থানা সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক চন্দন কুমার পোদ্দার তার বাসার কাজের মেয়ে শুক্ল দে (১৫) কে অনেকদিন থেকে জোরপূর্বক ধর্ষণ করে আসছে। লোকলজ্জার ভয়ে ধর্ষণের ঘটনা কাউকে বলেনি কাজের মেয়ে শুক্লা।
কিন্তু দিনের পর দিন যৌন নির্যাতন সহ্য করতে না পেরে শুক্রবার কাজের মেয়ে শুক্লা ধর্ষকের স্ত্রীকে তার স্বামীর ধর্ষণের ঘটনা জানান। এরপর ধর্ষকের স্ত্রী ও কাজের মেয়ে বিকেল তিনটার দিকে থানায় অভিযোগ করনে।
অভিযোগের ভিত্তিতে পুলিশ ধর্ষক চন্দন কুমার পোদ্দারকে বিকেল সাড়ে তিনটার দিকে চট্টগ্রামের লালখান বাজার এলাকার হাইলেভেল রোডের বাসা থেকে আটক করে।
ঘটনার সত্যতা স্বীকার করে চট্টগ্রামের খুলশী থানার ওসি আব্দুল লতিফ বলেন, “কাজের মেয়ে শুক্লাকে ধর্ষণের অভিযোগে চন্দন কুমার পোদ্দার নামের চবি শিক্ষককে আটক করার হয়েছে।”
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
¤ দেশ গড়ার শ্রেষ্ঠ কারিগরদের এ আচরণ আজ
কিসের অশনি সংকেত ?
আমার বোনরা আজ কোথাও নিরাপদ নয় ।
আজ চিত্কার করে বলতে চাই ওদেরকে ফাঁসি দিন
ফাঁসি দিন ।
কাজের মেয়েকে ধর্ষণের অভিযোগে চবি শিক্ষক আটক
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



