এ প্রসঙ্গে একটা কথা মনে পরল সময়টা ২০০৬ সালের দিকে হবে (সঠিক মনে করতে পারছি না)। উল্লাপাড়া রেলষ্টেশন, সিরাজগঞ্জ এ দাড়িয়ে আছি এর মধ্যে দেখতে পেলাম নিকটেই একটু ভীর। কাছে গিয়ে দেখলাম এমন একটি যন্ত্র যেটি দিয়ে মাটির উপরিভাগ না খুড়ে নিচ দিয়ে যন্ত্রের সাহায্যে সঠিক রাস্তায় বিশেষ ধরনের হলুদ পাইপ যার ভিতর দিয়ে তার নিয়ে যাওয়া হচ্ছে আর এ কাজটি করছে ভারতীয় কতিপয় ব্যক্তি। সম্ভবত সারা দেশের রেল যোগাযোগ নেটওয়ার্ক উন্নত করতেই এই উদ্যোগ ছিলো।
কাজের একটি মহূর্তে সেই ভারতীয় ব্যক্তিদের কথোপকোথোন, তাদের মতে এ দেশে কোনো শিক্ষিত লোক নেই। শুধু জনসংখ্যা, চারিদিকে তাকালে শুধুই মাথা দেখতে পাওয়া যায়। আর এ কথাগুলো বলার সময় তারা একে অপরের দিকে তাকিয়ে হাসা হাসি করছে। কথাগুলো শুনে একজন বাংলাদেশী হয়ে অনেক খারাপ লাগছিলো। আমাদের দেশে কি এমন প্রোকৌশলী নেই
যাই হোক যেটা বলছিলাম , আজকে মনে পড়ছে সেই কথাগুলো কারন আমাদের আছে দক্ষ ব্যবস্থাপনা , দক্ষ ব্যক্তি, দক্ষ ব্যবস্থাপনা নীতি (মুদ্রানীতি)। যার কারনে দেশে দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিতিশীলতা থাকা স্বত্বেও আমরা আমাদের মূল্যস্ফীতি ধরে রাখতে পেরেছি। দেশে এখন রেকর্ড পরিমান বৈদেশিক মূদ্রা রিজার্ভ ১৬ বিলিয়ন মার্কিন ডলার (যা প্রায় আমাদের ৭ মাসের আমদানী ব্যায় মিটাবে)। এটা অনেক ভালো । অলস টাকার পরিমান বেরে যাওয়ায় কিছু ব্যাংকে সুদের হার কিছুটা কমানে হয়েছে। আর এই সব হয়েছে দক্ষ অর্থনীতিবিদদের কারনে।
আর এখন সেই ভারতীয় প্রোকৌশলীদেরকে বলতে ইচ্ছা করছে এই বিষয়গুলো। আমাদের অর্থনীতিবিদরা কত্ত সফল। আমরা তোমাদের চেয়ে অনেক ভালো আছি।
বিভিন্ন প্রতিবেদনে দেখা যায় আমাদের দেশের অনেকেই পন্য আমদানী-রপ্তানীর নামে বিদেশে পাচার করছে কোটি কোটি টাকা। ভারতের সঙ্গেও আমাদের রয়েছে বড় বানিজ্য। বিভিন্ন পত্রিকার প্রতিবেদনে দেখতে পাওয়া যায় বর্তমানে রাজনৈতিক অস্থিরতার কারনে অনেকই ভারতে চলে যাওয়ার প্রবনতা লক্ষ্য করা গেছে। আর এতে টাকা পাচার হওয়ার সম্ভবনা প্রচুর। কারন আগের তুলনায় এখন বাংলাদেশী টাকা দিয়ে বেশী পরিমান ভারতীয় টাকা পাওয়া যাবে।
কাজেই আমাদের প্রশাসন সহ সবাইকে এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে যেনো কোনোভাবেই টাকা ভারতে পাচার না হয়ে যায়।
কৃতজ্ঞতা ডিডাব্লিউ.ডিই
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


