একটা যাত্রীবাহী প্লেন।
প্লেনটি ঢাকা থেকে লন্ডন
যাচ্ছিল। হঠাৎ
করে প্লেন ঝাঁকি খাওয়া শুরু করল।
কিছুক্ষন পর
লাউড স্পিকার থেকে পাইলট-এর
গলার
আওয়াজ শোনা গেল, "যাত্রীদের
অবগতির
জন্য জানানো যাচ্ছে, আমাদের এই
ফ্লাইটে স্বাস্থ্যবান যাত্রীদের
আধিক্য
হওয়ায় অতিরিক্ত ওজনের
কারনে বিমানে কিছু
ত্রুটি দেখা যাচ্ছে।
এই বিমানের পক্ষে অতিরিক্ত ওজন
পরিবহন
করা সম্ভব নয়। তাই কমপক্ষে ৩জন
ব্যাক্তিকে বিমান
থেকে নেমে যেতে হবে।
আগ্রহী ব্যাক্তিদের দ্রুত বিমান
থেকে ঝাঁপিয়ে পরার জন্য অনুরোধ
করা হল।"
এই ঘোষণার কিছুক্ষনের মধ্যেই একজন
আমেরিকান তার সিট
ছেড়ে উঠে দাঁড়ালো।
বিমানের দরজার
সামনে দাঁড়িয়ে সে বলল,
"Long Live America." বলেই বিমানের
দরজা খুলে ঝাপ দিল।
তার কিছুক্ষন পরই একজন
চাইনিজকে দেখা গেল বিমানের
দরজার
দিকে ধীরগতিতে এগিয়ে যাচ্ছে।
দরজার
কাছে দাঁড়িয়ে সেও বলল, "Long Live
China"
এবং বলে সেও বিমানের
দরজা খুলে ঝাপ
দিল।
কিছুক্ষন পরে দেখা গেল
বাঙালি একজনকে ধীর
পায়ে বিমানের
দরজার দিকে এগোচ্ছে।
তাকে দরজার
দিকে এগতে দেখে বিমানের
যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলল
এবং নিরাপদ যাত্রার
কথা ভেবে খুশি হয়ে গেল।
বাঙালি লোকটা দরজার
কাছে এসে গলায়
সর্বশক্তি প্রয়োগ করে বিমানের
সবাইকে অবাক করে দিয়ে চিৎকার
করে বলল,
"জয় বাংলা" এবং শরীরের সর্ব
শক্তি প্রয়োগ
করে দ্বিতীয় বারের মত
সবাইকে অবাক
করে দিয়ে বিমানের দরজার পাশের
সিটে বসা এক
পাকিস্তানি ভদ্রলোককে লাথি মেরে বিমান
থেকে ফেলে দিল.......
[সংগৃহীত] এইমাত্র পড়লাম আর আপনাদেরও ভালো লাগবে ভেবে শেয়ার করলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



