somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কৃষকের ঈদ আনন্দ চলছে চ্যানেল আইতে

১৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চলে গেল ঈদ-পূজো এক সঙ্গে। একসঙ্গে এত বড় ছুটি আবার কবে আসবে এ জীবনে দেখে যেতে পারবো কি-না সন্দেহ। এত বড় ছুটিতে দেশের অর্থনীতি অচল হয়ে আছে। আর এর জন্য হয়তো আমাদের অর্থমন্ত্রী আর বিবি এর গভর্নর আছেন একটু অস্বস্থিতে কারন এগুলো নিয়ে যে ভাবনা তাদেরই বেশি। কোটি কোটি টাকা ঈদের আগে ব্যাংক থেকে চলে গিয়েছে আর তা এখন পড়ে আছে সাধারন জনগনের কাছে আন সিকিউরড ভাবে। এক্ষেত্রে আমাদেরও দায়িত্ব কিছুটা আসে কারন আমরা ব্যাংকাররা যে সেবামূলক কাজ করি, আগামী রবিবার আমাদের যে চাপ যাবে এতে আমরা আনন্দেই মেনে নিব কারন দেশের অর্থনীতি সচল রাখতে সাহায্য করবো।

ঈদ মানে শুধুই আনন্দ,পূজো মানেও শুধুই আনন্দ, এটা কি সবাই এক বাক্যে স্বীকার করবেন? না, এবারেও পুজো-ঈদ অনেকের কাছেই ছিল অভিশাপ! বিশেষ করে শেয়ার বিনিয়োগকারীদের কাছে। সেই 2010 সালের পর থেকেই তাদের এই অবস্থা :(। এই দিনে তাদের প্রতি সমবেদনা জানানো ছাড়া আর কিছু আমাদের করার নেই।

অর্থনীতির ছাত্র হিসেবে এটা নিয়ে একটু-আকটু জ্ঞান আছে। অনেকেকেই বলতে দেখি বেশি লোভ করতে গিয়ে তাদের এই অবস্থা! এমন শুনলে খারাপ লাগে। কারন এর পর সরকার অনেক পদক্ষেপ নিয়েও এর স্বাভাবিক অবস্থানে ফিরিয়ে আনতে পারেননি। সেই সমালোচনাকরারীদের উদ্দ্যেশে একটি কথা বলবো এখনতো মার্কেট অনেক ডাউন, পিই রেশিও অনেক কোম্পানীরই এমন স্থানে রয়েছে চোখ বুঝে ক্রয় করা যায় তবুও মার্কেট উঠছে না কেনো? বিষয়টা অন্য খানে এটা নিয়ে আর নাই বা বললাম।

বাংলাদেশ কৃষি নির্ভর দেশ । আর এর প্রান হলো সেই গরীব কৃষকেরা যারা অক্লান্ত পরিশ্রম করে খাদ্য উৎপাদন করে আর আমরা সেগুলো খেয়ে বেঁচে থাকি। কিন্তু এই ঈদের সময় তাদের ঈদ কেমন যায় আমরা খোজ খবর কতটুকু রাখি। যে বছর বাম্পার ফলন হয় তার কৃতিত্বও সেই কৃষক পায় না, এটা চলে যায় ক্ষমতাসীন সরকারের। আর বাম্পর ফলন হলে খুশি হই আমরা সাধারন লোকেরা কারন কম মূল্যে সব কিছু কিনতে পারি কিন্তু সেই কৃষকদের অবস্থা আমরা ভাবি না। সরকার কি ভাবে? একজন কৃষকের কাজই হলো কৃষি কাজ করা, তারা সঠিক মূল্য পাক বা না পাক উৎপাদন তার করেই যাবে এটাই কি আমাদের মানসিকতা !!!

যাইহোক, আমাদের একজন আছেন যিনি কৃষকের ব্যাথা বুঝেন। আমরা তাঁকে নিয়ে গর্ব করি। বাজেটের আগে কৃষকদেরদেরকে অর্থমন্ত্রীর সামনে তাদের কথা বলার সুযোগ করে দেন। এই মহা মানুষটি আমাদের সবার প্রিয় পরম শ্রদ্ধেয় জনাব শাইখ সিরাজ স্যার, আমরা চাই যে সরকারই আসুন না কেন তাঁকে যেন কৃষি মন্ত্রী বানানো হয়। কারন আমাদের প্রয়োজন সঠিক যায়গায় সঠিক ব্যক্তি।

যেটা সকলকে জানানো দরকার আজ বিকেল 4.30 টার সময় চ্যানেল আই এর পর্দায় দেখা যাবে ফার্মারস গেমশো নিয়ে স্যারকে। আমরা দেখতে পাবো সেই চিরচেনা একই রকমের একটি জামা পরে কাঁদার মধ্যে দৌড়াদৌড়ি করতে। এমন ব্যাক্তির প্রতিই আমদের শ্রদ্ধা আসে।

স্যার দীর্ঘজীবি হোন। আর প্রতিটি ঈদে আমরা অপেক্ষায় থাকবো আপনার এমন অনুষ্ঠানের। আমরা ঈদের এই একটি অনুষ্ঠানই পরম ধৈর্য নিয়ে উপভোগ করে থাকি।
সবাইকে আবারো মনে করিয়ে দেই আজ ঠিক 4.30 এ চ্যানেল আর এর পর্দায়।
ধৈর্য নিয়ে পড়ার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। সবাইকে ঈদ পরবর্তী শভেচ্ছা।
(লেখায় ভুল-ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল)।
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×