বাড়ী বাড়ী চলছে গোশত খাওয়ার ধুম। পাড়ায় মহল্লায় রাস্তাঘাটে চলছে উচ্চ আওয়াজে ডেকসেট বাজানোর প্রতিযোগীতা। অনেক জায়গায় দেখা যায় গান বাজছে কিন্তু কোন লোকজেন নাই, নাচানাচি নাই তবুও যিনি এর আয়োজক তিনি এতেই চরম আনন্দিত

। আর আমি চরম আনন্দ নিয়ে বসে গেলাম টেলিভিশন দেখতে। হ্যাঁ, টেলিভিশনে প্রিয় মোস্তফা সরওয়ার ফারুকী ভাই এর “টেলিভিশন”। অনেক আগ্রহ পুরোটা দেখা কিন্তু ঐ যে ঈদ বলে কথা এত্ত এত্ত বিজ্ঞাপন! মাঝে মাঝে মনে হয় এড. শুরু হলে তারা হয়তো ভুলে যায় যে, অনেকেই অপেক্ষা করছে প্রোগ্রামটি দেখার জন্য। এর মধ্যেও একটি জিনিস লক্ষ্যনীয়, অনেক চেনেলেই দেখা যায় আমরা ফিরছি 4 মিনিট বাদে, 2 মিনিট বাদে এই রকম কিন্তু দর্শকও যে অনেক চালাক এই সময় অন্য কোন চ্যানেলে ঘুরে আসে বা অন্য কাজ সেরে নেয়। (এই পদ্ধতিটা ভালো আইডিয়া আর এটা দেখেছিলাম প্রথমে ভারতীয় চ্যানেলে সম্ভবত।) কিন্তু হঠাৎ করেই লক্ষ্য করলাম একই অনুষ্ঠানে পরের বার আর বিরতির সময় উল্ল্যেখ করা হয় না। বিজ্ঞাপন দাতারা হয়তো দর্শকদের এই কৌশল টের পেয়ে এমন ব্যবস্থা
যাইহোক, ইদানিং এমন বিজ্ঞাপন আমরা দেখে থাকি যেটি ঈদের যে কোনো নাটকের চেয়ে ভালো মানের মনে হয়।
জয় হোক ”টেলিভিশন”। দেশের বাইরে অনেকে ক্ষেত্রেই এটা পুরস্কারের জন্য মনোনীত হয়েছে।
সবাইকে ঈদ পরবর্তী শুভেচ্ছা। জীবনের প্রতিটি দিন হোক এমন আনন্দময়।