somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাঙালি জাতির বায়বীয় ধারনা

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাঙালি জাতি একটা বায়বীয় ধারনা। প্রতিথযশা লেখক আবুল মনসুর আহমেদও তার "বাংলাদেশের কালচার" বইয়ে এমন মত দিয়েছেন। একটু চিন্তা করলেই আমরা অনুধাবন করতে পারবো বাঙালি জাতির কোন একক রুপ বা সাংস্কৃতি নেই। আছে দুইটি সম্প্রদায়। মুসলিম সম্প্রদায় এবং হিন্দু সম্প্রদায়। একই দেশে, একই পরিবেশে, একই মাটিতে হাজার বছর পাশাপাশি বসবাস করেও এই দুইটি সম্প্রদায়ই আলাদা মৌলিক সাংস্কৃতি বহন করে চলছে।

মুসলিম মহিলারা যেভাবে শাড়ি পড়েন, হিন্দু মহিলারা সেভাবে পড়েন না। মুসলিম পুরুষেরা পরে লুঙ্গি, হিন্দু পুরুষেরা ধুতি। একই ভাত, মাছ, তরকারি খায় এই দুই সম্প্রদায়ের মানুষ তবে, রান্না করার পদ্ধতি ভিন্ন, মশলাদি ভিন্ন, স্বাদ ভিন্ন, এমন কি খাবারের পাত্র যেমন প্লেট, গ্লাস ভিন্ন অাকৃতির। মুসলিমদের জাতীয় বীর আর হিন্দুদের জাতীয় বীর ভিন্ন। বাংলা ভাষায়ই কথা বলে, তবে দুই সম্প্রদায়ের আত্নীয়-স্বজন, খাবার, সম্মোধন-বাচক গুরুত্বপূর্ণ শব্দ সমূহ আলাদা। পহেলা বৈশাখ তথা বাংলা সাল বাঙালির একতার প্রতীক বলে দাবি করার চেষ্টা করে মিডিয়া এবং মিডিয়ার কল্যানে বুদ্ধিজীবি বনে যাওয়া কিছু স্থুল বুদ্ধির মানুষ। কিন্তু এই বাংলা সালও ভিন্নমত মুক্ত নয়। কোলকাতার বাংলা ক্যালেন্ডার এবং বাংলাদেশের বাংলা ক্যালেন্ডার এক নয়। কোলকাতা একদিন পিছিয়ে বাংলাদেশের চেয়ে। বাংলাদেশের হিন্দু সম্প্রদায় তাদের পূজার হিসেব করে কোলকাতার ক্যালেন্ডার অনুসারে।

আব্দুর রাজ্জাক স্যার বলেছিলেন, ৪৭ এর পূর্বে মুসলিম এবং হিন্দুর এই পার্থক্য স্বীকার করা হয়নি ফলাফল ভারত ভেঙে দুই দেশ হয়ে গেছে। পাকিস্তান আমলে, বাংলা এবং পশ্চিম পাকিস্তানের মানুষ যে এক না এটা স্বীকার করা হয়নি ফলাফল ৭১।এই পার্থক্য মেনে নিলে গল্প হয়তো অন্যরকম হতো।

একই বাগানে বসারার গোলাপ আর কাশ্মীরি বেলি ফুটতে পারে। এতে বাগান নষ্ট হয় না বরং আরো সুন্দর হয়।

এত পার্থক্য থাকার পরও হাজার বছর আমরা একসাথে আছি। বিশ্বের সামনে এটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা অনুপম দৃষ্টান্ত হতে পারে।

আজ ২০১৭ সালে এসে কিছু স্থুল বুদ্ধির মানুষ এই পার্থক্য অস্বীকার করে বাঙালি জাতি তত্ত্ব প্রচার শুরু করেছেন। ফলাফল কি হবে?? সেটা ভবিষ্যতই বলে দেবে.....
তবে ভাল কিছু হবে ইতিহাস এই গ্যারান্টি দেয় না।

নোটঃ মুসলিম শাসন আমলে [১২০০-১৭৫৭] আমাদের দেশে একটাও সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি। ব্রিটিশদের ঘৃণ্য 'divide & rule' নীতির কারনে ১৭৫৭-১৯৪৭ সালের মধ্যে কয়েকটা দাঙ্গা হয়। তবে দেশ স্বাধীনের পর দেশে কোন দাঙ্গা হয়নি। কিংবা তেমন সমস্যাও নেই। দু-একটা রাজনৈতিক দ্বন্দকে মাঝে মাঝে সাম্প্রদায়িক রং লাগানোর চেষ্টা করা হয়। আমাদের দেশের মানুষ বা সরকার মোটেও সাম্প্রদায়িক না।  
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৩
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×