
মাগো ওরা বলে সবার কথা কেরে নেবে!!
বা,
ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়...
নাহ, দুঃখিত কেউ কারো মুখের ভাষা কাইরা নিতে চায় নি।
৫২র ভাষা আন্দোলনের মূলসূত্র ছিল রাষ্ট্রভাষা। বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে হয়েছিলো আন্দোলন। ভাষা আন্দোলনের একটা ব্যানার বা ফেস্টুন দেখবেন না 'মাতৃভাষা' লেখা। 'রাষ্ট্রভাষা বাংলা চাই' লেখা সাইনবোর্ড আর ব্যানার দেখবেন সব। মাতৃভাষা নিয়ে কারো কোন রকম মাথা ব্যাথা ছিল না কোন কালেই। ৫২ সালে তৎকালীন পাকিস্তানে অনেকগুলো ভাষা ছিল যেমন বাংলা, পাঞ্জাবি, পশতু এবং উর্দু। উর্দুকে রাষ্ট্রভাষা করা হয়, এতে পাঞ্জাবি, পশতু বা বাংলা কোনটিরই 'মাতৃভাষা' মর্যাদার হানি হয়নি। মাতৃভাষার কোন ইস্যু ৫২তে ছিল না। ইস্যু ছিল রাষ্ট্রভাষা। আন্দোলন ছিল রাষ্ট্রভাষার উদ্দেশ্যে। এই রাষ্ট্রভাষা আন্দোলনকে ১৮০ ডিগ্রি ঘুরিয়ে দিয়ে মাতৃভাষা আন্দোলন/দিবসে বানানো, মাতৃভাষা রক্ষার আন্দোলন বলা একটা ইতিহাস বিকৃতি।
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৬:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


