আমরা ছোট বেলায় মুরুবীদের কাছ থেকে শিখেছি বছরের প্রথম দিনটা অন্তত ভালো হয়ে থাকা, কোনো দুষ্টুমী না করা। কারন এইদিন ভালো থাকলে সারা বছর ভালো থাকা যাবে। বছরের এইদিন যেভাবে যায় সারা বছর তেমনি ভাবে যাবে।
তারা ঐ কথা বললেও হয়তো এটার কোনো ভিত্তি নেই। তাদের কথার সত্যতার হয়তো কোনো প্রমানও নেই তবুও এটা মেনে চলা উচিৎ আমাদের। আমরা মেনে চলতে চেষ্টা করি। আগেকার সময়ে তাদের অনেক কথাই এখন বিজ্ঞান সম্মত/পরীক্ষীত। যদিও অনেকে কুসংস্কার বলে এড়িয়ে চলে।
তারা সবারই ভালে চাইত আর তাই তারা ভাবতো এই একটি দিনকে ভিত্তি ধরে সবাই সারা বছরে ভালো থাকতে চেষ্টা করুক।
পান্তা ইলিশ খাওয়ার সংস্কৃতি কবে থেকে শুরু এটা হয়তো আমরা কেউ-ই সঠিক বলতে পারবো না। পান্তা স্বাভাবিক যে নিয়মে করা হয়ে থাকে (আগের দিনের ভাতে পানি দিয়ে নষ্ট হওয়া থেকে রক্ষা করা) কিন্তু এই দিনে আমরা দেখতে পাই অতিরিক্ত চাহিদার কারনে ভাত রান্না করে ততক্ষনাৎ গরম ভাতে পানি দিয়ে পান্তা বানিয়ে বিক্রী করা হয়ে থাকে। আর সবচেয়ে বড় বিষয়টি হলো ঢাকাতে যেমন ভালো খাবার পানির সমস্যা আর সেখানে কি পানি ব্যবহার করা হচ্ছে সেটা না দেখে খাওয়া।
তারপরও সংস্কৃতি বলে কথা! পান্তা খেতেই হবে...
আপনি যদি আজকে পান্তা-ইলিশ না খান তাহলো সার দিনই আপনার মাটি হয়ে যাবে। যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে আজকে পান্তা ইলিশ খেয়েছেন কি-না আর যদি আপনি না উত্তর দেন তাহলে আপনি তার কাছে ছোট হয়ে যাবেন, আপনার ইজ্জত কমে যাবে। এটাই বাস্তব। কিন্তু ধরুন আপনার যে বন্ধুটি পান্তা-ইলিশ খেয়েে গর্ব করে বলে বেড়াচ্ছে সবার কাছে হতেও পারে তার পেটের কোনো অসুখ ; আর তখন কিন্তু আপনি ভালই থাকবেন।
আর বছরের প্রথম দিন আপনি ভালো থাকলে সারা বছর ভালই থাকবেন
কাজেই পান্তা ইলিশ বানিজ্যিক ভাবে যারা বিক্রী করছেন সেখানে না খেয়ে বাড়ীতে খেতে পারেন আর যদি খাওয়ার কোনো সুযোগ নাই থাকে তাহলে ঐ যে ঐটা চিন্তা করুন না খেয়েই আপনি বছরের প্রথমদিন অনেক সুস্থ আছেন...
সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। অনেক অনেক ভালো কাটুক এই দিনটি আমাদের সবার।
শুভ নববর্ষ ১৪২১...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



