somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলা নববর্ষ যখন বছরে 2 দিন.....

১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বিগত দুই দশক ধরে সরকারীভাবে আমাদের দেশে 14 এপ্রিল আমরা উৎযাপন করছি আমাদের সবচেয়ে বড় প্রানের/মিলনের উৎসব বাংলা নববর্ষের 1ম দিন পহেলা বৈশাখ। ঐ তারিখেই 1 লা বৈশাখ উৎযাপন করা হেব এটা নির্দিষ্ট করে দেয়া। কিন্তু এই ফিক্সড তারিখটা যিনি করেছেন তার কাছে হয়তো এর ব্যাখ্যা আছে আর সেটা জানার খুবই ইচ্ছা।

সারা বিশ্বে (বাংলাদেশ, ভারতের পশ্চিম বঙ্গ, আসাম, ত্রিপুরা সহ) প্রায় 30 কোটি বাংলা ভাষাভাষী লোক আছে! আর এর বেশির ভাগই 1লা বৈশাখ পালন করবে আগামীকাল অর্থাৎ আমাদের কাছে যখন বৈশাখ মাসের 2য় দিন! আর 30 কোটি ভাষাভাষীর মধ্যে 50% ই হিন্দু আর সঙ্গে আছে অনেক মুসলিমও তারা পঞ্জিকা মতে আগামীকাল পালন করবেন নতুন বছরের শুভ 1লা বৈশাখ। আর এটা লক্ষ্য করলে দেখাযাবে আগামীকাল পাশের কোনো হিন্দু ব্যবসায়ীর দোকানে বা বাসায় শুভ হালখাত অনুষ্ঠান আর নানা ধরনের মিষ্টির সমাহার যাদের কাছে আজকে ছিল বছরের শেষ দিন। সব কিছু ধুয়ে-মুছে পরিস্কার করার দিন।



এটাকে তুলনা করা যায় যখন ঈদের দিন দুই দিন পালন করা হয় দেশের অনেকাংশে। যেমন চাঁদপুর সহ বেশকিছু অঞ্চলের কিছু নাগরিক তারা সৌদিআরব এর সঙ্গে একই দিনে পালন করেন তাদের ঈদের নামাজ।( সেটা কিন্তু ফিক্সড নয়। কারন সৌদিআরব দেশের নাগরিকগন তারাও চাঁদ দেখার উপর পালন করেন তাদের ঈদ।) কিন্তু বেশিরভাগই/প্রায়সমগ্র দেশের মানুষই ঈদের নামাজ আদায় করেন চাঁদ দেখার উপর। তাই এখানেও একই কথা আমাদের সকলের একই দিনে নববর্ষের দিন পালন করার ব্যবস্থা করা কি যায় না !



কোনকিছুকে নির্দিষ্ট করে দেয়াকে বাণিজ্যিক মনে হয়, কৃত্রিম মনে হয়। আমাদের সংস্কৃতি/আচার-অনুষ্ঠান যেটি শত/হাজার বছর ধরে চলে আসছে বংশ পরম্পরায় একে অপরকে অনুসরন করে সেটা নির্দিষ্ট করে দেয়ার যৌক্তিকতাটা কতটুকু...।



তবে এর ভালো যে দিকটা, আমরা অনেকই মনে করি এই দিনটা যদি ভালো কাটে, সারা বছর ভালোই কাটবে। কিন্তু ভালো থাকার চেষ্টা করেও যাদের আজকের দিনটা ভালো যায়নি তারা মন খারাপ না করে যদি মেনে নেন যে, আগামীকালই 1422 বছরের প্রথম দিন (পহেলা বৈশাখ) তারা হয়তো নিজে নিজেই মনটাকে ভালো করতে পারবেন। কারন ভালো থাকার আরও একটা দিন পাওয়া যাচ্ছে :)



সবাইকে শুভ নববর্ষের (পহেলা বৈশাখের) শুভেচ্ছা। বছরের 1ম দিনটা ভালো যাক বা না যাক প্রতিটা দিনকেই যদি আমরা বছরের প্রথম দিন মনে করি তাহলে অনেকাংশেই ভালো থাকা যেতে পারে।

শুভ নববর্ষ-1422।







[বিঃদ্রঃ-এখানকার মতামত একান্তই ব্যক্তিগত। লেখাটি পড়ে কারো মনে আঘাত লাগলে (যদিও অনিচ্ছকৃত) ক্ষমাপ্রার্থী]
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×