হাই বন্ধুরা
সবাই নিশ্চই আজকে খুব খুশি। দীর্ঘ এক মাস পর খুশীর ঈদ। সবার সাথে আনন্দ টা ভাগ করে নেয়ার জন্য আমি ও কিছু একটা লিখতে আসলাম। কিন্তু সমস্যা হলো আমি কবি ও না আবার লেখক ও না। কিছু লিখতে হলে অনেক চিন্তা করে লিখতে হয়। কিন্তু আজ কোনো চিন্তা করবো না। আজ সবাই মিলে আনন্দ করে লিখব।
কিন্তু আনন্দ করার আগে একটা কথা বলি। আমার জন্য রোজা রাখার নিয়ম না থাকলেও আমি রমজান মাসের মূল কথাটাকে অনেক শ্রদ্ধা করি। সেটা হলো সংযম। আমার অফিস ধানমন্ডি তে। মিরপুর ১ থেকে অফিস টাইমে যেতে ৪০ মিনিত মতো লাগে। রমজান মাসের প্রথম ৩ দিনে আমি এই যাত্রা পথে তিনটা মারামারি দেখলাম। আমি সাধারনত ট্রান্স সিল্ভায় যাই। প্রথম দিন সাধারণ একটা বাস এর সিট নিয়ে মারামারি করল দুই জন। দুই জন ই ভদ্র পোষাক পরা। প্রচন্ড গালাগালির মধ্য দিয়ে আমার এবারের রমজান মাস শুরু হলো।
দ্বিতীয় দিনঃ শিশু মেলার সামনে দেখলাম একজন লোক মাথায় টুপি পরা আর এক জন একটু স্বলপ উচ্চতার মানুষ মারামারি করছে। দৃশ্য টা কয়েক সেকেন্ড এর জন্য দেখেছিলাম।
তৃ্তীয় দিনঃ হয়তো অনেকেই দেখে থাকবেন। ধানমন্ডী ২৭, এ আর প্লাজার সামনে। কি নিয়ে যেনো মারামারি বেধেছে। দল বেধে লোক জন হই হই করছে। কিছু পুলিশ দেখলাম। সবচেয়ে খারাপ লাগছে মারামারি টার মধে একজন তরুণী ও ছিলেন। তার চোখে মুখে ভয় ও অনেক চিৎকার করছিলেন। আমি বাস এর মধ্যে থেকে শুধু দেখে গেলাম।
এই গেলো প্রথম তিন দিন। এগুলো ছাড়া সারা মাস ধরে খবরের কাগজের পাতা গুলো তো হাপিয়ে উঠেছে বিভিন্ন দূর্নীতি, মলম পার্টি, চাদা বাজী র খবর ছাপতে ছাপতে।
আমার কথা গুলো কাউকে আঘাত করার জন্য বলছি না। বরং সবাইকে উৎসাহিত করছি যে আসুন আমরা আসলেই সংযমী হই। কেন যেনো বাংলাদেশের মানুষের অনেক রাগ। অল্প তেই রেগে যায়। অপ্রয়োজনে কথা বলে। নিজের কাজের চেয়ে অন্যের ভুল ধরতে বেশি মজা পায়। আমরা স্বাধীন বলেই কি এতো সমস্যা!! আমরা জানি তো স্বাধীনতা মানে আসলে কি!!
এই সংযমের মাসে আমরা কি একটু হলেও সংযমী হতে পারি না!! এভাবে বছর বছর নিজেকে আরো উন্নত করতে পারি কি আমরা?
পাঠক, আপনাকে অনেক ধন্যবাদ আপনি কষ্ট করে এতদুর আমার লেখাটা পড়েছেন। আপনি অনেকের চেয়ে অনেক বেশী সংযমী। আসুন সবাইকে সাহায্য করি আমাদের কে সাহায্য করার জন্য।
আমরা সবাই চাই একটা উন্নত বাংলাদেশ। তার জন্য একা কেউ কিছু করতে পারবে না। সবাইকে মিলেই করতে হবে। ঘুরে ফিরে একই কথা আগে যদিও অনেকেই অনেকভাবে বলেছেন, আমি ও আরেকবার বললাম। কারণ আমি ও ধ্যৈর্য ও সংযম এর চর্চা করছি। বাংলাদেশের জন্য এখন সবার মধ্যে ধ্যৈর্য আর বিচক্ষণতা খুবই দরকার।
সবাই ভালো থাকবেন। সবাইকে ঈদ মোবারক ও দূর্গা পূজার শুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


