ইফতার রাজনীতিই শুধু নয় এর মধ্যে থাকে ভালোবাসাও !
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আমার এই হেডিংটা একটি টিভি চ্যানেলের টক শো থেকে আংশিক নেয়া। একদিন সেখানে দেখলাম আলোচনার বিষয় ছিলো "ইফতার রাজনীতি"।
রাজনীতিবিদদের আয়োজিত ইফতার অনুষ্ঠানে নিশ্চয়ই রাজনীতি রাজনীতি ভাব থাকে।কিন্তু সাধারন মানুষের আয়েজিত ইফতারে থাকে ভালোবাসা। অনেকেই আছেন প্রতিবছরই পারিবারিক ভাবে পাড়া-প্রতিবেশি সবাইকে নিয়ে একদিন ইফতারের বড় আয়োজন করে থাকেন । সেখানে থাকে শুধুই ভালোবাসা।
আমি সহ আরও ২ জন মিলে আমরা একটি আবাসিক বহুতল ভবনে একটি ফ্লাট ভাড়া নিয়ে থাকি। সেখানে সব ফ্লাটে ফ্যামিলি থাকলেও ভবনের মালিক আমাদেরকে নিজের ছেলের মতই স্নেহ করেন। মাঝে মাঝেই তাঁর বাসার বিশেষ খাবার নিজেই নিয়ে চলে আসেন।কতটা আপন হলে এটা সম্ভব! এজন্য আমরা তার নিকট কৃতজ্ঞ বটে।আমরা যে ব্যাচেলর থাকি সেটা ভবনের অনেকেই জানেন না। আমরা এত নিঃশব্দে থাকতে চেষ্ট করি যেন কারও কোন অসুবিধা না হয়। আর এ জন্যই এই রোজাতে প্রতিটি দিন কোন না কোন ফ্লাট থেকে পাচ্ছি নানান বাহারী হোম মেড ইফতারী। আমরা ভাবি কতটা ভালোবাসা থাকলে এটা সম্ভব!
আমরা যেহেতু সবাই চাকরী করি তাই সারা দিন বাসায় থাকা হয় না। আমি যেহেতু ব্যাংক জব করি আর আজকে স্বভাবতই ব্যাংকে ছিল অনেক কাজের চাপ। আর তাই বাসায় ফিরতে একটু দেরী। আমার আর ২ মেটের মধ্যে ১জন আজ চলে গিয়েছে গ্রামের বাড়ী আর একজনও ফিরেছে অনেক দেরীতে।
তখন রাত ৮ টা। কলিং বেল বাজছে। কে বলতেই আমরা নিচের ফ্ল্যাট থেকে এসেছি শোনা গেল। দেখি ২ জন ছোট্ট কিউট বাচ্ছা তাদের দুজনের হাতেই ট্রে ভর্তি অনেক ভারী হোমমেড ইফতারি। কিছু বলে উঠার আগেই তারা বলে এর আগেও এসে কয়েকবার ঘুরে গেছে বাসায় কেউ নেই বলে!
আমি শুধু ভাবলাম ২ তলা থেকে ৪ তলায় এতগুলো ইফতারী নিয়ে এসে বারে বারে ঘুরে যাওয়া এবং শেষ পর্যন্ত পৌছে দেয়া ! ওনাদের কতটুকু ইচ্ছা আর ভালোবাসা থাকলে এটা সম্ভব!
আমাদের বাঙ্গালী সমাজে (বাংলাদেশী সাইটে) এই জিনিসটা আমরা অনেক করি। সেটা একে অন্যকে আপ্যায়ন। আমরা যেন এতেই তৃপ্ত। (অবশ্য ভারতের পশ্চিম বাংলা সাইটে বাঙ্গালীদের মধ্যে এর বিপরীত চিত্র)
একে অপরের প্রতি ভালোবাসা এটা একমাত্র আমাদের সামাজেই, আমাদের দেশেই সম্ভব।
সবাইকে অগ্রীম ঈদ মোবারক।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥


শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।