somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১৯৫২ সালের ২১ ও ২২ ফেব্রুয়ারি নিহত শহীদদের পরিচয়

২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১. আবুল বরকতঃ নিহতদের মধ্যে একমাত্র আবুল বরকত ঢাবি শিক্ষার্থী। ২১ ফ্রেব্রুয়ারি কলা ভবনের বারান্দায় দাঁড়িয়ে মিছিল দেখছিলেন আবুল বরকত। তখন পুলিশের গুলি লাগে। আবুল বরকত ভাষা আন্দোলনকারী ছিলো না, সে ছিল পুলিশের এজেন্ট। ঢাবির কিংবদন্তী অধ্যাপক আবদুর রাজ্জাক এই তথ্যটা প্রকাশ করে বেশ হৈ চৈ ফেলেছিলেন। বিশিষ্ট বাম রাজনীতিক, ভাষা সৈনিক মোহাম্মদ তোয়াহাও ব্যাপারটি নিশ্চত করেন। বরকত ছিলো ভারতের আসামের অধিবাসী। ১৯৪৭ সালে দেশভাগের সময় উগ্রবাদী হিন্দুদের আক্রমন থেকে বাঁচতে তার পরিবার পাকিস্তান চলে আসে।(১)

২. আবদুস সালামঃ ২২ শে ফেব্রুয়ারি প্রতিবাদী একটি মিছিল থেকে বংশাল রোডে অবস্থিত নূরুল আমিনের ‘দৈনিক সংবাদ’ অফিসে আক্রমণ হলে পুলিশ গুলি করে। সেখানে রাস্তার পাশে রিক্সা নিয়ে দাঁড়িয়ে থাকা রিক্সাচালক আবদুস সালাম মারা যান।(২)

৩. শফিউর রহমানঃ ২২ ফেব্রুয়ারি সকাল দশটার দিকে রঘুনাথ দাস লেনের বাসা থেকে সাইকেলে চড়ে অফিসের উদ্দেশ্যে রওনা হন হাইকোর্টের কর্মচারী শফিউর। সকাল সাড়ে দশটার দিকে নওয়াবপুর রোডে , দৈনিক সংবাদ’ অফিসের সামনে ছত্রভঙ্গ হয়ে যাওয়া মিছিল সংগঠিত হলে পুলিশ ফাঁকা গুলিবর্ষণ করে। পুলিশের গুলি অফিস গমনরত শফিউর রহমানের পিঠে এসে লাগে। সরকারি এ্যাম্বুলেন্স যোগে তাঁকে হাসপাতালে নেয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে ডা. এ্যালিনসন অপারেশন করেন। ঐদিন সন্ধ্যা সাড়ে ৬টার সময় তিনি মারা যান।(২)

৪. আব্দুল জব্বারঃ আবদুল জব্বারের পুত্র জন্ম হওয়ার কিছুকাল পরে তার শাশুড়ি ক্যান্সারে আক্রান্ত হন। শাশুড়িকে নিয়ে ১৯৫২ সালের ২০শে ফেব্রুয়ারী গফারগাও থেকে ঢাকা মেডিকেল কলেজে আসেন। ২১ তারিখ বাইরে মিছিল শুরু হলে, কি হয়েছে দেখবার জন্য তিনি রুম থেকে বের হয়ে আসেন। তখনই পুলিশ গুলি শুরু করে এবং জব্বার আহত হন। ছাত্ররা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জব্বারকে মৃত ঘোষণা করেন। (৩)
রাষ্ট্র ভাষা আন্দোলনের সাথে তার কোন অংশগ্রহণ ছিল বলে মনে হয় না।

৫. রফিকউদ্দিন আহমদঃ সম্ভবত রফিকই একমাত্র নিহত হওয়া ভাষা আন্দোলনকারী। গুলি তার মাথায় লাগে। তিনি মানিকগঞ্জ জেলার দেবেন্দ্রনাথ কলেজের বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। কিন্তু বাবার ব্যবসার সুবাদে ঢাকায় এসে জগন্নাথ কলেজে ভর্তি হয়েছিলেন বলে জানা যায়।(৪)

তাই বলা যায় রফিকই সম্ভবত ভাষা আন্দোলনের প্রকৃত শহীদ।

এছাড়া সালাহউদ্দীন নামে একজন ছাত্রের কথা জানা যায় বদরুদ্দিন উমরের লেখা 'পূর্ববঙ্গের ভাষা আন্দোলন ও ততকালীন রাজনীতি' বইয়ের তৃতীয় খন্ডে। তিনি এক ফুটনোটে এই নামটি উল্লেখ করেন, যার মাথার খুলি উড়ে যায়(পৃ.৪৬৩)। এই ছাত্রের বর্ণনা রফিকের সাথে মিলে যায়। সম্ভবত দুই জনই একই চরিত্র।

সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব কীভাবে বাংলাদেশকে দেখে? আন্তর্জাতিক মিডিয়া, প্রবাসী, দেশের মানুষ এবং আগামী ১০ বছরের করণীয়

লিখেছেন ফিদাতো আলী সরকার, ১০ ই জুলাই, ২০২৬ রাত ১০:০৭



বাংলাদেশ—একটি সম্ভাবনাময় দেশ। স্বাধীনতার পর নানা চ্যালেঞ্জ অতিক্রম করে আজ বাংলাদেশ অর্থনীতি, শিল্প, কৃষি, প্রযুক্তি এবং মানবসম্পদ উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তবুও আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি নিয়ে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট : প্রত্যাশা, বাস্তবতা ও চ্যালেঞ্জ একটি বিশ্লেষণধর্মী পর্যালোচনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪১


বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট শুধু একটি বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নয়; এটি নতুন সরকারের অর্থনৈতিক দর্শন, উন্নয়ন কৌশল এবং আগামী কয়েক বছরের অর্থনৈতিক রূপরেখার একটি গুরুত্বপূর্ণ দলিল। নতুন সরকারের... ...বাকিটুকু পড়ুন

×