঠেছে দীন ইসলামের লাল মশাল"।

সেই একই ব্যক্তি আবার কিভাবে বলেন,
"কালী নামে দেওরে বেড়া
ফসলে তছরুপ হবে না"।

"আমার কালো মেয়ের পায়ের তলায়
দেখে যা আলোর নাচন
মায়ের রূপ দেখে দেয় বুক পেতে শিব
যার হাতে মরণ বাঁচন"
"অবতার শ্রীরামচন্দ্র যে জানকীর পতি
তারো হ’ল বনবাস রাবণ-কর দুর্গতি"।

তবে দুইটি লেখাই অসাধারণ, এটা স্বীকার করতে হবে।
তিনি রাসুলুল্লাহ সাঃ এর বন্দনা করে লিখলেন অসাধারণ কিছু গান..
"তোরা দেখে যা আমিনা মায়ের কোলে
মধু পূর্ণিমারই সে তো চাঁদও দোলে"

"মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে..

''ত্রিভুবনের প্রিয় মুহাম্মাদ এলোরে দুনিয়ায়
আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়''।

একটু পরেই ১৮০ ডিগ্রি ইউটার্ন। এবার হিন্দুদের মা,
"মাগো চিন্ময়ী রূপ ধরে আয়
মাগো চিন্ময়ী রূপ ধরে আয়
মৃন্ময়ী রূপ তোর পূজি শ্রীদুর্গা
তাই দুর্গতি ঘুচিল না হায়"।

"মহাকালের কোলে এসে
গৌরী হ’ল মহাকালী,
শ্মশান-চিতার ভস্ম মেখে
ম্লান হ’ল মার রূপের ডালি"।

এরপর করলেন ৩৬০ ডিগ্রি ওভার টার্ন,
" মূর্খের দল শোন, মানুষ এনেছে পুস্তক
পুস্তক আনেনি মানুষ কোন"

নজরুলের ব্যক্তি জীবনেও দ্বিধার ছাপ স্পর্ট, তিনি বিয়ে করেন একজন হিন্দু 'প্রমিলা দেবি'কে। নজরুল-প্রমিলা দম্পতির ছিল চার সন্তান। তাদের নাম যথাক্রমে কৃষ্ণ মুহাম্মদ, অরিন্দম খালেদ , কাজী সব্যসাচী এবং কাজী অনিরুদ।
তবে যতই দ্বিধাগ্রস্থ ব্যক্তি হোক, বাংলা সাহিত্যকে তিনি করেছেন সমৃদ্ধ। বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের পরের অবস্থান নিঃসন্দেহে নজরুলের। বাংলার মুসলিম সম্প্রদায় নজরুলের নিকট বিশেষভাবে ঋনী। তবে নজরুল কোন ভাবেই সাম্প্রদায়িক ছিলেন না। তিনি মুসলিম, হিন্দু উভয় সম্প্রদায়ের জন্যই লিখেছেন। তাই শ্রেষ্ঠ সাহিত্যিক না হয়েও বাঙালীর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০১৭ সকাল ৮:২৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৩



জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

১৫ আগস্ট আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলাম জুলাই মিউজিয়ামে। সেখানে গিয়ে মনে হলো- এটি শুধু একটি জাদুঘর নয়; এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×