![]()
সবজি মসলা খিচুড়ি
উপকরণ :
গাজর, পটল, বরবটি, পেঁপে, চিচিঙ্গা ও সবজি আপনার পছন্দমতো ১ কেজি। পোলাও চাল ৫০০ গ্রাম। আদা-রসুন বাটা ২ টেবিল চামচ। তেল ১ কাপ। ঘি ১ টেবিল চামচ, কাঁচা মরিচ ৮/৯টি, তেজপাতা ২/৩টি, পোস্ত দানা ও জয়ত্রি-জায়ফল বাটা ১ চা চামচ, টক দই আধা কাপ।
প্রস্তুত প্রণালি :
প্রথমে একটি পাত্রে তেল দিন। এবার পেঁয়াজ, আদা-রসুন দিয়ে কিছুক্ষণ ভাজুন। পোস্ত দানা, জয়ত্রি জায়ফল বাটা দিয়ে আবার কিছুক্ষণ কষান। কষা হয়ে গেলে সবজিগুলো দিয়ে দিন। তারপর ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে রাখুন। এবার একটি পাত্রে ঘি দিন। তেজপাতা-চাল দিয়ে কিছুক্ষণ ভাজুন। এবার পানি মেপে দিয়ে কিছুক্ষণ রান্না করুন। যখন পানি শুকিয়ে যাবে তখন সব সবজি দিয়ে দমে বসিয়ে রাখুন। তারপর ওপরে ১ টেবিল চামচ ঘি দিয়ে কিছুক্ষণ দমে রেখে পরিবেশন করুন।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



